

Buy এ মরু প্রান্তরে Online in Bangladesh
লেখক: দোলন চাঁপা দত্ত
- Author: দোলন চাঁপা দত্ত
- Publisher: দাঁড়িকমা প্রকাশনী
- Number Of Pages: 304
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
এক অচেনা দেশে পা রাখলেই যেন খুলে যায় ইতিহাসের দরজা। কায়রোর ব্যস্ত অলিগলি থেকে গিজার রহস্যময় পিরামিড, সিনাই পাহাড়ের নিশ্ছিদ্র অন্ধকার থেকে আলেকজান্দ্রিয়ার হারানো কিংবদন্তি। প্রতিটি পথে লুকিয়ে আছে বিস্ময় আর অজানা গল্প। ‘এ মরু প্রান্তরে’ কেবল ভ্রমণ নয়, বরং জীবনের এমন এক যাত্রা, যেখানে পাঠকও একেকবার পথিক হয়ে ওঠেন—কখনো নিস্তব্ধ মরুভূমিতে তারাদের খোঁজে, কখনো নীলনদের অনন্ত স্রোতে ভেসে, আর কখনো অচেনা মানুষের অদ্ভুত আড্ডায়। এই বই পড়তে পড়তে মনে হবে, প্রাচীন সভ্যতার গোপন রহস্য যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যায়…..
রিভিউ ও রেটিং (Review & Rating)

ঘোর লাগা লেখা।গল্প বলার ঢং আলাদা।যেন কোন কারিগর যত্ন করে তৈরি করেছেন পরম্পরা।সিনাই দেখবার পরম সুখ হচ্ছে। বাংলা ভাষায় অসাধারণ এক ভ্রমণ বিষয়ক বই যুক্ত হলো।
ভিন্ন দেশের এমন সুন্দর কাহিনি পড়তে খুব ভালো লাগে। সত্যি অসাধারণ একটি বই।
আনেক সুন্দর একটা বই, এতো সুন্দর একটা বই পাঠকদের হাতে তুলে দেওয়া জন্য ধন্যবাদ
পাঠক হিসেবে “এ মরু প্রান্তরে” আমার কাছে একেবারে জীবন্ত ভ্রমণ অভিজ্ঞতা মনে হয়েছে। কায়রো থেকে পিরামিড, সিনাই থেকে আলেকজান্দ্রিয়া—প্রতিটি বর্ণনা আমাকে যেন সত্যিই সেই পথে হাঁটিয়েছে। ইতিহাস, রহস্য আর অনুভূতির মিশেলে বইটি পড়ে শান্ত, বিস্ময়ভরা এক ভ্রমণের স্বাদ পেয়েছি। সংবেদনশীল ও কল্পনাময় ভ্রমণকাহিনি হিসেবে বইটি খুবই উপভোগ্য।
চমৎকার ! Lived for peace, Died for principles! জীবন্ত লেখা। এত জীবন্ত যে পড়তে পড়তে এর সাথে একাত্ম হয়ে যাওয়া যায়। অনেক অনেক শুভকামনা।























