আজি হতে হাজার বছর আগে
বই কালেকশন

Buy আজি হতে হাজার বছর আগে Online in Bangladesh

লেখক: আরিফ আজাদ

4.76
(97 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আরিফ আজাদ
  • Publisher: সুকুন পাবলিশিং
  • Number Of Pages: 216
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 285৳ 38025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

গল্পটা হাজার বছর আগের কোনো এক সন্ধ্যার। পৃথিবীতে ঝেঁকে অন্ধকার নেমে এলে, কেউ যেন পরম মমতায় জ্বালিয়ে দিলো ঘরের কুপিবাতিটি। সেই সন্ধ্যায় শুধু ঘরের কোণের কুপিবাতিই জ্বলল না, এক চপল কিশোরের মনের কোণেও টিমটিম করে জ্বলে উঠেছিল একটুকরো জিজ্ঞাসা।সেই জিজ্ঞাসার উত্তর পেতে সেই চপল কিশোরকে হাঁটতে হয়েছিল যুগের পর যুগ। দিন-রাত একাকার করে, পথের পর পথ, প্রান্তরের পর প্রান্তর তাকে পাড়ি দিতে হয়েছিল একাকী। শরীরে নেমেছিল অবসাদ, গা জুড়ে নেমেছিল পথের ক্লান্তি। কিন্তু সেই একটুকরো জিজ্ঞাসার অবদমিত আহ্বান তাকে কোথাও থামতে দিলো না।ধু-ধু মরুভূমির পথ, ধুলোয় আচ্ছন্ন শহর, কখনো-বা নিষ্প্রভ নক্ষত্রের মিটিমিটি আলোতে খুঁজে বেড়াতে হয়েছিল সেই জিজ্ঞাসার সন্ধান। কালের ধুলো অতিক্রম হয়, বয়েসি বটের শেকড়ে নেমে আসে জীর্ণতার চিহ্ন। কিন্তু সেই পথিকের পথ যেন ফুরোতে চাইল না আর।তারপর, শতাব্দী পার হলো। দুনিয়া থেকে হারিয়ে গেল সভ্যতার পর সভ্যতা, শহরের পর শহর। কোনো কোনো দিকে গড়ে উঠল নতুন নগর, নতুন জীবনের অধ্যায়। কিন্তু পৃথিবীরই এক প্রান্তরে, জীর্ণ শরীর নিয়ে হেঁটে যাচ্ছিল এক শতাব্দী প্রাচীন পথিক—এক পরমের সন্ধানে।এই উপাখ্যান সেই পথিকের জীবনকে ঘিরে। শেষ পর্যন্ত জিজ্ঞাসার সেই উত্তর কি মিলেছিল? পথিক কি পৌঁছাতে পেরেছিল তার আরাধ্য জীবনের সমাপ্তিতে?টান টান উত্তেজনার এই ঐতিহাসিক উপাখ্যানে পাঠক নিজেই খুঁজে নিক সেই উত্তর…

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.76
(97 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
MD. Jobayer Khan
MD. Jobayer Khan ভেরিফাইড
17 Jun 2026

আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি বই। আমি বইটি রোজার মধ্যেই কিনেছিলাম, তবে শেষ করতে প্রায় পুরো রমজান মাস লেগে গেছে। অল্প অল্প করে পড়েছি। এই লেখকের বই সাধারণত আমি এক বসাতেই গোগ্রাসে গিলে ফেলি, কিন্তু এই বইটি ধীরে ধীরে, সময় নিয়ে পড়েছি। আপনি বইটিকে দুই দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন। যদি আপনি মুসলিম হন, তাহলে এটি আপনার কাছে একজন সাহাবির জীবনী হিসেবে ধরা দেবে। আর যদি মুসলিম না-ও হন, তাহলেও এটি আপনার কাছে গুপ্তধন খুঁজে পাওয়ার মতো এক অভিজ্ঞতা হবে। কেউ যদি একে একটি অ্যাডভেঞ্চার উপন্যাস বলে, আমি তাতেও সমর্থন করব। কারণ এখানে আমি চাঁদের পাহাড়-এর মতোই রোমাঞ্চের স্বাদ পেয়েছি। এই বইয়ের মূল চরিত্র মাহবা—একজন সত্যসন্ধানী কিশোর। সত্যের খোঁজে সে ঘুরে বেড়িয়েছে কত শহর, কত সভ্যতা, কত মরুভূমি আর নদী। তার সেই যাত্রা ছিল একই সঙ্গে রোমাঞ্চকর ও সত্যনিষ্ঠ। সেই যুবক কি শেষ পর্যন্ত তার খোঁজা পরম সত্যের সন্ধান পেয়েছিল? তা জানতে হলে আপনাকে পড়তে হবে এই বইটি— এক সত্যনিষ্ঠ মানুষের জীবনগাথা।

Shamim Ahmed
Shamim Ahmed ভেরিফাইড
01 Jun 2026

আমার উপন্যাস পড়ার অভ্যাস নাই, একটা বই শুরু করলে অনেক দিন লাগতো শেষ করতে কিন্তু এই বইটি যখন পড়া শুরু করি সবসময় মনের মধ্যে কিউরিওসিটি যাগতো এরপর কি হবে এই চিন্তা,,, অসাধারণ বই

Md. Atiqur Rahman Atiq
Md. Atiqur Rahman Atiq ভেরিফাইড
11 May 2026

Priyo Writer er boi ar jonno opekkhay thaki, jokhoni koi boi publish hoy rokomari thekelufe ney. osadharon ekta boi.

Hamidur Rahaman
Hamidur Rahaman ভেরিফাইড
09 May 2026

সত্যকে খুঁজলে সত্য একদিন ধরা দেয়, এই গভীর উপলব্ধির এক অনন্য প্রতিচ্ছবি হলো “আজি হতে হাজার বছর আগে”। বইটি শুধু একটি আত্মঅনুসন্ধানের গল্প নয়, বরং একজন মানুষের দীর্ঘ জীবনের সত্য ও শান্তির সন্ধানের হৃদয়স্পর্শী দলিল। লেখক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন একজন মানুষের অন্তর্দ্বন্দ্ব, বিশ্বাসের অনুসন্ধান এবং আত্মিক শান্তির জন্য নিরন্তর যাত্রাকে। সত্যের পথ কখনও সহজ না হলেও, আন্তরিক অনুসন্ধান একসময় মানুষকে সঠিক পথের দিশা দেয়।

জুনায়েদ আহমেদ মাহিম
জুনায়েদ আহমেদ মাহিম ভেরিফাইড
22 Apr 2026

আমার জীবনে এখনো পর্যন্ত এতো সুন্দর উপন্যাস পড়া হয় নাই। সত্যিই অসাধারণ এক উপন্যাস। সত্যের জন্য একজনের জীবন যৌবন উৎসর্গ করার সত্য কাহিনি অবলম্বনে লেখা এই উপন্যাস ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

ei boi Kobe prokas hoice

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি ২০২৬ সালে প্রকাশিত হয়েছে। ধন্যবাদ।

প্রশ্ন

ei boi Kobe prokas hoice

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি ২০২৬ সালে প্রকাশিত হয়েছে। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)