

Buy একটি হারানো বিজ্ঞপ্তি Online in Bangladesh
লেখক: মাহিন মাহমুদ
- Author: মাহিন মাহমুদ
- Publisher: মাকতাবাতুল হাসান
- Number Of Pages: 288
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘চাকরিটা হয়ে গেলে অল্প ভাড়ায় চিলেকোঠার একটি বাসা নিয়ে নেব। রুমের দরজা খুললেই সামনে থাকবে বিরাট ছাদ আর মাথার ওপরে বিশাল আকাশ! জোছনারাতে সেই ছাদে আমাদের দারুণ সময় কাটবে!...’ এভাবেই বলছিল এক স্বপ্নবিলাসী যুবক তার সদ্য বিয়ে করা প্রিয়তমা স্ত্রীকে।পরদিন যুবকটি চাকরির ইন্টারভিউ দিতে গ্রাম থেকে ঢাকায় গেল। চাকরিটাও হলো। বেতন ভালো, চারদিন পর জয়েন। আনন্দে বিহ্বল হয়ে বাড়িতে ফোন করে স্ত্রীকে জানাল সুখবরটা—‘শুনছ, চাকরিটা আমার হয়ে গেছে!... আমি এখনই বাড়ি আসছি। এসে বলব সব।’প্রিয়তম স্বামীর পছন্দের শাড়ি পরে সেজেগুজে অপেক্ষা করতে লাগল স্ত্রী। বিকেল গড়াল, রাত নেমে এলো, তারপর ভোর হলো। স্বামী এলো না। একদিন, দুইদিন গেল, একমাস, দুইমাস গেল, না, সে এলো না—কেটে গেল পুরো দুই-দুইটি বছর!কী ঘটেছিল যুবকের ভাগ্যে? এই ঘটনার সঙ্গে সত্যসন্ধানী যুবক— আদি'রই বা সম্পর্ক কী?
রিভিউ ও রেটিং (Review & Rating)

Good!
বইটা মাত্র এই পড়া শেষ করলাম। কিন্তু লাস্টে সমাপ্তিটা হতাশ করলো আমায়! এরপর আদির কি হলো? রিতু অনু তারাই বা কোথাই এর কোনো কথাই লিখা নাই 🥲 এই বইয়ের ২য় খন্ড বের হলে ভালো হতো 🙂

in one word, just best
আলহামদুলিল্লাহ,,, পড়া শেষ করেছি,,খুবই ভালো লেগেছে,,প্রথমবার অর্ডার করেছিলাম, তখন বই টি নেই নি,,কিন্তু পরে মন কে কোন ভাবেই মানাতে পারলাম না, পুনরায় আবার অর্ডার করে হাতে পেয়ে দু দিনেই শেষ করে ফেলেছি,,শেষ টা অনেক কষ্ট লেগেছিলো।😥😥😥



আলহামদু লিল্লাহ। বই হাতে পেলাম























