শেষ দেখা
বই কালেকশন

Buy শেষ দেখা Online in Bangladesh

লেখক: আরমান হোসেন

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আরমান হোসেন
  • Publisher: বইবাজার প্রকাশনী
  • Isbn: 9789849737506
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 215৳ 25014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আতিকের একটা ছোট্ট সুন্দর পৃথিবী আছে৷ সেই পৃথিবীকে আতিক রূপকথার গল্পের মত ভাবে৷ সেখানে মীরা নামের একটি মেয়ে আছে যাকে সে ভালোবাসে ৷ সেখানে আতিকের খুব কাছের দুই বন্ধু আছে যারা কখনো আতিকের খারাপ চায় না৷ সুমী নামের এক সহজ সরল রাজকন্যা আতিকের জন্য উন্মাদ! আতিক কি জানে? br রূপকথার জগত বলতে কিছু নেই। রুপকথার গল্প বলতেও কিছু নেই৷ সবই নিছক বানানো। আমরা বাস করি তিক্ত এক সত্য জগতে৷ যেখানে বন্ধু বিশ্বাসঘাতক হয়৷ ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে যাওয়া এক একটা জিনিস হাতছাড়া হয়ে যেতে থাকে৷ আমরা তা দেখি৷ আতিক ও দেখে৷br এই বইতে বাঁচা-মরা, রয়ে যাওয়া-ক্ষয়ে যাওয়ার গল্প আমরা জানব। আমাদের সাথে মিলেও যেতে পারে৷ কে জানে? গল্পের নামই জীবন৷ জীবনই তো গল্প৷

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Boishakhi Akter
Boishakhi Akter ভেরিফাইড
13 Dec 2023

