রহস্যময় প্রদীপ
বই কালেকশন

Buy রহস্যময় প্রদীপ Online in Bangladesh

লেখক: ইয়াসির বিন সাদেক

4.53
(16 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইয়াসির বিন সাদেক
  • Publisher: মাকতাবাতুন নূর
  • Isbn: 9789849956198
  • Number Of Pages: 192
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2025
৳ 240৳ 40040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাকতাবাতুন নূরের সেরা একটা কাজ হবে রহস্যময় প্রদীপ বইটি ইনশাআল্লাহ। প্রি-অর্ডার ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।আল্লাহ এই বইটি কবুল করুন আমিন।বিশ্বাস আর অবিশ্বাসের এই চিরন্তন দ্বন্দ্ব মানুষের মনের অন্দরমহলে যুগ যুগ ধরে ঘনিয়ে উঠেছে। সত্যের স্পষ্ট আলো যতই কাছাকাছি আসুক না কেন, বহুদিন ধরে আঁকড়ে ধরা ভ্রান্ত বিশ্বাসের শেকল ভাঙতে মানুষ সহজে রাজি হয় না। তবু লক্ষণীয় বিষয় হলো, বিজ্ঞান নিয়ে কারও মনে বিদ্বেষ নেই। এমনকি কুরআন ও সুন্নাহর সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই। আর সবচেয়ে বিস্ময়কর দিক হলো, যুগ যুগ ধরে মুসলমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ করে নিজেদের অজান্তেই বিজ্ঞানের সুফল ভোগ করে আসছে। তারা কখনো বিজ্ঞানের পেছনে ছুটে নয়, বরং আল্লাহর রাসূলের নির্দেশনা মেনেই এমন সব আচরণে অভ্যস্ত হয়েছেন, যা আজকের বিজ্ঞান প্রতিষ্ঠিত সত্য বলে স্বীকৃতি দিচ্ছে।এই ভাবনারই এক অনন্য সৃজনশীল রূপায়ণ "রহস্যময় প্রদীপ" নামের এই ব্যতিক্রমধর্মী উপন্যাসটি। গল্পের সরলতা আর মনোমুগ্ধকর উপস্থাপনার মাধ্যমে পাঠক আবিষ্কার করবেন নবীজির সুন্নাহ আর আধুনিক বিজ্ঞান কতটা অভিন্ন পথে চলে।তাহলে আর দেরি কেন? নবীজির প্রত্যেকটি সুন্নাহর মধ্যে নিহিত আশ্চর্যজনক সকল রহস্য জানতে এখনই পড়া যাক "রহস্যময় প্রদীপ "

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.53
(16 টি কাস্টমার রিভিউ)
5
88%
4
6%
3
0%
2
0%
1
6%
ann****com
ann****com ভেরিফাইড
15 Oct 2025

রহস্যময় প্রদীপ একটি আকর্ষণীয় ও হৃদয়স্পর্শী ইসলামিক গল্পভিত্তিক বই,যা পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত টেনে রাখে।বইটির ভাষা সহজবোধ্য হলেও এর মধ্যে লুকিয়ে আছে গভীর শিক্ষণীয় বার্তা। গল্পের প্রতিটি চরিত্র ও ঘটনাক্রম পাঠকের মনে কৌতূহল সৃষ্টি করে।বইটিতে এমনভাবে উপস্থাপন করা হয়েছে নৈতিকতা,ঈমান ও আল্লাহভীতি যা সব বয়সী পাঠকের জন্য শিক্ষণীয়।আমি যখন বইটি পড়ি,তখন মনে হয়েছে যেন বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা চোখের সামনে ফুটে উঠছে।গল্পের ভেতরে লুকানো রহস্য ও শেষে পাওয়া শিক্ষা পাঠের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।যারা হালকা ধরনের গল্প পড়তে ভালোবাসেন কিন্তু তাতে শিক্ষণীয় বার্তা খোঁজেন,তাদের জন্য এই বইটি উপযুক্ত,গল্পে গল্পে শিক্ষা🌸 বই:রহস্যময় প্রদীপ প্রকাশনায়Maktabatun Nur - মাকতাবাতুন নূর

