রেড রোজ
বই কালেকশন

Buy রেড রোজ Online in Bangladesh

লেখক: ফারহানা নিঝুম

2.73
(16 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ফারহানা নিঝুম
  • Publisher: নবকথন প্রকাশনী
  • Number Of Pages: 184
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 330৳ 44025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এক বসন্তের দিনে প্রথম দেখা, প্রকৃতির মতো সজীবতা ফুটে উঠেছিল এক কিশোরী মেয়ের সরলতায়। মেয়েটি ছিল কৈশোরের রঙিন প্রান্তে দাঁড়িয়ে, চোখে ছিল নির্ভেজাল স্বপ্নের ঝিলিক। তার হাসিতে যেন স্নিগ্ধ ভোরের আলো মিশে ছিল, চলাফেরায় ছিল এক অদ্ভুত মাধুর্য। প্রথম দেখাতেই মেয়েটির সরলতায় মুগ্ধ হয়েছিল ঐশ্বর্য রিক চৌধুরী। এক অজানা আকর্ষণে হৃদয় যেন কেঁপে উঠেছিল তার।এরপর বছর কেটে গেল। মেয়েটি আজ অষ্টাদশী যুবতী। তার চেহারায় ফুটে উঠেছে নারীত্বের সৌন্দর্য।এটা যেন প্রেমের দ্বিতীয় অধ্যায়, যেখানে প্রথম ভালোবাসা স্থির হয়ে ছিল এক নিষ্পাপ আকর্ষণে, আর আজ তা রূপ নিয়েছে গভীর অনুভবের স্রোতে। ঐশ্বর্য মন হারিয়েছে, হারিয়েছে নিজেকে।মেয়েটি ছিল ঐশ্বর্যর মনে সদ্য ফোটা প্রেমের লাল গোলাপ মতন। তার নামও হলো তাই। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়াল, “অ্যা রেড রোজ।”

রিভিউ ও রেটিং (Review & Rating)

2.73
(16 টি কাস্টমার রিভিউ)
5
44%
4
6%
3
0%
2
0%
1
50%
ashrafulsagor
ashrafulsagor ভেরিফাইড
19 Jun 2026

Eto faltu ekta boi ,,,,, bhai bolar bahiree amr pura tk loss nijhum apur kase request give my money back🙏🏻

Ayesha Khatun
Ayesha Khatun ভেরিফাইড
25 Apr 2026

Writing এই বইটি কিনে নিজের টাকা নষ্ট করার মতো ভুল আর করবেন না। বইটিতে মূলত নায়ক-নায়িকার শুধু শারীরিক আকর্ষণ নিয়েই বেশি কথা বলা হয়েছে, যার মধ্যে তেমন কোনো গভীরতা বা অর্থবহ বিষয় নেই। তাই এই বই কিনে পড়তে গেলে আপনার সময় এবং টাকা—দুটোই নষ্ট হবে।

Review Upload 1
Review Upload 2
Arjuman Ahona
Arjuman Ahona ভেরিফাইড
21 Dec 2025

প্রথমেই দুঃখিত এক স্টার দেয়ার জন্য,, এটা কিনেছিলাম হাইপ দেখে তবে আমার টাকা টা জলে গেলো মনে হচ্ছে অনেক কষ্ট করে বই টা পড়া শেষ করলাম লেখা অনেক বেশি ইমপ্রুভ করতে হবে আর... সত্যি বলতে আমি জানি না কি রিভিউ দিব এটা বই এ ছাপার মতো কোনো কাহিনী না আর লেখায় অসংখ্য ভুল ছিল all I can say is this book was full of disappointment

