ঈমান উমিদ আওর মহব্বত
বই কালেকশন

Buy ঈমান উমিদ আওর মহব্বত Online in Bangladesh

লেখক: উমেরা আহমেদ

3.83
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: উমেরা আহমেদ
  • Publisher: নোঙর প্রকাশন
  • Number Of Pages: 198
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 252৳ 42040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মানুষের জীবনে একটা সময় আসে, যখন ন্যায় ও অন্যায়, হক ও বাতিল এবং ঈমান ও‌ কুফুরির মধ্য থেকে যেকোনো একটিকে বেছে নিতে হয়। যাকে কুর‌আনের ভাষায় বলা হয় ‘বালা’; অর্থাৎ পরীক্ষা। যে যত বেশি আল্লাহর প্রিয়, তার পরীক্ষা‌ও হয় তত কঠিন। যাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে প্রকাশ করেছেন: ‘সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা হয় নবিদের, অতঃপর নেককারদের এবং এরপর যারা নেককার তাদের।মানুষকে তার দ্বীনদারি অনুপাতে পরীক্ষা করা হয়। যে লোক যত বেশি ধাৰ্মিক, তার পরীক্ষাও হয় তত বেশি কঠিন।’ তেমন‌ই ঈমান রক্ষা ও ঈমান গ্রহণের দুটো ভিন্ন ভিন্ন চরিত্রের, নানাবিধ ঈমানি পরীক্ষার টানটান উত্তেজনাময় এক কাহিনি— ‘দহন শেষে মেঘ’।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.83
(5 টি কাস্টমার রিভিউ)
5
60%
4
20%
3
0%
2
20%
1
0%
mrs. Ela
mrs. Ela ভেরিফাইড
02 Mar 2026

খুবি সুন্দর একটা বই।।।

Ety Akter
Ety Akter ভেরিফাইড
27 Nov 2025

ভিষণ সুন্দর একটা বই ❤️❤️এক কথায় অসাধারণ ❤️❤️

Shahnaj Shammy
Shahnaj Shammy ভেরিফাইড
27 Jul 2025

"দহন শেষে মেঘ " বইটা নামের মতোই সুন্দর। আমাদের মতো সাধারণ মানুষের জন্যে। ধর্মীয় নৈতিকতা বজায় রাখার জন্যে জীবনের কিছু কিছু আনন্দ সম্পর্ক বিসর্জন দিতে হয় আল্লাহর জন্যে, ধৈর্য ধরতে হয় এবং আল্লাহ অবশ্যই তার উত্তম প্রতিদান দেন। আর লেখিকা খুব সুন্দর করে লিখেছেন।