📚বই পরিচিতিঃ- নাম : শেষ দেখা লেখক : আরমান হোসেন মূল্য : ২৫০ টাকা পৃষ্ঠা : ৯৬ জনতা : রোমান্টিক / সমকালীন উপন্যাস প্রকাশনী : বই বাজার প্রকাশনিক 🌸লেখকের পরিচয়ঃ- আমার হোসেনের জন্ম এবং শৈশব বেড়ে ওঠা পুরান ঢাকায়। পুরাতন ঢাকায় ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানী একাডেমি স্কুলের শিক্ষা জীবন শুরু করে পুরাতন ঢাকার শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে সমাজকর্মের অনার্স সম্পন্ন করি। আমি ছোট থেকে একটু অন্যরকম প্রকৃতির,সবার মাঝে যেন একটু আলাদা, আমি একান্ত কিছু নিজস্ব নীরবতায় থাকতে পছন্দ করি, আমি মানুষকে খুব ভালোবাসি, ভালবাসতে পছন্দ করি, দিনশেষে মনে হয়, আমি হয়তো মানব প্রেম বুঝি না। আমি বন্দি নই, চিন্তা চেতনা মনের বিশ্বাসে আমি মুক্ত স্বাধীন,আর লেখালেখির মাধ্যমে আমার সেই আপন প্রাণের মুক্তির আস্বাদ আমি নিজে যেমন যাপন করি তেমনি হাজার প্রাণের স্পন্দনে। এই উপন্যাসটি আমার প্রথম প্রকাশিত উপন্যাস। প্রথম যাত্রা শুরু করি যেখানে সমাজ সংসার ও মানব সম্পর্কের মনস্তাত্ত্বিক ও নৈমিত্তিক জীবনের প্রতিচ্ছবি। 🌸উৎসর্গঃ- মা, সব ভালোবাসাই তো স্বার্থ থাকে।কিন্তু মায়ের ভালবাসায় কোন স্বার্থ নেই। 🌸ভূমিকাঃ- জীবন নিয়ে আমরা নানান জল্পনা কল্পনা করে ফেলি। নানান স্বপ্ন সাজিয়ে ফেলি আগে আগেই। অথচ প্রকৃতি সব সময় রহস্য রেখে দিতে পছন্দ করে। প্রবল দুঃখের সময়ে কেউ একটু হাতটা ধরে। কেউ যদি পাশে বসে একটু সহানুভূতি দেয় আমরা ধরে নেই সে আমাদের ভালোবাসছে। ভালোবাসাটা কে নিশ্চিত ধরে নিয়ে আমরা তাকে আমাদের ঘরে বানিয়ে রাখি। আবারো যদি কোন দুর্দিন আসে,আবারো যদি বিশাল কোন ঝড় এসে আমাদের লণ্ডভণ্ড করে দিতে চায় আমরা যেন সেই ঘরে নিজেদের নিরাপদ রাখতে পারি। কিন্তু তা হয় না। খুব অদ্ভুত এক হিসেব কষে রাখে জীবন। আমাদের সেই ভালবাসার মানুষ, সেই নিরাপদ ঘর আমাদের থাকে না। আসলে কি সেই ঘর কখন আমাদের ছিল? নাকি ভিভ্রমে আটকে থেকে আমরা নিজের ভেবেছিলাম। এই উপন্যাস আমার জীবনে প্রথম উপন্যাস। লেখক তার লেখাকে নিজের সন্তানের সাথে তুলনা করে থাকেন।আমি যদিও লেখন নই। তবে এই বইকে নিজের সন্তানের ভাবতে আমি আনন্দ পাই।এই বই নিয়ে আমি নিশ্চিত তথ্য শুধু এইটুকু দিতে পারি - এই বই আমাকে হাসাবে, ভাবাবে,আপনাকে শিখাবে। আমাদের চলার পথ যত লেসন আমরা পেয়ে থাকি তার অনেক কিছুই নিজের অভিজ্ঞতা থেকে হয়।বাকি কিছু অন্যের জীবন দেখে আমরা শেখা। এই বই আপনাকে খুব জরুরী একটা 'লেসন' শেখাবে বলে আমি হলফ করে বলতে পারি। হাসি এবং কান্নার নামের এই দুই জিনিসকে আমাদের সমানভাবে গুরুত্ব দেয়া উচিত। আমরা তা করি না। শুধু সুখের সন্ধান করার নামই হয়তো জীবন নয়। এই বই আমাদের তা বুঝিয়ে দেবে। আরেকটা মজার ব্যাপার আছে। আপনি খুব কাছ থেকে এই বইয়ের সব চরিত্রকে স্পর্শ করতে পারবেন। তাদের সাথে কথা বলতে পারবেন।কি আশ্চর্য! তা আবার হয় কি করে? লেখাটা পড়ে হাসি পাচ্ছে তাই না? কিন্তু এখানে লেখা গল্পটা আসলেই এমন।আমার আপনার জীবনে বয়ে যাওয়া একটা সাধারণ বহমান নদীর মত মনে হবে পড়তে পড়তে। গল্প এই জীবন? নাকি জীবন থেকে সব গল্প না হয়? এই প্রশ্নের উত্তর পাঠকের কাছে থাকলো। আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের একটি কবিতার একাংশ দিয়ে শেষ করছি - এ- আগুন এত রক্ত মধ্য যুগ দেেখছে কখনো? তবুও সকল কাল শতাব্দীকে হিসেব-নিকেশ করেই আজ শুভ কাজ সূচনার আগে এই পৃথিবীর মানব হৃদয় স্নিগ্ধ হয়ড় বীত শোক হয়? মানুষের সব গুণ শান্ত নীলিমার মতো ভালো? দীনতা:অন্তিমগুণ, অন্তহীন নক্ষত্রের আলো। 🌸প্রচ্ছেদঃ- আতিকের একটা ছোট সুন্দর পৃথিবী আছে। সেই পৃথিবীকে রূপকথার গল্পের মত ভাবে। সেখানে মীরা নামের একটি মেয়ে আছে তাকে সে ভালোবাসে। সেখানে আতিকের খুব কাছের দুই বন্ধু আছে যারা কখনো আতিকের খারাপ চায় না। সুমী নামের এক সহজ সরল রাজকন্যা আতিকের জন্য উন্মাদ। আতিক কি জানে? রূপকথার জগত বলতে কিছু নেই। রূপকথার গল্প বলতেও কিছু নেই? সবই নিছক বানানো। আমরা বাস করি তিক্ত এক সত্য জগতে। যেখানে বন্ধু বিশ্বাসঘাতক হয়। ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে যাওয়া এক একটি জিনিস হাত ছাড়া হয়ে যেতে থাকে। আমরা তা দেখি। আতিকও দেখে। এই বইতে বাঁচা-মরা, রয়ে যাওয়া-ক্ষয়ে যাওয়ার গল্প আমরা জানবো। আমাদের সাথে মিলেও যেতে পারে। কে জানে? গল্পের নামই জীবন। জীবনই তো গল্প। 🌸প্রধান চরিএঃ- আতিক - নায়ক মীরা - নায়িকা রঞ্জু - আতিকের বন্ধু হাসান - আতিকের বন্ধু সুমী - রঞ্জুর বোন আহমেদ সাহেব - আতিকের বাবা ফজলে জামান - আহমেদ সাহেবের বন্ধু 🌸কাহিনী সংক্ষেপেঃ- আতিক একদিন মিসকলের মাধ্যমে মীরার সাথে পরিচয় হয়। আর আস্তে আস্তেই তাদের প্রেম হয়।তারা দুজনেই দুজনকে খুব ভালবাসতো।কিন্তু মীরা আতিককে ভালবাসলেও তার সাথে কখনো দেখা করেনি। মীরা একটি শর্ত রাখে যে, তার সাথে দেখা করার আগে তার মার সাথে দেখা করতে হবে। আতিকও তার শর্তে রাজি হয়ে যায়। কিন্তু মীরার মা আতিককে পছন্দ করেনা!!এরপর কি তাদের ❝শেষ দেখা❞ হবে? এখন কি আতিকা আর মীরার মিল হবে? মীরা কি আতিককে ভুলে যাবে? নিকি তাদেরও সবার মতো মিল হবে? তাদের ভালোবাসা কি পরিণতি হয় তা জানতে হলে পড়তে হবে ❝শেষ দেখা❞ বইটি। 🌸বইটি যারা পড়বেঃ- যারা রোমান্টিক বা বাংলা উপন্যাস সমকালীন উপন্যাস পড়তে ভালোবাসেন। তাদের জন্য ❝শেষ দেখা❞ এই বইটি। বইটির মধ্যে বাস্তবতা ফুটে উঠেছে। একটি মেয়ে ও একটি ছেলের ভালোবাসার কাহিনী ফুটে উঠেছে। 🌸বানানঃ- বইটিতে কিছু বানান ভুল ছিল।সেটা হয়তো টাইপিং মিস্টেক। এ ছাড়া আর কোন ভুল ছিল বলে আমার মনে হয় না। লেখক সাহেব খুবই নিখুঁতভাবে বইটি লিখেছেন। 🌸ব্যক্তিগত রেটিংঃ- আমার কাছে বইটি খুবই ভালো লেগেছে। ৯/১০🥰 🌸রিভিউ দাতার নামঃ- বৈশাখী আক্তার

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)