Ru Na
Ru Na ভেরিফাইড
04 Dec 2025

#সমালোচনা #রেড_রোজ কিছু বই আসলে সমালোচনা ডিজার্ভ করে। সেসব বই থেকে হারিকেন দিয়ে খুঁজেও ভালো কিছু খুঁজে পাওয়া যায় না। এসব বই নিয়ে আলোচনা না করাটাও অন্যায়। 'রেড রোজ' প্রত্যেকটা বিষয় পয়েন্ট করে তুলে ধরাটাই সুবিধাজনক মনে হয়েছে আমার কাছে। তাই যেভাবেই আলোচনা করছি - (১) শুরুতেই গল্পের স্টার্টিং নিয়ে কথা বলি। গল্পের শুরুতে চরিত্র এবং পারিপার্শ্বিক অবস্থার আলোচনা যেভাবে দেওয়া হয়েছে কয়েক পৃষ্ঠা পড়ে মনে হয়েছে আমি কোনো ইন্ডিয়ান সিনেমা দেখছি। কাহিনী ঠিক এরকম, বিদেশে থাকে, বহুত টাকা আছে, বিরাট বড় বিজনেস, গম্ভীর ব্লা ব্লা ব্লা। (২) গল্পের নায়ক ঐশ্বর্য রিক চৌধুরী। আমি যতদূর জানি ঐশ্বর্য মেয়েদের নাম হয়। দুনিয়াতে হয়তো নামের অভাব, যাইহোক এটা রাইটারের ইচ্ছা। নায়িকা উৎসা। রিক বহু আগে থেকেই উৎসাকে ভালোবাসে, তার জন্য পাগল। তাহলে জার্মানি থেকে বাংলাদেশে ফিরে গাড়ির সামনে উৎসা পড়ে গেলে তখন রিক কেনো উৎসাকে চিনতে পারে না? এতো ভালোবাসার মানুষের চেহারা কেম্নে ভুলে যায়? (৩) পুরো বইয়ে রিক আর উৎসার দৃশ্যতে কাহিনী সব একই। রিক উৎসাকে টেনে নিয়ে যায় আড়ালে জড়িয়ে ধরে হেন তেন ব্লা ব্লা করে (বুঝে নেন কি করে)। এসব ছাড়া তাদের আর কোনো সিন নাই। ভাই সবচেয়ে বিরক্তিকর ডায়লগ দুইটা পৃষ্ঠা পরপর- রিক, 'ট্রাস্ট মি আই কান্ট কন্ট্রোল মাইসেল্ফ সুইটহার্ট'। উৎসা, 'অসভ্য রিক চৌধুরী।' আরেকটা হলো- 'উফ্' 'উফ্ টু' এই বান্দা এই লাইন ছাড়া বোধহয় আর কিছু জানে না। দুই পাতা পর পর এই কাহিনী পড়তে পড়তে ইচ্ছে হচ্ছিল বইয়ের ভিতরে গিয়ে এই দুই ছাগলের গালে থা ব ড়া দিয়ে আসি। পুরো বইয়ে এরা দুজন দুজনকে জড়িয়ে ধরা, চুমু দেওয়া এসব ছাড়া কিছু করে নাই। (৪) উৎসা রিকের ফুফাতো বোন। দুই জায়গায় বলা হয়েছে রিক উৎসার বাড়ির ভিতর যেতে চায় না। এমনকি তার ফুফু বললেও না। কারণ হিসেবে দেখানো হয়েছে বাড়ির ভিতরে গেলে তার উৎসাকে কাছে পেতে ইচ্ছে করবে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এজন্য যায় না। একটা ঊনত্রিশ বছরের বেডা নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার শরীরে শিহরণ সবসময় জাগ্রত থাকে। কেয়া বাত হে (৫) রিক দীর্ঘ কয়েক বছর জার্মানি থেকেছে। তখন উৎসার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। কেনো ছিল না সেই কারণ বইয়ের কোথাও বলা হয়নি। অথচ দুজন দুজনকে ভালোবেসে উল্টে যাচ্ছে। আবার রিক দেশে আসার পর উৎসার সাথে এমনভাবে মেলামেশা করতেছে যেনো তাদের সবসময় যোগাযোগ ছিল সম্পর্ক ছিল। (৬) উৎসা একবার বলে তারা ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসে। ছোটবেলা