সমান্তরাল বাঁধন
বই কালেকশন

Buy সমান্তরাল বাঁধন Online in Bangladesh

লেখক: শারমিন আক্তার সাথী

3.83
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শারমিন আক্তার সাথী
  • Publisher: বইবাজার প্রকাশনী
  • Isbn: 9789849396499
  • Number Of Pages: 206
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 335৳ 39014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“সমান্তরাল বাঁধন" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ সম্পর্কগুলাে হওয়া উচিৎ বৃত্তের মত। হােক সম্পর্কের শুরুটা সমান্তরাল কিন্তু কোথাও না কোথাও কোন এক মােড়ে গিয়ে সমান্তরাল রেখাকে বক্র করে দিতে হবে যাতে রূপ নেয়। সম্পর্ক আর পরিবারকে আলাদা করা সম্ভব নয়। কারণ পরিবার থেকে সম্পর্ক আর সম্পর্ক থেকেই পরিবার। সম্পর্ক যেমনই জ্যামিতিক রেখায় হােক না কেন, সমান্তরাল, বক্র, বৃত্ত সেখানে পরিবারের সাপোর্ট দরকার। সম্পর্ক হােক সমবয়সী বা বড় ছােট কিন্তু পরিবারের সহায়তা পেলে তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক। টুপটাপ বৃষ্টি, একজোড়া নীল চোখের গভীরতা আর এক জোড়া কৃষ্ণ চোখের বিস্ময়। চলমান রিকশার টুংটাং শব্দ। হৃদয়স্পর্শী অনুভূতি আর সামনে ধেয়ে আসা হয় অনিশ্চিত অথবা সুন্দর ভবিষ্যৎ। তবুও ঝুম বর্ষায় জীবনের অনুভূতির রিকশা নিজ গতিতে এগিয়ে চলে গন্তব্যের পথে। তবে গন্তব্যের পথ সে তাে বহুদূর।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.83
(6 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
0%
3
33%
2
17%
1
0%
Rukaiya
Rukaiya ভেরিফাইড
16 Apr 2021