880****492
880****492 ভেরিফাইড
07 Oct 2025

রিভিউ নং :১২ বই:রহস্যময় প্রদীপ লেখক : ইয়াসবির বিন সাদেক প্রকাশনা:মাকতাবাতুন নূর ফটোগ্রাফি :সংগৃহীত 📖মহান আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে।তেমনি পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সব কিছুর উপর আমাদের নির্ভর করে বাঁচতে হয়, তবে হারাম জিনিস বাদ দিয়ে জীবন যাপন করতে হবে।পৃথিবীতে কিন্তু নারী পুরুষের দায়িত্ব এক না,কখনো কখনো পুরুষের চেয়ে নারীরা দায়িত্ব পালন করে বেশি আবার কখনো কখনো পুরুষরা নারীদের চেয়ে দায়িত্ব পালন করে থাকে বেশি।যেমন.... একজন পুরুষ তাকে বাহিরে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয় সংসারের বোঝা টানতে হয় অপরদিকে একজন নারীকে সংসারের সকল কাজ,বাচ্চা লালন পালন করা, রান্না বান্না করা সকল দায়িত্ব কাজ করতে হয়। নারী পুরুষ দুজনেই কিন্তুু সঠিক পরিশ্রম টা দিচ্ছে। দুই পক্ষ সমান ভাবে সংসার টি টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছে। কারো পরিশ্রম ছোট করে দেখার কোনো অবকাশ নিয়ে এখানে। আল্লাহ তাআ'লা কুরআনে বলেছেন..... √পুরুষেরা নারীদের তত্ত্ববধায়ক এ কারণে যে, আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে। সুতরাং পূন্যবতী নারীরা অনুগত, তারা লোক চক্ষুর অন্তরালে হিফাজতকারী ঐ বিষয়ের যা আল্লাহ হিফাজত করেছেন।আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও বিছানায় তাদেরকে ত্যাগ করো,মৃদু প্রহার করো এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অবলম্বন করো না।নিশ্চিত আল্লাহ সমুন্নত মহা।(সূরা নিসা,আয়াত ৩৪) তাছাড়া এই বইটিতে পুরুষদের কেন বহু বিবাহ প্রথা চালু রয়েছে সেটিও আলোকপাত করা হয়েছে, বলা হয়েছে ইসলাম এ সম্পর্কে কি বলে এবং কিছু সমকামী পুরুষ - মহিলার কথাও উঠে এসেছে। পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি সেটাও উঠে এসেছে। কিছু তথ্য নিম্নে দেওয়া হলো.. √ইউকিপিডিয়া তথ্য মতে... রাশিয়া,বেনারুশ,লটাভিয়া,লিথুনিয়া,জার্মানি এবং ইউক্রেনে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। ১০০ জন পুরুষের বিপক্ষে নারীর সংখ্যা ১১৫ জন। অর্থাৎ, পরিশেষে বলতে পারি বর্তমান বিশ্বে বসবাস করতে হলে এসমস্ত জ্ঞান আমাদের কে অর্জন করতে হবে। সঠিক ইসলামের আকিদা ধারণা করে ইসলামে আমল করতে হবে।

ays****com
ays****com ভেরিফাইড
06 Oct 2025

📖 বই: রহস্যময় প্রদীপ ✍️ লেখক: ইয়াসির বিন সাদেক 📄 প্রকাশনী: মাকতাবাতুন নূর 📄রিভিউ : আয়েশা 📄 আমার পাঠ অনুভূতি: এই বইটি পড়ে মনে হয়েছে যেন আমি এক রহস্যময় কিন্তু শিক্ষণীয় জগতে প্রবেশ করেছি। গল্পটি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত কৌতূহল ও আত্মিক বার্তার এক অপূর্ব মিশেল রয়েছে। 📄 মূল বিষয়বস্তু: গল্পটি মূলত একজন মানুষের জীবনে অন্তরের অন্ধকার দূর করে আল্লাহর প্রতি বিশ্বাস ও সৎকর্মের মাধ্যমে আলোর প্রদীপ জ্বালানোর বার্তা দেয়। বইটিতে চরিত্র ও ঘটনাবলী এমনভাবে সাজানো হয়েছে যা শিশু-কিশোর ও বড়দের জন্য সমান আকর্ষণীয় ও চিন্তাশীল। 📄 কোন পাঠকের জন্য উপযোগী: শিশু-কিশোর, তরুণ-তরুণী, এমনকি বড়রাও বইটি পড়ে আত্মিক শিক্ষা নিতে পারবেন। নৈতিকতা শেখার জন্য গল্পভিত্তিক বই খুঁজছেন—তাদের জন্য এটি আদর্শ। 📄 পরামর্শ ও মন্তব্য: রহস্য ও শিক্ষার সমন্বয়ে তৈরি এই বইটি পাঠকের হৃদয়ে আলো জ্বালায়। সবাইকে আমি অনুরোধ করবো বইটি পড়ে এর বার্তাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে।