বলতে কোন বয়স? সরাসরি বলা নেই তবে আমি হিসাব করেছি। উৎসা এখন কলেজে পড়ে। কলেজে পড়ুয়া একটা মেয়ের বয়স আনুমানিক ১৮বছর হয়। রিক দেশে এসেছে কম হলেও ৮বছর পর। কারণ রিকের বন্ধু জিসান বলেছে সে দেশে আসে না ৮বছর ধরে। যেহেতু দুই বন্ধু এক সাথেই যায় সবসময় যদি রিক দেশে আসতো তাহলে জিসানও আসতো। সে অনুযায়ী রিক জার্মানি যাওয়ার সময় উৎসার বয়স ছিল ১০বছর। ১০বছর ভাই বাচ্চা, ১০বছরের একটা মেয়ে এতো গভীর ভালোবাসে কীভাবে? এতো ভালোবাসা বোঝেও বা কীভাবে? আমি তো এই বয়সে তাড়াতাড়ি পড়া শেষ করতাম আম্মুর সাথে বসে নাটক দেখার জন্য। আবার ৫/৬বছর বয়সে রিক উৎসাকে রোজ বলে ডাকতো এটা উৎসার মনে আছে বলো লাগতো। আমার ৫/৬ বছরের কাহিনী মাথায় বা'রি দিলেও কিছু মনে পড়বে না। (৭) রিকের সাথে বাংলাদেশে ওর ফ্রেন্ড কেয়াও আসে। রিকের ছোটভাই রুদ্র। রুদ্রর সাথে কেয়ার সম্পর্ক গড়ে ওঠে ওটা পরের কাহিনী। কিন্তু ওরা যখন প্রথমবার বাড়িতে আসলো অপরিচিত বয়সে বড় একটা মেয়েকে রুদ্র ১ম পরিচয়েই কীভাবে নাম ধরে ডাকে? বাংলাদেশের কালচারে এখনও মনে হয় সিনিয়রকে প্রথম পরিচয়ে নাম ধরে ডাকার প্রচলন শুরু হয়নি। (৮) উৎসা অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বললেও রিকের রাগ হয়। আর রিক জার্মানিতে অন্য মেয়েকে জড়িয়ে ধরলে ওটা কালচার। কেন ভাই এতো ভালোবাসা থাকলে আবার আরেক মেয়েকে জড়িয়ে ধরে কালচার মানতে বাধ্য করে কে? আরেকটা কথা আছে না, 'শাকিব খান ধরলে রোমান্টিক সিন, ডিপজল ধরলেই ভিলেন'। রিফাত উৎসার হাত ধরছে সেটা দোষের কিন্তু রিক যে দিনে ১৪বার উৎসাহ কোমড় ধরে এখানে ওখানে.... সেটা ভালোবাসা। (৯) রিকের সৎ মা আফসানাকে উৎসার মা পছন্দ করে না। তার যথাযথ কারণ বলা হয়েছে। সেই হিসেবে আফসানাকে উৎসার মা পাত্তাও দেয় না। তাহলে আফসানা যখন উৎসার মা কে রিক আর উৎসার সম্পর্ক নিয়ে অপমান করে তখন সেটা গায়ে লাগায় কীভাবে? উল্টো দুইদিন আগে নিজেই উৎসার সাথে মজা করেছে রিকের সাথে তার সম্পর্ক মেনে নিয়ে। (১০) উৎসা যেনো রিকের সাথে সম্পর্ক না রাখে এজন্য উৎসার মা উৎসাকে কসম দেয়। বাধ্যগত কন্যা উৎসা তা মেনে নিয়ে সম্পর্ক ছিন্ন করে। এজন্য রাগ করে রিক জার্মানি চলে যায়। এরপরের কাহিনী গেস হোয়াট? বাংলাদেশের কোন বাবা তার অবিবাহিত মেয়েকে একা একটা ছেলের সাথে বিদেশ পাঠায় প্রেমিকের রাগ ভাঙাতে? উৎসা তার বাবার কথায় জার্মানি যায় জিসানের সাথে রিকের রাগ ভাঙাতে। যেই মায়ের কসমের জন্য সে সম্পর্ক ছিন্ন করে সেই মা কে শ্রীমঙ্গল ঘুরতে যাবে মিথ্যে বলে। জার্মানি যাওয়া সময় মায়ের কসমের কথা মনে ছিল না? লজিকের মায়েরে বাপ করে দিছে। (১১) জার্মানিতে একা এক