

Buy ইসরাইলের বন্দিনী Online in Bangladesh
লেখক: সায়ীদ উসমান
- Author: সায়ীদ উসমান
- Publisher: রাহনুমা প্রকাশনী
- Number Of Pages: 260
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফিলিস্তিনি অকুতোভয় মুজাহিদদের নিয়ে সায়ীদ উসমান রচিত রাহনুমা’র নতুন শ্বাসরুদ্ধকর এক থ্রিলার—ইসরাইলের বন্দিনী।. যেভাবে গল্পটার শুরু.... মহামূল্যবান এক ধাতুর পেছনে হন্য হয়ে ছুটছে ইসরাইলি ইহুদি চক্র। হাজার কোটি টাকার সেই ধাতু রক্ষা করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে ফিলিস্তিনি আবিদ ও তার স্ত্রীকে। বেঁচে আছে তাদের একমাত্র সন্তান আহমাদ।. ইহুদি চক্র পিছু নিয়েছে তারও!. . আহমাদ বয়সে কিশোর। নাকের নিচে গোঁফ উঁকি দেই দেই করছে। প্রাণ নিয়ে পালাতে গিয়ে ঘটনাক্রমে দেখা পেয়ে যায় সামিরার। অদ্ভুত এক কিশোরী। ফিলিস্তিনি যাইতুনের মতো মিষ্টি তার চেহারা। অসম্ভব প্রখর তার অনুভূতি। অসামান্য তার বুদ্ধি।. কিন্তু তার পরিচয় নিয়ে তৈরি হয় রহস্য। কে সে? কী তার পরিচয়?. . যে চক্রের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে আহমাদ, শেষে কী সেই চক্রের হাতেই পড়তে হলো?. . পাঠক, দমবন্ধ করা নাটকীয়তা, জটিল ও কুটিল ষড়যন্ত্র, ঘটনা-অনুঘটনার চমক, রুদ্ধশ্বাস সাসপেন্স এবং ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হয়ে ঘুরে আসুন ইসরাইল, ফিলিস্তিন এবং লেবাননের মাটি থেকে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ঠিকঠাক আছে। তবে থ্রীলারে লেখক এতো কাব্য করলো কেন কি জানি!!!! সময় কাটানোর জন্য পড়া যেতেই পারে

অনেক সুন্দর একটা বই 👍 যদিও প্রথম দিকে একটু বুজতে অসুবিধা হবে কিন্তু পরতে পরতে বইটা শেষ না করা পর্যন্ত রাখতে ইচ্ছে হবে না 😩🧡💛❤️

বইটি অনেক দারুণ,, আপনারা কেউ চাইলে এ-ই বইটি নিতে পারেন।রকমারি থেকে,,,,,


খুব সুন্দর অসাধারণ একটি বই , ইসলামী উপন্যাস জগতের সেরা
best ekta book,,,, ek kothay shera
প্রশ্ন ও উত্তর (Q/A)
পেইজ সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির মোট ২৬০ পৃষ্ঠা, ধন্যবাদ।
বই টা কোন সালের
প্রিয় গ্রাহক, বইটি ২০২৪ সালের।
stoke ase
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
পেইজ সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির মোট ২৬০ পৃষ্ঠা, ধন্যবাদ।