ভাল লেগেছে😊

Israt Jahan Ripa
Israt Jahan Ripa ভেরিফাইড
10 Apr 2021

বইয়ের নামঃসমান্তরাল বাঁধন লেখকঃশারমিন আক্তার সাথী প্রকাশনীঃবইবাজার প্রকাশনী প্রকাশকঃসৈয়দ রবিউজ্জামান প্রচ্ছদঃমোস্তাফিজ কারিগর বইয়ের ধরণঃউপন্যাস মুদ্রিত মূল্যঃ৩৯০ প্রকাশকালঃ২০১৯ পৃষ্ঠাসংখ্যাঃ২০৫ ★প্রচ্ছদঃ নীলের সাথে কাঁচা হলুদের মিশ্রণ তার ঠিক মাঝখান দিয়ে গিয়েছে একটা রেললাইন সেটা সমবয়সী সম্পর্কের প্রতিচ্ছবি আর রয়েছে একগুচ্ছ গোলাপ যা পুরো প্রচ্ছদটাকে দারুণ ভাবে ফুটিয়ে তুলছে।বইয়ের প্রচ্ছদটাই পুরো বইয়ের প্রতিচ্ছবি বহন করছে। ★ফ্লপে লেখা কথাঃ সম্পর্ক আর পরিবারকে আলাদা করা সম্ভব নয়। কারণ পরিবার থেকে সম্পর্ক আর সম্পর্ক থেকেই পরিবার। সম্পর্ক যেমনই জ্যামিতিক রেখায় হোক না কেন, সমান্তরাল, বক্র, বৃত্ত সেখানে পরিবারের সাপোর্ট দরকার। সম্পর্ক হোক সমবয়সী বা বড় ছোট কিন্তু পরিবারের সহায়তা পেলে তা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক। ★উপন্যাস নিয়ে কিছু কথাঃ আসলে কিছু কথা বললে যেমন ভুল হবে, ঠিক তেমনভাবেই পুরোটাও বলা যাবে না।এইজন্য বই টা পড়তে হবে।একটা সম্পর্ক কীভাবে বেড়ে ওঠে,কীভাবে সেই সম্পর্কটাকে আগলে রাখতে হয় তা রয়েছে এই উপন্যাসের অন্তরালে।উপন্যাসের শুরুটাই অনেক হাস্যরসাত্নক। শুরুটা যেমন শেষটাও ঠিক তেমনই হৃদয়স্পর্শী। উপন্যাস টা পড়ে মনে হবে এই তো আমার চোখের সামনে তৈরি হওয়া এক মিষ্টি সম্পর্ক।আসলে সম্পর্কের মাঝে বন্ধুত্ব,ভরসা,বিশ্বাস যে কতটা জরুরি এই উপন্যাস যেন তা বারবার স্মরণ করে দেয়।আদ্র ও অথৈ নামটা যেমন মিষ্টি এদের সবকিছুই তেমন।শুধু যে সমবয়সীর সম্পর্ক কেমন হয় তা না, মা মেয়ের মাঝে সম্পর্ক, বোনের সাথে বোনের সম্পর্ক।প্রতিটি সম্পর্কের কথা এবং চরিত্র গুলো এতটা সুন্দর।ছোট রা ভুল করলে বড়রা যেমন শাসন করবে,ঠিক তেমনভাবে ছোটদের আগলে রাখার দায়িত্বও বড়দের।বড়দের সাথে যদি ছোটদের সম্পর্ক বন্ধুর মতে তাহলে তাদের ভুল হওয়ার সম্ভাবনা ও থাকে খুব কম।গল্পের মাঝেও ছিল অনেক গল্প আদ্র অথৈ ছাড়াও ছিলো রায়ান অথৈর চাচাত ভাই,অথৈর বোন মাহি তাদের নিয়েও অনেক গল্প।এছাড়াও ছিল আদ্র অথৈ এর সহপাঠীরা। ★প্রিয় চরিএ ❤আদ্রর মা দোলা বেগম কে আমার খুব ভালো লেগেছে।সত্যিই প্রতিটি মা-বাবার এমন হওয়া উচিত এবং সন্তানকে এমন আর্দশেই বড় করা উচিত।তার কথাগুলো খুব মনে ধরেছে। ❤মাহিকে ও আমার খুব ভালো লেগেছে,শুধু যে রক্তের সম্পর্ক হলেই নিজের বোন হয় তা কিন্তু না এর জন্য মন দরকার,বিবেক দরকার যা মাহির ছিলো।নিজের থেকে অথৈকে নিয়ে চিন্তা করত যা সত্যিই অনেক সুন্দর ছিল। ❤রায়ানকে আমার ভালো লেগেছিলো এই কারণে তার ভালোবাসার মাঝে কোনো ভুল ছিল না।ভালোবেসে সে সব কিছু সহ্য করেছে।ভালোবাসার মানুষকে নিজের করে নেবার ইচ্ছা কার না থাকে। ❤অদ্রিতার চরিএ টা লেখিকা এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে কারো মনে ধরে যাবে।অদ্রিতার চরিএ এর মাধ্যমে হয়ত লেখিকা এটাই বুঝাতে চেয়েছেন যে আল্লাহ মানুষকে কোনো একদিন দিয়ে কমতি রাখলেও আরেকদিক দিয়ে পুষিয়ে দেয়।মেয়েটার গুণগুলো ছিল মুগ্ধ হওয়ার মতো। ★প্রিয় লাইন ❤জীবনটা ভাব সম্প্রসারনের মত। সেখানে ভূমিকা, মূল বক্তব্য অনেক থাকে কিন্তু শেষে মৃত্যু এসে মূলভাব টানে। ❤জীবনে চলার পথে কখনো না কখনো ক্ষণিকের জন্য হলেও নিজের স্বার্থ দেখতে হয়।নয়তো নিঃস্ব হয়ে যাওয়া লাগে। ❤ভবিষ্যতের চিন্তা করে আমাদের বর্তমান কেন নষ্ট করবো? সবটা মহান আল্লাহর ইচ্ছা। তিনি যা করেন ভালোর জন্য। ❤রিলেশন করে অনৈতিক হ্যাংকি প্যাংকি না করে বিয়ে করা অনেক ভালো। ❓জানতে চাওয়া ১.অথৈ কেন আদ্রকে চোর ভেবেছিল? ২.অথৈ নিজের সম্পর্কে আড়াল করতে কেন চাইত? ৩.আদ্র কি অথৈকে নিজের করে পেয়েছিলো? ৪. অথৈর সৎমা কি শেষ পর্যন্ত অথৈকে কাছে টেনে নিয়েছিলো? ৫.রায়ান এর শেষ পরিণতি কি ছিলো? ৬.মাহি কি তার ভালোবাসার মানুষকে পেয়েছিলো? ৭.সমবয়সীর সম্পর্ক কি টিকে ছিলো? ❓বইটি কেন পড়বেন বইটি যেকোনো বয়সের মানুষই পড়লে বুঝতে পারবে সম্পর্কের মানে।সম্পর্ক গুলোকে কিভাবে আগলে রাখতে হয়,কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়।কিভাবে নিজের দুঃখগুলো চেপে রেখেও সবার সাথে মিলেমিশে থাকা যায়।শুধু যে সমবয়সীর সম্পর্ক তা কিন্তু সব কিছুই বুঝতে পারবেন পড়লে।উপন্যাসের শেষ পৃষ্ঠায় "পরিশিষ্ট" কিছু লেখা আছে যা সত্যি ই অসাধারণ। আমি ওই লেখাটা পড়ে এতটায় মুগ্ধ হয়ছি কিভাবে একটা মানুষ সম্পর্কের এতো গভীর দিকগুলো সবার সামনে এতে সহজে তুলে ধরতে পারে,কিভাবে সমান্তরাল সম্পর্ককে বৃওে রুপ দিতে হয়,তা বুঝবেন ওই পৃষ্ঠা পড়ে ঠিক পুরো গল্পের সারমর্ম ই ছিল ওই এক পৃষ্ঠা। ★ব্যক্তিগত মন্তব্যঃ এটি লেখিকার দ্বিতীয় বই কিন্তু তার লেখার নৈপুণ্য, পারদর্শিতা এবং প্রতিটি লাইনের সাথে লাইনের যে মেলবন্ধন তা অসাধারণ।কিছু জায়গায় পড়তে গিয়ে এতো হাসি পাইছে ঠিক তেমনভাবে কিছু কিছু জায়গায় অনেক খারাপ লাগছে।ঠিক ভালোবাসা আর কষ্টের সংমিশ্রণ যাকে বলে উপন্যাসটা তাই। ★বইয়ের রেটিংঃ বইটা বাস্তব কল্পনার সংমিশ্রণ হলেও লেখাগুলো সত্যি ছিল।আর লেখিকা ঠিক যেভাবে বুঝাতে চেয়েছেন আসলেই সব সম্পর্ক এমন হলে বিচ্ছেদ নামক শব্দ টা আর থাকবে না।তাই আমি রেটিং এ ১০/১০ ই দিবো।