বাড়িতে উৎসা আর রিক থাকে। এরা যা কাহিনী করে তাতে বোধহয় ওরা নিজেরাও জানে না ওরা অবিবাহিত। অবশ্যই ক্যারেক্টারের বাপ মায়েরই খেয়াল নেই। এসব কাহিনী পড়তে গিয়ে শুধু মেজাজ খারাপ হইছে। (১২) উৎসা রিকের সাথে সম্পর্ক শেষ করার শাস্তিস্বরূপ রিক উৎসাকে জার্মানির এক বারে নিয়ে যায়। ওখানে রিক এক মেয়েকে জড়িয়ে ধরে উৎসার সামনে। লজিক হিসেবে বলে এখন উৎসার যেমন কষ্ট হচ্ছে রিকেরও তেমন কষ্ট হয়েছিল উৎসা তাকে রিজেক্ট করায়। তার একটু পরেই আবার রিক উৎসাকে ভালোবাসার কথা বলে। ক্যারেক্টারেল মধ্যে কোনো ম্যাচিউরিটি নেই শুধু ছ্যাবলামি দিয়ে ভরা। (১৩) রিকের সৎ মা আফসানা একবার বলেছিল সে বাধ্য হয়ে এক বাচ্চার বাবা শহিদকে বিয়ে করেছে। কীসের কারণে বাধ্য হয়েছে সেসব কিছু বলা নেই। (১৪) যতোই রিক উৎসা কাজিন হোক হুটহাট যখন তখন রিক কীভাবে উৎসাহ বাড়ি এসে তাকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়? এদের বাড়িতে কেউ থাকে না? বাগানে, ছাদে, ঘরে যখন তখন নিজের মেয়ের সাথে কাজিন থাকছে খুবই নরমাল যেনো। আবার রাত বারোটায় বাড়ির মেয়ে বাইরে বের হয়ে যায় কেউ কিছু বুঝতেও পারে না। এদিকে রাত ১টায় যদি আমি ফোনে কথা বলি আমার মা পাশের রুম থেকে চলে আসে তদারকি করতে, বাইরে বের হওয়া তো দুঃস্বপ্ন। আবার রাতে ছাদ থেকে ঘুমন্ত উৎসাকে কোলে নিয়ে রিক ঘরে শুইয়ে দেয় কেউ দেখেও না। (১৫) জিসান উৎসাকে বলে রিকের মাথা ঠিক নেই সারারাত যেনো উৎসা রিককে তার কাছে রাখে। বুঝলাম না সারারাত রাখবে কীভাবে? বাড়ির ভিতরে যায় নাই। বাংলাদেশের মতো জায়গায় আদেও সারারাত প্রেমিক প্রেমিকা ঘুরতে পারে? এতোটাই সেফ? (১৬) জার্মানিতে হাজারটা ছেলের সাথে ফ্ল্যার্ট করা কেয়া বাংলাদেশে এসে তার থেকে জুনিয়র এক ছেলে তাকে ফ্ল্যার্ট করে অথচ সে কিছুই বলতে পারে না। ন্যাকামি একটু বেশি হয়ে গেল না। এতো এতো অসামঞ্জস্য কাহিনী আর প্লটহোলে ভরপুর আর কি কি লিখবো মনে নেই। যেগুলো মনে ছিল লিখেছি, এবার আর কিছু কথা বলা যাক। বর্ণনার কোনো আগামাথা নেই। সাধারণভাবে দৃশ্যের বর্ণনা দিতে দিতে হঠাৎ করেই অতিরঞ্জিত শব্দ প্রয়োগ করা হয়েছে। যেসবের কিছু অর্থ বুঝিইনি। যেমন সাধারণ ভাবে লিখতে লিখতে হঠাৎ করে লিখেছে, 'নিকির আদল তমসায় ছেয়ে গেল'। অথচ ভাষাগত দিক দিয়ে এর আগের পরের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। টুকটাক বানান ভুলও চোখে পড়েছে। আরেক জায়গায় লেখা হয়েছে, 'সিনিয়র আপনাকে দেখলে পরান জোড়ায়'। পরান আবার 'জোড়ায়' কেম্নে? আমি তো জানতাম 'জুড়ায়'। পুরো বইয়ে প্লটহোল দিয়ে ভরপুর। অবশ্য এটা আদেও কোনো প্লট হয় কিনা আমি সন্দিহান। এসব গল্প ফেসবুকের লেখা পর্যন্তই ঠিক