

Buy টুকরো গল্প Online in Bangladesh
লেখক: আশিক আহম্মদ মারুফ
- Author: আশিক আহম্মদ মারুফ
- Publisher: অন্যধারা পাবলিকেশন্স
- Isbn: 978-984-8049-77-8
- Number Of Pages: 78
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
ছোট গল্পে নির্দিষ্ট হাতে গোনা চরিত্র আর তাদের যাপিত জীবনের গল্প নাতিদীর্ঘ বর্ননা দিয়ে পাঠকের কাছে কিভাবে তুলে দিতে হয় তা যেন দারুণ ভাবে করে দেখিয়েছেন লেখক তার প্রথম বই "টুকরো গল্পে", যেটা আসলে পাঠক কে নিয়ে যাবে অন্য এক মাত্রায়। এই হয়ত আপনি দেখবেন নগরের ব্যস্ত কোন রেস্তরাঁর কিচেন রুমের পরিবেশ, পরের গল্পেই আবার দেখবেন বেকার এক যুবকের কঠিন যুদ্ধ, অথবা দেখবেন কোন এক মায়াবতী তরূণীর ভালবাসা আবেগ, হয়তো আবার দেখবেন বাগাড়ম্বর করে বেড়ানো কোন মানুষের রসময় গল্প, অথবা মধ্যবয়সী নারী পুরুষ সম্পর্কের টানাটানি। ছোট্ট এক চিলতে একটা বই এতে আছে মোট পনেরোটা গল্প, আকারে বেশ ছোট প্রতিটি গল্পই যেন বাস্তব জীবনের প্রতিচ্ছায়া তৈরি করেছে অতিবাস্তব ভাবে। বইটির নাম "টুকরো গল্প", আদতে সে যেন চলমান জীবনের পনেরোটা টুকরো টুকরো ঘটনার সন্নিবেশ। পড়বার পর মনেই হবেনা এটিই লেখকের প্রথম বই। এই বইমেলায় অন্যধারা পাবলিকেশন্স( বইমেলা স্টল-৬২,৬৩) থেকে প্রকাশিত এই বইটি পাওয়া যাচ্ছে এলাকারবাজারতে। নিজের জীবনের গল্পের সাথে মিলিয়ে দেখতে চাইলে পড়ে ফেলতে হবে "টুকরো গল্প" কে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Sundor lekha.....Golpo gulo valo....
বইটি আমি টানা পড়ে শেষ করেছি, কয়েকটি গল্প এতোটাই ভালো লেগেছে যে আমি মন্ত্রমুগ্ধ হয়ে দ্বিতীয় বার পড়েছি। লেখকের পরবর্তী বই এর অপেক্ষায় রইলাম।























