প্রজাপতির ডানা
বই কালেকশন

Buy প্রজাপতির ডানা Online in Bangladesh

লেখক: বাউল সাজু

5.00
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: বাউল সাজু
  • Publisher: তাম্রলিপি
  • Number Of Pages: 72
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 199৳ 25020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সমাজের কিছু অসঙ্গতি লেখকের মনকে পীড়া দেয় অহরহ । তেমনি কিছু অসঙ্গতি উঠে এসেছে কতিপয় হৃদয় ছোঁয়া ছোট গল্পের মাঝে। মনের সৌন্দর্যের তোয়াক্কা না করে পরীর শরীর নিয়ে সমাজপতি থেকে শুরু করে মাত্র যুবকে পরিণত হওয়া ছেলেটি পর্যন্ত যথেচ্চ ব্যবহার করে পরীর সরলতা আর বুদ্ধি প্রতিবন্ধিতার সুযোগে । এক সময় তাকে পাড়ি দিতে হয় অসীমের উদ্দেশ্যে লোভাতুর পশুত্বের শিকার হয়ে। শুধু রূপের কারণে আপন বোন জামাইয়ের কাছে দিনের পর দিন ভোগের শিকার হতে হয় অসহায় অবলা একটি মেয়েকে। এমনি কত শত নাম না জানা পরিদের হাহাকার কানে আসে ইথারে ভেসে। ইথারে ভেসে আসা হৃদয় নাড়া দেয়া সেরকম কাহিনি নিয়ে তৈরি গল্পগ্রন্থ “প্রজাপতির ডানা” ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(6 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Rafa
Rafa ভেরিফাইড
18 May 2023

