তিথির নীল তোয়ালে
বই কালেকশন

Buy তিথির নীল তোয়ালে Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.36
(47 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: সময় প্রকাশন
  • Isbn: 9844580684
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 22th, Edition, 2024
৳ 292৳ 34014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

চির পরিচিত হুমায়ূন রীতিতে লেখা প্রেমের উপন্যাস। তিথি ও মারুফের প্রেম কাহিনী। সামান্য টিউশনি করা মারুফ প্রচুর মিথ্যে কথা বলে তিথির আবেগকে নিয়ন্ত্রন করে সুচতুর ভাবে। ঘটনার আবর্তনে এসেছে তিথির বাবা-মা ও জমজ দু বোনের কাহিনী। উপন্যাসের সব চেয়ে মজার চরিত্র গ্রাম থেকে আসা নুরুজ্জামান। কিছুটা সরল প্রকৃতির হলেও বুদ্ধিমান। নুরুজ্জামানের কাছেই প্রথম মারুফের মিথ্যে ধরা পরে। তিথি-মারুফের প্রেমে হঠাৎ করেই যেন বেজে ওঠে বিচ্ছেদের সুর। উপন্যাসের শেষটা ছিল অনেকে পাঠকেরই অপ্রত্যাশিত। “তিথির নীল তোয়ালে” বইটির প্রথম দিকের কথাঃ মেজাজ খারাপ করার মত পরপর কয়েকটা ঘটনা ঘটে গেছে। জাফর সাহেবের প্রেসারের সমস্যা আছে। মেজাজ খারাপ হলে প্রেসার দ্রুত ওঠা-নামা করে। চট করে মাথা ধরে যায়। ঘাড় ব্যথা করতে থাকে এবং মুখে থুথু জমতে থাকে – এর কোনটিই ভাল লক্ষণ নয়। পঞ্চাশ পার হবার পর লক্ষণ বিচার করে চলতে হয়। তাঁর বয়স পাঁচপঞ্চাশ। তিনি লক্ষণ বিচার করে চলার মনে প্রাণে চেষ্টা করেন। চেষ্টা করেন কিছুতেই যেন মেজাজ না বিগড়ে যায়। এটা প্রায় কখনােই সম্ভব হয় না। অফিস থেকে ফেরার পর তিনটা ঘটনা ঘটল মেজাজ খারাপ করার মত। ইলেকট্রিসিটি না থাকায় লিফট বন্ধ ছিল। আটতলা পর্যন্ত হেঁটে উঠার পর কারেন্ট চলে এল। লিফট ওঠা নামা শুরু করল। পত্রিকা চেয়েছিলেন, সকাল বেলা তাড়াহুড়ায় ভালমত পড়া হয়নি। তাঁকে ভেতরের একটা পাতা দেয়া হল, বাইরের পাতাটা না-কি পাওয়া যাচ্ছে না। এক কাপ চা চাইলেন, তিথি এক কাপ চা দিয়ে গেল। চুমুক দিতে গিয়ে দেখেন সর ভাসছে। তিনি বললেন, সর ভাসছে কেন? তিথি বলল, সর চায়ের চেয়ে হালকা বলেই ভাসছে। যদি ভারী হত তাহলে ডুবে যেত। বলেই সে হেসে ফেলল। জাফর সাহেব গম্ভীর গলায় বললেন, রসিকতা করছিস কেন? ‘রসিকতা করছি না বাবা। একটা বৈজ্ঞানিক সত্য ব্যাখ্যা করলাম। কঠিন ধমক দিতে গিয়েও জাফর সাহেব নিজেকে সামলে নিলেন। মেজাজ ঠিক রাখতে হবে। কিছুতেই মেজাজ খারাপ হতে দেয়া যাবে না। মেজাজের জন্যে শুধু তাঁর নিজেরই যে সমস্যা হচ্ছে তাই না, পারিবারিক সমস্যাও হচ্ছে। গত চারদিন ধরে এই ফ্ল্যাট বাড়িতে শুধু তিথি এবং তিনি আছেন। তাঁর স্ত্রী শায়লা ছােট দুই মেয়ে ইরা, মীরাকে নিয়ে পল্লবীতে তাঁর মায়ের বাসায় চলে গেছেন। যাবার আগে কঠিন গলায় বলেছেন, তুমি তােমার মেজাজ নিয়ে থাক। আমি চললাম।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.36
(47 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
20%
3
0%
2
0%
1
0%
880****261
880****261 ভেরিফাইড
15 Apr 2026

Its not just a book It's an emotion . By this story we understand that not all love story needs to be loud some just quietly sit in our heart . A must recommended book for everyone.

Meheraj Hossain
Meheraj Hossain ভেরিফাইড
19 Nov 2025

❤️❤️

Md. Alomgir Hossain
Md. Alomgir Hossain ভেরিফাইড
16 Nov 2025

nice

Golam Rafsun
Golam Rafsun ভেরিফাইড
21 Dec 2024

অসাধারণ। তিথি প্রেমে পড়তে বাধ্য

Mostakim Rahman Emon
Mostakim Rahman Emon ভেরিফাইড
30 Mar 2024

অসাধারণ একটি বই

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

কত পৃষ্ঠা

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১১২। ধন্যবাদ।

প্রশ্ন

fiction or nonfiction book??

উত্তর

Dear customer, it's fiction book.

প্রশ্ন

কত পৃষ্ঠা

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১১২। ধন্যবাদ।

প্রশ্ন

fiction or nonfiction book??

উত্তর

Dear customer, it's fiction book.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন