

Buy হেজাযের কাফেলা Online in Bangladesh
লেখক: নসীম হিজাযী
- Author: নসীম হিজাযী
- Publisher: প্রীতি প্রকাশন
- Isbn: 9845812538
- Number Of Pages: 416
- Language: বাংলা
- Edition: 15th Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
বসন্ত কাল। যতদূর দৃষ্টি যায় কেবল সবুজের সমারোহ। ডান দিকে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত সবুজ ক্ষেত খামার। বাতাসে নাচছে গমের শীষ। বায়ে ফোরাতের পারে লতাগুল্ম ঘেরা গভীর অরণ্য। হাসান প্রবেশ করল এ এলাকায়। দিগন্ত জুড়ে গোধূলির সোনালী আলো মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। বৃক্ষের ছায়ারা দ্রুত সরে যাচ্ছে পূর্ব দিকে। নীড়ে ফিরছে পাখীর ঝাঁক। কৃষক আর রাখালদের বস্তি থেকে ধোঁয়ার হালকা ছায়া এঁকেবেঁকে উঠে যাচ্ছে আকাশের দিকে। এলাকায় পা দিতেই অনেক স্মৃতি ও আবেগ এসে ভীড় করল হাসানের মনে। এ মাটির ছায়াঘেরা বৃক্ষের নীচে দাঁড়িয়েই ও একদিন শুনতো পাখীদের গান। হতাশার পরিবর্তে তার চেহারায় থাকতো আশা ও আনন্দের অনাবিল হাসি। সেসব স্মৃতি মনে পড়তেই কেন যেন গম্ভীর হয়ে গেল ও। ধীরে পায়ে এগিয়ে চলল হাসান। বয়স পঁচিশের কোঠায়। পরণে পুরোনো মলিন পোশাক। তবে চেহারায় তার কোন ছাপ নেই, বরং সেখানে খেলা করছে এমন এক কমনীয়তা ও গাম্ভীর্য, হাজার মানুষের ভিড়েও যা চোখে পড়ার মত। সুগঠিত শরীর। বুঝতে কষ্ট হয় না এ হাতে এক টুকরো কাঠ তলোয়ারের চেয়েও ভয়ংকর হয়ে উঠতে পারে। ওকে দেখে মনে হচ্ছিল, যেন কোন পরাজিত ফৌলের মালার কিংবা দেবে যাওয়া নৌকার সারি অথবা এখন বাঙ্গাল নেকবদনা
রিভিউ ও রেটিং (Review & Rating)

মোটামুটি ভালো লেগেছে।
উপন্যাস প্রেমি সকল মুসলিম পাঠকের এই উপন্যাসটি অবশ্যই পড়া উচিত বলে আমি মনে করি।মুসলিমদের পারস্য বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস লেখক উপন্যাসের ঢংয়ে এমনভাবে চিত্রায়ন করেছেন যেন উপন্যাসটি পড়ে আপনি নিজেকে কল্পনা করবেন পারস্যের ময়দানে।যেই আরব বুদ্দুদের ইরানিরা লুটতরাজ ও হিংস্র জানোয়ার মনে করত এবং আরবরা তাদের দিকে চোখ তুলে তাকানোকেও যারা নিজেদের জন্য জন্য অপমানজনক মনে করত তারাই কিভাবে গুটি কয়ক সৈন্য নিয়ে কিসরার তখত-তাজ উল্টিয়ে দিল।হাজার বছর ধরে স্থায়িত্ব লাভ করা পারস্যদের গর্ব অহংকার মাটিতে মিশিয়ে দিল,এ কিভাবে সম্ভব! আজকের যুগের কোনো অভিজ্ঞ সমরবিদও কি এর কোনো সঠিক সমাধান খুজে বের করতে পারবে।যা ইতিহাসের সাধারন গতিকে ছাপিয়ে গিয়ে ছিল... কি ছিল সেই গৌরবজ্জল ইতিহাস জানতে পড়ুন "হেজাযের কাফেলা"

খুব সুন্দর
good book and good services from rokomary

"কাফেলায়ে হেজাজ" বইয়ের বাংলা অনুবাদ হেজাজের কাফেলা। ইসলামের প্রারম্ভিক সময় নিয়ে লেখা হিজাযীরঅনবদ্য এক উপন্যাস। বরাবরের মতই আবদুল হকের অনুবাদ এক ভিন্ন স্বাদ দিবে পাঠককে। ইরাকের সীমান্তবর্তী এক কবিলার সন্তান হাসান, কিসরার ফৌজের হয়ে যুদ্ধ করে রোম সম্রাটের বিরুদ্ধে। বন্দী হয় এক সময় রোমক বাহিনীর হাতে। কিন্তু ফিরে এসে দেখে তার পিতা ও বোনকে হত্যা করেছে কিসরার বাহিনী, ভাইকে করেছে বন্দী। গায়ের পার্শ্ববর্তী জমিদারকে হত্যা করে আশ্র্য নেয় নিজ গ্রামের জমিদারের বাড়িতে। ভালো লাগে তারই সহযোদ্ধা জাহাদাদের বোন, জমিদারকন্যা মাহবানুকে। একসময় ভাগ্যের ফেরে ভাইকে ফেলে পালিয়ে যেতে হয় আরব দেশে। আরবে তখন খিলাফতের স্বর্ণযুগ চলছে। খালিদ (রা) এর শাণিত তরবারির অগ্রভাগ দিয়ে রচিত হচ্ছে মুসলিম জাহানের নতুন মানচিত্র। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে হাসান কবুল করে ইসলামের শ্বাশ্বত আহ্বান। এরপরের গল্প শুধুই জয় করার! পড়ুন এবং হারিয়ে যান কাদেসিয়ার প্রান্তরে, নিনুয়ার প্রান্তরে!!
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটির পৃষ্ঠা সংখ্যা কত
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 416। ধন্যবাদ।
এই বইটির পৃষ্ঠা সংখ্যা কত
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 416। ধন্যবাদ।