★ বই পরিচিতি: ◾বই: প্রজাপতির ডানা ◾লেখক: বাউল সাজু ◾প্রকাশনী: তাম্রলিপি ◾প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩ ◾প্রচ্ছদ: সাদিতউজজামান ◾ক্যাটাগরি: সমকালীন গল্পগ্রন্থ ◾মুদ্রিত মূল্য: ২৫০ টাকা ◾পৃষ্ঠা সংখ্যা: ৭২ ★ নামকরণ ও প্রচ্ছদ: গল্পগ্রন্থের নামকরণে মূলত বইয়ের যেকোনো একটি ছোটোগল্পের নামকে বাছাই করা হয়। লেখক বাউল সাজু এর লেখা ‘প্রজাপতির ডানা’ গল্পগ্রন্থের নামটিও বইয়ের তৃতীয় গল্পের নামে করা হয়েছে। প্রচ্ছদও বইয়ের নামের সাথে একদম মানানসই। অসাধারণ প্রচ্ছদটি বইয়ের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। ★ কাহিনী সংক্ষেপ ও পাঠ প্রতিক্রিয়া: ◾ সেই ধ*র্ষক বড়বোনের বিয়েকে কেন্দ্র করে ইমুদের পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। বোনকে দেখতে আসবার দিনে ইমুর আনন্দের সীমা ছিল না। কিন্তু, একমুহূর্তেই এই আনন্দঘন পরিবেশ পাল্টে যায়। বেরিয়ে আসে কিছু বেদনাদায়ক স্মৃতি। কী হয়েছিল? আমাদের সমাজের এক কুৎসিত দিক ‘সেই ধ*র্ষক’ গল্পটিতে তুলে ধরা হয়েছে। গল্পটিতে চমৎকার পারিবারিক এবং গ্রামীণ জীবনের বর্ণনা করা হয়েছে। তবে, গল্পের শেষটা পড়ে মনটা কষ্টে ছেয়ে গেছে। গল্পের সমাপ্তিটাও দারুণ হয়েছে। ★ রেটিং: ৪.৮/৫ ◾কুৎসিত পরি এই বৃহৎ পৃথিবীতে জোছনার আপন বলতে শুধু তার মা ছিল। অনেক কষ্টে জোছনার মা তাকে বড় করে তুলতে থাকে। কিন্তু, সমস্যা তখনি সৃষ্টি হয় যখন জোছনার শরীরে পরিবর্তন আসতে শুরু করে। জোছনার জীবনে কী ঘটেছিল তা জানতে হলে গল্পটি পড়তে হবে। ঘুণেধরা সমাজের প্রতিচ্ছবি গল্পটিতে ফুটিয়ে তোলা হয়েছে। জোছনা নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের জীবনের কাহিনী নিয়ে রচিত হয়েছে ‘কুৎসিত পরি’ গল্পটি। গল্পের শেষে জোছনার এমন পরিণতি হবে একবারও ভাবিনি! ★ রেটিং: ৫/৫ ◾প্রজাপতির ডানা জহিরের বহু কষ্ট আর সংগ্রামের জীবনে অবশেষে সুখের দেখা মেলে। স্ত্রী রহিমা ও মেয়ে প্রিয়ন্তীর জীবনে কোন দুঃখের ছোঁয়া আসতে দেয় না জহির। প্রিয়ন্তীও তার বাবার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে থাকে। কিন্তু, একদিন হঠাৎ করেই ঘটে এক অঘটন। কী ঘটেছিল? গল্পে উল্লেখিত এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটতে দেখা যায়। প্রায় প্রতিদিনই সংবাদপত্রে এমন ঘটনা প্রকাশিত হয়। ‘প্রজাপতির ডানা’ গল্পটিতেও লেখক সমাজের পরিচিত জঘন্য ঘটনার কথা বলেছেন। ★ রেটিং: ৪/৫ ◾ কমলারা পালিয়ে বেড়ায় মহাজন হাতেম আলীর কুনজর পরে দিনমজুর কালুর মেয়ে কমলার উপর। কমলা দশম শ্রেণীর মেধাবী ছাত্রী। মেয়ে বড় হয়ে চাকরি করবে, এই স্বপ্ন দেখে কালু। কিন্তু, এই স্বপ্নের সামনে বাঁধা হয়ে দাঁড়ায় মহাজনের কুপ্রস্তাব। কালুর স্বপ্ন কী কমলা পূরণ করতে পেরেছিল? গল্পটিতে কৃষকদের উপর নিপীড়নের করুণ কাহিনী বর্ণিত হয়েছে। এভাবেই আমাদের দেশের কৃষক ও তাদের পরিবার দিনের পর দিন অত্যাচারিত হয়ে আসছে। তবে গল্পের শেষ অংশটুকু বেশ ভালো লেগেছে। ★ রেটিং: ৪/৫ ◾আলোড়ন আষাঢ় মাসের তাল পাকা গরমে মাছ ধরতে ব্যস্ত মোহিত। হঠাৎ করেই চুড়ির আওয়াজে মোহিতের ধ্যানভঙ্গ হয়। প্রেমিকাকে দেখে মোহিত আনন্দে বিভোর হয়ে পরে। এরপর.... ‘আলোড়ন’ গল্পটি রোমান্টিক জনরার। মোহিত ও মোহিনীর প্রেমের সম্পর্ক, কথোপকথন চমৎকারভাবে গল্পে বর্ণিত হয়েছে। গল্পের শেষটাও সুন্দর ছিল। ★ রেটিং: ৩.৮/৫ ◾নষ্টা মেয়ে গ্রামের এক কুখ্যাত পরিবারে অভাব অনটন লেগেই আছে। বাড়ির সদস্যদের কপালে ভাত জুটে না। বাধ্য হয়ে সন্তানদের মুখে চেয়ে কাজে নেমে পরেন মা। তাদের অভাব কী দূর হয়েছিল? সমাজের চোখে নিকৃষ্ট কিছু চরিত্রদের নিয়ে গল্পটি রচিত হয়েছে। অভাবে পরে মানুষ কি কি করতে পারে তা গল্পটিতে দেখা যায়। সমাজের এক ঘৃণিত দিকের ছবি গল্পে প্রতিফলিত হয়েছে। ★ রেটিং: ৪/৫ ◾একজন পরাজিত মানুষের গল্প রাস্তার পাশে একজন ভিখারীকে দেখে থমকে দাড়ায় দুটি পা। অবশেষে ভিখারীকে চিনতে পারে কালু। দেলুকে ভিক্ষা করতে দেখে অবাক হয়ে যায় কালু। দেলুর এমন করুণ পরিণতির কারণটা কী? গল্পটি পড়ার পর একটি কথা বলতেই হয়, পাপ বাপকেও ছাড়ে না। গল্পে দেলুর পরিণতিটা বেশ কষ্টদায়ক ছিল। আমার মনে হয়, গল্পটি আরেকটু বড় আকারের হলে আরো দারুণ হতো। ★ রেটিং: ৩.৫/৫ ◾গেদু চোরার অভিশাপ লিচু মিয়ার রেডিও চুরির অভিযোগে গেদু চোরাকে আটক করা হয়। একসময় পুলিশ এসে গেদুকে থানায় নিয়ে যায়। গেদু বার বার চুরির কথা অস্বীকার করে। শেষমেষ তার মুখ দিয়ে বেরিয়ে আসে অভিশাপ। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত বেশ সুন্দর করে বর্ণনা করা হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে গল্পের সমাপ্তিটা। গল্পের নামটি কাহিনীর সাথে একদম মানানসই হয়েছে। ★ রেটিং: ৫/৫ ◾জমিলার স্বপ্ন অনাথ জমিলার ঠায় হয় মামার সংসারে। বেশ কষ্টের সাথে জমিলার দিন কাটতে থাকে। একটু বড় হতেই জমিলা মেম্বার বাড়িতে কাজ লেগে পরে। মেম্বার বাড়ির কামলা বারেকের সাথে দেখে সংসারের স্বপ্ন। জমিলার স্বপ্ন কী পূরণ হয়েছিল? গল্পের সূচনাটা হয়েছে দারুণভাবে। গ্রামীণ পটভূমিতে রচিত গল্পটির সমাপ্তিটা একদম অপ্রত্যাশিত ছিল। একবারও ভাবিনি যে শেষটা এমন হবে! ★ রেটিং: ৪.৮/৫ ◾ দীপ্তের মন ভালো নেই নবম শ্রেণী পড়ুয়া দীপ্তের মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। এই ঘটনায় দীপ্ত তার বাবাকেই দোষী মনে করে। এমনটা মনে করার পেছনের কারণটা জানতে হলে গল্পটি পড়তে হবে। গল্পের নাম আর সূচনা দেখে মূল কাহিনীটি আন্দাজ করা যায়নি। তবে এই গল্পটি বইয়ের অন্য গল্পগুলো থেকে একদম ভিন্ন ছিল। গল্পটি সবমিলিয়ে দারুণ লেগেছে। ★ রেটিং: ৪.৫/৫ ◾বৃষ্টি হয়ে এলে কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে বের হয় সজল ও সেঁজুতি নামের নবদম্পতি। সজল ট্রেনে উঠার পর থেকেই লক্ষ্য করে এক জোড়া চোখ তাদের অনুসরণ করে চলছে। এমনকি হোটেল ও সমুদ্র সৈকতেও ওই চোখের মালিককে সজলের নজরে আসে। কে তাদের পিছু নিয়েছিল? গল্পটিতে এক নবদম্পতির জীবনের কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে। গল্পটি মূলত রোমান্টিক জনরার। গল্পে সজল ও সেঁজুতির বন্ধনটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। গল্পের শেষটাও খুব সুন্দরভাবে হয়েছে। ★ রেটিং: ৪.৮/৫ ◾বইটির বাইন্ডিং ও কোয়ালিটিও দারুণ। বইটি হাতে নিয়ে পড়তেও কোন অসুবিধা হয়নি। ‘প্রজাপতির ডানা’ গল্পগ্রন্থটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং বইটির সাথে দারুণ কিছু সময় কেটেছে।

palowan shahidullah
palowan shahidullah ভেরিফাইড
01 Feb 2023

ভালো কিছু পড়ার অপেক্ষায়

Shahriyar Monsur Rumman
Shahriyar Monsur Rumman ভেরিফাইড
30 Jan 2023

সুন্দর কিছু গল্প

Sajiya Afrin
Sajiya Afrin ভেরিফাইড
10 Jan 2023

বেশ ভালো কিছু গল্প ♥️

Family Planning
Family Planning ভেরিফাইড
18 Jan 2023

ভিন্ন স্বাদের কিছু গল্প

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)