Åhmed Na IMe
Åhmed Na IMe ভেরিফাইড
09 Mar 2021

❤️❤️❤️

Marjiya
Marjiya ভেরিফাইড
07 Oct 2021

🤔🤔

Arman Hossian
Arman Hossian ভেরিফাইড
04 Jan 2020

জীবনের কিছু সমীকরণ থাকে অসমান, যাদের মধ্যে সমতা বজায় রেখে চলাই বুদ্ধিমানের কাজ। লেখককে উনার লেখার প্রতি আরো মনোযোগ প্রদান করা প্রয়োজন।বাক্যগঠন, কল্পকাহিনী ও বানানের ক্ষেত্রে লেখকের সচেতনতা আরো বেশি প্রয়োজন। আশা রাখি লেখক উনার সকল সমস্যাগুলোকে কাটিয়ে নতুনভাবে দক্ষতার সাথে ভুলগুলোকে পুনরাবৃত্তি না করে নতুনভাবে প্রকাশ করবেন। আর লেখক যেটা দিয়েছেন তা হলো যাদের সমবয়সী সম্পর্ক নিয়ে সমস্যা, মূলত তাদের জন্যই। সকলকে লেখকের নতুন বই 'তোমায় নিয়ে' সাথে যারা সমান্তরাল বাঁধন পড়েননি তাদের পড়ার জন্য আমন্ত্রণ রইলো।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন