

Buy সে এসে বসুক পাশে Online in Bangladesh
লেখক: সাদাত হোসাইন
- Author: সাদাত হোসাইন
- Publisher: অন্যধারা
- Isbn: 9789849734048
- Number Of Pages: 272
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমার যে একটা বিয়ে হয়েছিল, এই পরিচয়টা কি কখনো মুছে ফেলা যাবে? যাবে না।' ‘আজাদ বলল, ‘জীবনভর ভুল মানুষের কারণে আমাদের জীবনে অসংখ্য ভুল হয়। সেই ভুল থেকে ক্ষত তৈরি হয়। কিন্তু সময় সেই ক্ষত ক্রমশই মুছে দিতে থাকে। আর আমরা যারা বোকা তারাই কেবল সেই ক্ষতগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আবার দগদগে ঘায়ে রূপান্তরিত করি। তাকে শুকাতে দেই না।’ ‘কিন্তু সময় যদি কারো ক্ষত শুকিয়ে দিতে না পারে? যদি তা দুঃসহ স্মৃতি হয়েই থেকে যায়?’ ‘তাহলে সেটি মোছার ব্যবস্থা করতে হবে।’ ‘কীভাবে মুছব?’ ‘অনেক অনেক ভালো স্মৃতি তৈরি করে। ঘরের দেয়ালে নোনা ধরলে কিংবা পলেস্তরা খসে গেলে আমরা কী করি? তেমনই রেখে দেই? যাতে ধীরে ধীরে পুরো বাড়িটাই নষ্ট হয়ে যায়?’ ‘উহু।’ ‘তাহলে? আমরা তাকে ধুয়ে মুছে নতুন রঙ করি। যাতে সেই নোনা ধরা দেয়াল ঝলমলে হয়। নষ্ট হয়ে না যায়। জীবনও তেমনই। এখানেও এর দেয়ালজুড়ে অসংখ্য ক্ষত তৈরি হয়, নোনা ধরে। সেসব ধুয়ে মুছে নতুন রঙ না করলে তা আরও বাড়ে। বাড়তেই থাকে। তারপর নষ্ট করে ফেলে পুরো জীবনটাই।’ ‘ঘরের দেয়াল রঙ করা যায়, জীবনের না। কারণ, জীবনের রঙ কোথাও কিনতে পাওয়া যায় না।’ ‘যায়। কিন্তু আমরা তা কিনতে জানি না।’ ‘কীভাবে?’ ‘জীবনের রঙ হলো ভালো মুহূর্ত, সুন্দর স্মৃতি। দ্যা বিউটিফুল মোমেন্ট অ্যান্ড দ্যা বিউটিফুল মেমোরিজ। তুমি জীবন জুড়ে যত বেশি ভালো স্মৃতি তৈরি করতে পারবে, তত বেশি ওই নোনা ধরা খারাপ মেমোরিজগুলো ঝাপসা হয়ে যেতে থাকবে। ক্ষতগুলো শুকিয়ে যেতে থাকবে।’
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটার মান ভালো,, আর গল্পটাও সুন্দর, খুব ভালো লেগেছে

অসাধারণ লাগলো... বিশেষ করে শেষটা ...।
good book I really enjoy it.

