শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে (প্রথম আলো বর্ষ সেরা পুরস্কার-১৪২১)
বই কালেকশন

Buy শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে (প্রথম আলো বর্ষ সেরা পুরস্কার-১৪২১) Online in Bangladesh

লেখক: ইমতিয়ার শামীম

4.80
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইমতিয়ার শামীম
  • Publisher: কথাপ্রকাশ
  • Isbn: 9847012003886
  • Number Of Pages: 136
  • Language: বাংলা
  • Edition: ৪র্থ মুদ্রণ, ২০২৫
৳ 269৳ 30010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

খুব কাছ থেকে দেখা সমাজের নানা দ্বন্দ্ব, জীবনের জটিল মনস্তত্ত্ব, অপরিতৃপ্তি অসাধারণ শিল্পনৈপুণ্যে উপস্থিত করেন ইমতিয়ার তাঁর রচনায়, তা যেমন নান্দনিক তেমনি যথাযথ আর মতাদর্শিক। চেনা-জানার বাইরে অচেনা কোনো জীবনের সন্ধানেও নিবিষ্ট হতে চান তিনি।জীবনের নতুন নতুন টানাপোড়েন, জল-কাদা, দারিদ্র্য-দহন, প্রেম-কাম, রাজনীতি-অর্থনীতি, ক্ষুধার আগুনে দগ্ধ গ্রাম ও মিথ কীভাবে সময়কে জড়িয়ে থাকে, লেখক গল্প বলতে গিয়ে তার তদন্ত করেন কিংবা গল্পকথনেই তদন্ত সত্য হয়ে ওঠে। আর এই সত্যই ধরা পড়েছে ইমতিয়ার শামীমের অন্যান্য রচনার মতো আলোচ্য শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে গল্প সংকলনের গল্পগুলোতে...।-কথাসাহিত্যিক পারভেজ হোসেন

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.80
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Era Rubaiyat
Era Rubaiyat ভেরিফাইড
01 May 2026

পড়ার মত একটা বই।

Aam somik
Aam somik ভেরিফাইড
11 Aug 2016

ইমতিয়ার শামীম নিরবচ্ছিন্নভাবে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পাশাপাশি, লেখালেখি করছেন দীর্ঘদিন। সমাজ ও রাজনীতির নানা অসঙ্গতি তার লেখালেখির উপজীব্য। গল্প ও উপন্যাসে তিনি একটি স্বতন্ত্র ধারা গড়ে তুলেছেন।তার লেখা “শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে”একটি গল্পসমগ্র।এই বইয়ের প্রত্যেকটি গল্প আকারে একটু বড়। গল্পগুলোর প্রধান উপজীব্য গ্রাম। গ্রামের বিভিন্ন সামাজিক কাঠামোর পরিবর্তন, সে পরিবর্তনের ফলে তৈরি হয়েছে নতুন ধরনের যেসব সামাজিক দ্বন্দ্ব এবং তার ফলে মানব-মানবীর সম্পর্কে যে ধরনের টানাপড়েন তৈরি হয়েছে, দেখা দিয়েছে এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের বৈপরীত্য- সেগুলোই মূলত এই গল্পগুলোর বিষয়বস্তু।তাঁর এক গল্পের সঙ্গে অন্য গল্পের মিল আছে কি নেই তবু তার বলার মধ্যেই তাঁর গল্পের অভিজ্ঞতা বদলে যায়। একটা গল্প শেষ করে তাই নির্দ্বিধায় ঢুকে পড়া যায় অন্য গল্পে কিংবা একই গল্পের ভেতরে চালান দেওয়া আর এক গল্পে। আমাদের চেনা-জানা বাস্তবতার পথ ধরেই তিনি তাঁর গল্পের বাস্তবতা তৈরি করলেও সেই বাস্তবতার মধ্যে অবলীলায় মেলে ধরেন তাঁর কল্পনার বাস্তব। তখন এ শুধু কোনো এক গ্রামের গল্প থাকে না আর, তাঁর দেখার চোখ এবং গাঢ় বয়ানের নিজস্বতার মধ্যেই জেগে থাকে আটষট্টি হাজার গ্রাম অথবা বাংলাদেশ।খুব কাছ থেকে দেখা সমাজের নানা দ্বন্দ্ব, জীবনের জটিল মনস্তত্ত্ব, অপরিতৃপ্তি অসাধারণ শিল্প নৈপুণ্যে উপস্থিত করেছেন লেখ এই বইটিতে তা যেমন নান্দনিক তেমনি যথাযথ আর মতাদর্শিক। চেনা-জানার বাইরে অচেনা কোনো জীবনের সন্ধানেও নিবিষ্ট হতে চান তিনি।জীবনের নতুন নতুন টানাপোড়েন, জল-কাদা, দারিদ্র্য-দহন, প্রেম-কাম, রাজনীতি-অর্থনীতি, ক্ষুধার আগুনে দগ্ধ গ্রাম ও মিথ কীভাবে সময়কে জড়িয়ে থাকে, লেখক গল্প বলতে গিয়ে তার তদন্ত করেন কিংবা গল্প কথনেই তদন্ত সত্য হয়ে ওঠে। আর এই সত্যই ধরা পরেছে ইমতিয়ার শামীমের অন্যান্য রচনার মতো আলোচ্য শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে গল্প সংকলনের গল্পগুলোতে।বইটি আমার কাছে অনেক ভাল লেগেছে।গ্রাম বাংলার এমন সুন্দর কাহিনী বিন্যাস পাওয়া সত্যিই কষ্টকর।পাঠকদের বলব বইটি পড়েন আপনাদের কাছেও ভাল লাগবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)