মুতা’সাদ্দিকা রহমান
মুতা’সাদ্দিকা রহমান ভেরিফাইড
06 Oct 2025

বইটি পড়তে পড়তে মনে হলো, প্রতিটি গল্প ও উদাহরণ যেন একটি আলোকবর্তিকা। রহস্য ও আধ্যাত্মিকতার মিশ্রণ পাঠকের মনকে আকৃষ্ট করেছে। পড়ার পর মনে হয়েছে, বইটি কেবল মনোরঞ্জন নয়, বরং শিক্ষণীয় ও চিন্তাশীল হওয়ার একটি সুযোগ। মূল বিষয়বস্তু: বইটিতে আধ্যাত্মিক, নৈতিক ও বাস্তব জীবন সংক্রান্ত গল্পগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায় একটি শিক্ষণীয় বার্তা বহন করে—যেমন সততা, ধৈর্য, ভালোবাসা ও আল্লাহর প্রতি ভরসা। পাঠককে জীবন ও নৈতিকতার প্রতিফলন করার সুযোগ দেয়। কোন পাঠকের জন্য উপযোগী: যারা গল্পের মাধ্যমে শিক্ষণীয় বিষয় শিখতে চান, তরুণ-তরুণী, শিক্ষার্থী, শিক্ষক বা পরিবারের সদস্য—সবাই বইটি থেকে উপকৃত হবেন। বিশেষ করে যারা আধ্যাত্মিক ও নৈতিক জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য এটি খুবই সহায়ক। আমার মন্তব্য ও পরামর্শ: আমার মতে, "রহস্যময় প্রদীপ" শুধু গল্পের বই নয়; এটি পাঠকের মন ও হৃদয়কে আলোকিত করার একটি মাধ্যম। বইটি পড়ুন, শেখুন এবং জীবনে প্রয়োগ করুন ইনশাআল্লাহ

nom****com
nom****com ভেরিফাইড
03 Oct 2025

বইয়ের নাম: #রহস্যময়_প্রদীপ লেখক: #ইয়াসির_বিন_সাদেক রিভিউ লেখক:— নোমান আল-ফারিস "রহস্যময় প্রদীপ" একটি অনন্য ইসলামি সাহিত্যভিত্তিক , যেখানে বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্বকে অসাধারণ চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। লেখক বৈজ্ঞানিক যুক্তি ও কুরআন ও সুন্নাহকে একসাথে মিলিয়ে এমনভাবে উপস্থাপন করেছেন, যা পাঠককে ভাবতে বাধ্য করে। যেখানে বিজ্ঞানের আলোকে কুরআন ও সুন্নাহ এর এক অভিনব তাত্ত্বিক পর্যালোচনা গল্পকারে খুব সুন্দর করে বলেছেন। বহুল আলোচিত বিবর্তনবান, বিগব্যাং থিওরি,পুন জন্ম সহ অনেক বিতর্কের জবাব যেমন আছে তেমনিভাবে খাতনা, দাড়ি, মেছওয়াক, রোজা, ঘুমের সঠিক নিয়ম ইত্যাদি এর মতো সুন্নাহ গুলোর উপকারীতা গল্পকারে উপস্থাপন করেছেন। সহজ ও সাবলীল ভাষায় লেখা হওয়ায় জটিল বিষয়গুলোও সহজে বোঝা যায়। গল্পের চরিত্রগুলো পাঠকের মনে প্রশ্ন তোলে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে উদ্বুদ্ধ করে। পুরো বইটি পড়তে গিয়ে শুধু বিনোদন নয়, বরং চিন্তার খোরাক পাওয়া যায়। শেষ পর্যন্ত বলা যায়, রহস্যময় প্রদীপ এক অনুপ্রেরণামূলক, চিন্তাশীল এবং হৃদয়ছোঁয়া সৃষ্টি, যা শুধু ধর্ম ও বৈজ্ঞানিক ধারনার কৃত নয়, বরং মানুষের অন্তর্নিহিত অনুসন্ধানী প্রবৃত্তি এক নতুন দৃষ্টিকোন থেকে আলোকিত। আপনি এই বইটি পড়বেন এজন্য যে—এখানে রাসূল ﷺ-এর সুন্নাহকে নাস্তিকদের অবান্তর প্রশ্নের জবাবসহ কুরআন, হাদিস, বিজ্ঞান ও যুক্তির আলোকে গল্পকারে অত্যন্ত সাবলিল ও সহজ করে উপস্থাপন করা হয়েছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)