Sumaiya Alvi
Sumaiya Alvi ভেরিফাইড
17 Jul 2025

মাশা-আল্লাহ বইটি পড়ে ভাল লেগেছে।

Mohammad Ali akbar
Mohammad Ali akbar ভেরিফাইড
06 Feb 2025

◾বুক রিভিউ বই: দহন শেষে মেষ লেখক: উমেরা আহমেদ অনুবাদ: সাদমান সিদ্দীক জনরা: ইসলামি সাহিত্য প্রকাশক: নোঙর প্রকাশন ▪️ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের, অতঃপর নেককারদের এবং এরপর যারা নেককার তাঁদের। মানুষকে তাঁর দ্বীনদারি অনুপাতে পরীক্ষা করা হয়। যে লোক যত বেশি ধার্মিক, তাঁর পরীক্ষাও হয় তত কঠিন। তেমনই ঈমান-রক্ষা ও ঈমান-গ্রহণের দুটি ভিন্নভিন্ন চরিত্রের নানাবিধ কঠিন ঈমানি পরীক্ষার টান টান উত্তেজনায়ময় কাহিনি নিয়ে সাজানো এই গল্পটি। ▪️ বইটি বিশেষ করে আমার মতো জেনারেল-পড়ুয়া মানুষদের জন্য একটি অসাধারণ শিক্ষামূলক ব‌ই। গল্পটি এক দীপ্তিময় ঈমানি পরীক্ষার, আলোকিত সাফল্যের উপমা। আমরা হয়তো গল্পের মতো এতোটা কঠিন পরিস্থিতির মুখামুখি হবো না, কিন্তু কতোটা কঠিন পরিস্থিতির মুখামুখি হতে হবে তা‌ও জানি না। যদিও এখন ঈমান বিধ্বংসী ফেতনা ছড়িয়ে আছে মহামারীর মতো। যেমন: বিয়ের আগে পাত্র-পাত্রীর ফ্রি মিক্সিং চলাফেরা। ডেইটে যাওয়া কিংবা প্রমোদ ভ্রমণে যাওয়া। এসবের কোনোটিই ইসলাম সমর্থন করে না।‌ কিন্তু দুঃখের বিষয় হলো, সমাজ এতোটাই নিচু মানসিকতা কিংবা ফ্রি মাইন্ডেড হয়ে গিয়েছে যে, বিয়ের আগে তাদের নির্বিবাদে করে ছেড়ে দেয়।‌ বিয়ের আগে এসব ফ্রি মিক্সিং যে কতোটা পাপ! সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না। উপন্যাসের 'উমিদ'ও সেরকম তথাকথিত পশ্চিমা-মনা হবু বর ও তার অশ্লীল সংস্কৃতি পায়ে ঠেলে নিজের ঈমানি পরীক্ষায় বিজয় লাভ করে। ▪️ আমরা যারা নতুন করে দ্বীনের পথে চলতে শুরু করি, কিংবা চলছি; আল্লাহ আমাদেরকে‌ও পরীক্ষা করেন বিভিন্ন মাধ্যমে‌। যেমনটি কোরআনে বলা হয়েছে। কিন্তু যার অন্তর পরিশুদ্ধ, সে অবশ্যই এটি উপলব্ধি করতে পারে যে, এটি তার পরীক্ষা। কিন্তু আমরা যদি আল্লাহকে ভুলে, বস্তুবাদী দুনিয়ায় সুখ খুঁজে ফিরি! তখনও আমরা নানাবিধ বিপদ-আপদের সম্মুখীন হ‌ই। কিন্তু এই বিপদ-আপদ মূলত আমাদের হাতের কামাই! এগুলোই আমাদের দুনিয়া এবং আখেরাত ধ্বংস করে দেয় ও দেবে। . ▪️ ভাইয়ার লিখিত আরো কিছু বই ইতিমধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। লেখকের লিখিত বই সমূহ : 1️⃣ উইল ইউ ম্যারি মি? 2️⃣ মেহরিন 3️⃣ হলুদ ফুলের ইনকিলাব অনুবাদকৃত বই সমূহ: 1️⃣ পীরে কামেল ১, পীরে কামেল ২ শিগ্রয় আসছে ইনশাআল্লাহ 2️⃣ দহন শেষে মেষ আরশের মালিক ভাইয়াকে নেক হায়াত দান করুক।আমিন।এবং হাতের লেখায় বরকত দান করুক।আমিন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

ei book tar urdu title ta ki???? dohon sese megh eita to banla titel

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি উর্দু টাইটেল - ایمان اُمید اور محبت/ ঈমান উমিদ অর মোহাব্বাত।

প্রশ্ন

এই বইটা কি পীরে কামিল এর পরের পাঠ??

উত্তর

প্রিয় গ্রাহক, না, এটি আলাদা বই।

প্রশ্ন

দহন শেষে মেঘ এই বইয়ের কি আর কোনো খন্ড আছে নাকি এটা একটা পার্টই?

উত্তর

প্রিয় গ্রাহক, এই বইটির একটিই খণ্ড। আর কোনো পার্ট নেই।

প্রশ্ন

ei boi tar ki pepar back pawa jabe?

উত্তর

জি না

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)