অনেক সুন্দর একটা বই। ধন্যবাদ সাদাত হোসাইন স্যারকে এত সুন্দর একটা বই পাঠকদের উপহার দেওয়ার জন্য।
রিভিউয়ার~মুহাম্মাদ জামিল হোসেন~ বইয়ের নাম- সে এসে বসুক পাশে লেখক- সাদাত হোসাইন ভালোবাসা একটি অদ্ভুত জিনিস। ভালোবাসাকে আপনি দু'ভাবে উপলব্ধি করতে পারবেন দু'ভাবে। ১। ভালোবেসে এবং ২। ভালোবাসা না পেয়ে। -আপনার উপলব্ধি আপনার ভালোবাসা বাড়িয়ে দিবে, যদিওবা ২ নম্বর উপলব্ধিটি আপনার মনের জন্য বেদনাদায়ক, তবুও কিন্তুু ভালোবাসা থাকে তার মাঝেও। আমরা ভালোবাসি পাওয়ার জন্য, না পাওয়ার জন্য কেউ ভালোবেসে দেখেছেন? না পাওয়া ভালোবাসা আমাদের সবচেয়ে বেশি মনে থাকে, আপনার হৃদয় মরে যাবে, আপনার বুক পুঁড়ে যাবে তবুও আপনি উপলব্ধি করতে পারবেন, আপনি ভালোবাসছেন। ভালোবাসার পূর্ণতা আসে ভালোবাসা পেলে, আর না পেলে কী অপূর্ণতা? মোটেও অপূর্ণতা নয়, বরং ভালোবাসা হলো সেটাই যেটি আপনাকে বাঁচিয়ে রাখে। বিষয়টি পরিষ্কার করা যাক। -ভালোবাসাহীন মানুষ বাঁচে নাহ।সে হিসেবে বলতে পারি, প্রতিটা মানুষকে কেউ নাহ কেউ ভালোবাসে। আপনি যাকে ভালোবেসে পাননি, হয়তো দেখা যাচ্ছে তাকে আপনার চেয়ে কেউ বেশি ভালোবাসছে।আর আপনাকে সে পায়নি কারণ,আপনাকে তার চেয়ে বেশি কেউ ভালোবাসছে।এটিই পৃথিবীর সবচেয়ে বড় সত্য। তেমনি একটি বই "সে এসে বসুক পাশে" আমরা চাই আমরা যাকে ভালোবাসি সে এসে বসুক পাশে। যারা আমাদের ভালোবাসে তাদের কথা কী কখনো ভেবেছেন? সে এসে বসুক পাশে! "যা বিশাল,যা গভীর, তা কখনো পুরনো হয় না। শত ব্যবহারেও না।এই যে আমরা রোজ আকাশ দেখি।অসংখ্যবার। তার পরও কী আকাশটা পুরনো মনে হয়?একঘেয়ে লাগে?" -সাদাত হোসাইন মোটেও লাগে না। আকাশ যতবারই দেখি নতুন মনে হয়। ভালোবাসাও ঠিক ওই আকাশের মতো আকাশ ছাড়া পৃথিবীর যেমন কোনো জায়গা নেই। ভালোবাসাহীন তেমন পৃথিবীতে একটি মানুষও নেই। সব মানুষই ভালোবাসার। "তোমার জন্য যতটা রাত কেঁদেছি_ ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ, বরষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা।" -সাদাত হোসাইন। "সে এসে বসুক পাশে" বইটি পড়লে আপনি ভালোবাসবেন, ভালোবাসা হারাবেন, অপেক্ষা করবেন ভালোবাসার জন্য। আপনার চোখে আপনি সমুদ্র দেখতে পারবেন, যা আপনার চোখের জলকণা হয়ে বেরিয়ে আসবে। এটি এমন একটি উপন্যাস যা আপনার চোখে বৃষ্টি নামাতে বাধ্য। এই বইটি আপানার প্রিয় মানুষ আপানার বুকের বাঁ পাশে বসুক তা ভাবাবে এবং সেই সাথে হারানোর ব্যথা উপলব্ধি করাবে। ভালো বই পড়ে কান্নার অভ্যেস বেশ ছোটবেলা থেকেই, এই বইটিও আমাকে কাঁদিয়েছে, ভাবিয়েছে আর বলিয়েছে- "সে এসে বসুক পাশে" "যখন রোদের দেশে নেমে আসে মেঘ, বিঁধে থাকে আলপিন হৃদয়ে আধেক তখনও তাহার নামে পাখির পাখায় অগোচরে এক আকাশ বেদনা মাখায় তারপর মেঘ ভাসে ক্যানভাসে, সে এসে বসুক পাশে বেদনার কাছে!" ~সাদাত হোসাইন ভালোবাসা বেদনার কাছেই বসে থাক। শরীর না পেয়েও, মনের ভালোবাসা হোক সজাগ।


প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি এভেইলেবল হবে কবে?
জি, প্রি-অর্ডারের এই পণ্যটি 02 Feb 2023 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে দৈব দুর্বিপাক বা বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে।
এই বইটা কি হার্ডকাবার
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
koto page??
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৭২। ধন্যবাদ।
fiction or nonfiction book??
Dear customer, it's fiction.