আছে। যদিও এই কাহিনী ফেসবুকের লেখা হিসেবেও যোগ্য বলে মনে হয়নি আমার কাছে। এই বইয়ের লেখিকাকে আমি চিনি না, তার লেখা আগে পড়াও হয়নি। তবে হঠাৎ করে এতো হাইপ দেখে এনেছিলাম পড়ার জন্য যে আদেও কি আছে! নিজের টাকা নষ্ট না হলেও জীবনের ২ঘন্টা নষ্ট করেছি। নিজের টাকায় এই বই কিনিনি বলে এখনও বেঁচে আছি নাহলে টাকার শোকেই এতক্ষণে ইন্তেকাল করতাম। এবার লেখিকার উদ্দেশ্যে কিছু কথা বলি। বই শুধু লিখলেই হয় না। যথাযথ কাহিনী থাকতে হয়। আপনি লেখায় যথেষ্ট ভুল আগে। আগে চর্চা করে তারপর বই আনা উচিত। শুধু বই আনলাম তাতেই হয়ে যায় না। কোনো ক্যারেক্টারের ডেভলপমেন্ট নেই, দৃশ্যপট কোথা থেকে কোথায় যাচ্ছে তার ঠিক ঠাকানা নেই, বর্ণনায় কোনো মাধুর্য নেই। ঘুরেফিরে একই কাহিনী ত্যানা প্যাঁচানো মতো বড় করা হয়েছে। এসব কাহিনী তো এখন নাটক সিনেমাতে দেখেই মানুষ ইঞ্জয় করবে না আপনারা সেসব বইয়ে নিয়ে আসেন। আমার মাঝেমধ্যে মনে হয় আপনারা সাহিত্য কি সেটা জানেন কিনা। এসব বস্তাপচা অখাদ্য কুখ্যাত বইয়ের মধ্যে সাহিত্যের 'স' ও নেই। সাহিত্য আপনাদের মামার বাড়ি মোয়া না যে মুড়ির সাথে চিনি দিলাম মোয়া হলো না গুড় দিয়ে বানিয়ে ফেলি। থামেন ভাই এবার, একটু জিরিয়ে নেন। প্রকাশনী নিয়ে কিছু বলার নেই। সম্ভবত তাদের ব্যবসাটাই মুখ্য। তাই গার্বেজও তারা নির্দ্বিধায় ছাপাতে পারে। আকর্ষণীয় প্রচ্ছদ আর বইয়ের নাম দিলেই বাজারে চলবে। এই বইয়ের প্রুফরিড হয়েছে কিনা তাতেও সন্দেহ আছে আমার। এসব ভাসমান বই এই কয়েকবছরই চলবে, তারপর স্রোতের ধারায় কেউ মনে রাখবে না। বই: রেড রোজ লেখক: ফারহানা নিঝুম প্রকাশনী: নবকথন জনরা: রোমান্টিক মুদ্রিত মূল্য: ৪৪০টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৮৪ আলোচনায়: জান্নাতুল ফেরদৌসী রুনা

পারভিন রহমান
পারভিন রহমান ভেরিফাইড
16 Nov 2025

I just love it . it's so beautiful ever 🌺🪔✨🌹🌹🌹🥀

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

prokashoni er nam ki?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি "নবকথন প্রকাশনী" থেকে প্রকাশিত।

প্রশ্ন

prokashito hobe kokhon?

উত্তর

প্রিয় গ্রাহক, প্রি-অর্ডারের এই পণ্যটি 20 Feb 2025 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে। আপনি প্রি-অর্ডার করে রাখলে এ্যাড টু কার্ড হওয়ার পর বইটি পাবেন। ধন্যবাদ।

প্রশ্ন

page koto?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৮৪। ধন্যবাদ।

প্রশ্ন

prokashoni er nam ki?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি "নবকথন প্রকাশনী" থেকে প্রকাশিত।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন