সবুজ তোরণ ছাড়িয়ে
বই কালেকশন

Buy সবুজ তোরণ ছাড়িয়ে Online in Bangladesh

লেখক: আশুতোষ মুখোপাধ্যায়

4.75
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আশুতোষ মুখোপাধ্যায়
  • Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
  • Isbn: 8170794307
  • Number Of Pages: 205
  • Language: বাংলা
  • Edition: 2nd Printed, 1993
৳ 133৳ 1405% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ঘড়ি দেখিনি। বেলা তখন এগারোটা হবে বোধহয়। কারণ আধ-ঘণ্টা আগে বিলি তার ছ'বছরের কচি শরীরটাকে কোনরকমে টানতে টানতে বারান্দা পেরিয়ে কাঠের সিঁড়ি ধরে নেমে গেল লক্ষ্য করেছি। বিলি আজ স্কুলে যাবে কি যাবে না, যাওয়া সম্ভব কি সম্ভব না-এই চিন্তাটাই আমার মাথায় ঘুর- পাক খাচ্ছিল। আমার ভিতরের যে-মন আজ ওকে এই নির্দয় শাসন করেছে, বিলির স্কুল কামাই করাটা সে এখনো বরদাস্ত করতে রাজি নয়। না গেলে ঘাড় ধরে পাঠানোর কথাও ভেবেছে। কিন্তু ছোট্ট শরীরটার সমস্ত যন্ত্রণা জুতো মোজা হাফপ্যান্ট হাফশার্ট'-এ ঢেকে বিবর্ণ মুখে ওকে ও-ভাবে চলে যেতে দেখে আর একটা মন ছুটে যেতে চেয়েছে-দু'হাতে ওকে বুকে আগলে ঘরে টেনে নিয়ে আসতে চেয়েছে। কিন্তু তা পারেনি। এতবড় শাসনের পর এই মায়ের মনকে প্রশ্রয় দিতে পারিনি। বিলি কাঠের রেলিং ধরে পায়ে পায়ে নেমে গেছে। আমি ঘরে বসে দেখেছি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.75
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
100%
2
0%
1
0%
Munem Shahriar
Munem Shahriar ভেরিফাইড
11 Aug 2023

উপন্যাসের কাহিনী বর্ণিত হয়েছে শীলার জবানিতে। শীলা স্মিথ তার স্বামী ডিকি ডেটন আর ছোট ছেলে বিলিকে দিয়ে রোজকার রুটিন কাহিনী আরম্ভ করে। সকালের একটা ঘটনায় তার মন মেজাজ খুব খারাপ থাকায় আজ ছুটি নিয়ে বাসায় বসে থাকে। আর অপেক্ষা করতে থাকে বিকালে কখন স্কুল থেকে বিলি ফিরবে। এই ভিতর শুরু করে পুরানো স্মৃতি রোমন্থন। একে একে সবার কাহিনী শীলার জবানিতে চলে আসে। শীলার বাবা জেরোম স্মিথ, মা ইভা স্মিথ, মাসী মীনা ডাকুয়া, আংকেল মনোহর ডাকুয়া, রয় জারভিস, সতীশ কাউল আর স্বামী ডিকি ডেটন ― প্রত্যেকের কাহিনী চলতে থাকে।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন