টয়োটা করোলা
বই কালেকশন

Buy টয়োটা করোলা Online in Bangladesh

লেখক: মহিউদ্দিন মোহাম্মদ

4.34
(13 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মহিউদ্দিন মোহাম্মদ
  • Publisher: জ্ঞানকোষ প্রকাশনী
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 1st Edition 2023
৳ 241৳ 28014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘টয়োটা করোলা’ একটি অভিনব গল্পগ্রন্থ। বহুল আলোচিত বই ‘আধুনিক গরু-রচনা সমগ্র’-এর লেখক মহিউদ্দিন মোহাম্মদ এখানে তাঁর ১৩টি ছোটগল্পকে সংকলিত করেছেন। বহুধারার এই শক্তিশালী গল্পকার আমাদেরকে এ গ্রন্থে দাঁড় করিয়ে দিয়েছেন এক ভিন্ন জঁরার ফিকশনের মুখোমুখি। গল্পগুলো হলো: (১) একটি পুকুর কী বলিতে চায়? — (২) মসজিদের চিঠি — (৩) দেশটি নষ্ট হইয়া গেলো — (৪) মানুষ ও বানরের পার্থক্য — (৫) ভণিতা — (৬) ঈশ্বরের টেলিফোন — (৭) দরখাস্ত — (৮) আমাদের দাদী — (৯) পাখির বাসা — (১০) বিজ্ঞান ছাড়া একদিন — (১১) টয়োটা করোলা — (১২) জার্নি বাই বাস — এবং (১৩) ড্রাইভিং লাইসেন্স। গল্পগুলোর সাধারণ পরিচিতি দেখতে ক্লিক করুন ‘একটু পড়ে দেখুন’ লিংকে। সব বয়সের, সব পেশার, সব লিঙ্গের মানুষের উচিত গল্পগুলোর স্বাদ একবার হলেও আহরণ করা। প্রতিটি গল্পেই লুকিয়ে আছে ভাবনার তীব্র খোরাক, সমাজের বিমূর্ত ছবি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.34
(13 টি কাস্টমার রিভিউ)
5
77%
4
8%
3
0%
2
8%
1
8%
Manshiz Rohan
Manshiz Rohan ভেরিফাইড
09 Sep 2025

লেখক কে নিয়ে বিতর্ক থাকলেও, সমসাময়িক প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহের বিচারে বাংলা সাহিত্যে তাঁর লেখনীর প্রয়োজনীয়তা অত্যাধিক। সাবলীল ভঙ্গিতে তেরোটি ছোটগল্পের মাধ্যমে সমাজ,জনজীবন,দেশের অভ্যন্তরীণ সিস্টেম ও মনগড়া কুসংস্কারের বিরুদ্ধে শক্ত হাতে স্যাটায়ার আর মেটাফোর ভরা কলম চালানো হয়েছে। স্বাভাবিক ও গতানুগতিক চিন্তাভাবনা কে ধাক্কা দিয়ে আপনাকে আবার ভাবতে শেখাবে বইটি। মেদহীন লিখা আর সহজ সরল প্রকাশ বইটিকে সুখপাঠ্য করেছে। বাংলা সাহিত্যে এমন লেখার আরো প্রয়োজন আছে। লেখকের জন্য শুভকামনা থাকবে। রকমারিকে ধন্যবাদ সুন্দর প্রিন্টিং কোয়ালিটির জন্য।

Dipta Barman
Dipta Barman ভেরিফাইড
08 May 2025

এই বইয়ের প্রতিটি প্রবন্ধ যেন একেকটা উপলব্ধির আলো। ঈশ্বরের টেলিফোন, একটি পুকুর কী বলিতে চাই, বিজ্ঞান ছাড়া একদিন আর ভনিতা সবগুলো লেখাই আমাদের সমাজ, বিজ্ঞান আর নিজের ভেতরের অন্ধকার নিয়ে ভাবতে শেখায়। অন্ধকার থেকে আলোয় আসার পথে এই বই এক সুন্দর সঙ্গী।

Review Upload 1
Review Upload 2
Mashiur Rahaman
Mashiur Rahaman ভেরিফাইড
28 Mar 2025

মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা সত্বাকে জাগিয়ে তোলার জন্য মহিউদ্দিন মোহাম্মদ এর সবগুলো বই পড়া দরকার। এমনকি আমাদের ভেতরের জংলি আচরণ নিয়ন্ত্রণে আনার জন্য মহিউদ্দিন মোহাম্মদ এর বই পড়তে হবে। গত ২০ বছরের বেশি সময় ধরে বই কালেকশন করছি এবং পড়ছি। এই বিশ বছরে কোন লেখকের বই আমাকে এতটা প্রভাবিত করেনি যতটা মহিউদ্দিন মোহাম্মদ এর লেখা বই করেছে। মহিউদ্দিন মোহাম্মদ এক সময় লেখায় নবেল পেলে অবাক হবোনা। সর্বোপরি বাংলাদেশে এই ধরনের আরো লেখক দরকার তাতে কিছুটা হলে ও সমাজ তথা দেশ আলোর সন্ধান পাবে।

Fahat Pathan
Fahat Pathan ভেরিফাইড
20 Mar 2025

কি আনলেন ভাই, ভাল লাগছে

Amin Khan
Amin Khan ভেরিফাইড
05 Mar 2025

ঈশ্বরের টেলিফোন ও ড্রাইভিং লাইসেন্স গল্প দুটি আমাদের অনেক কিছু শেখাবে। সবার পড়া উচিত।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)