প্রিয়তমা, তোমাকে
বই কালেকশন

Buy প্রিয়তমা, তোমাকে Online in Bangladesh

লেখক: আনিসুল হক

4.83
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আনিসুল হক
  • Publisher: সময় প্রকাশন
  • Isbn: 9789849179955
  • Number Of Pages: 469
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 516৳ 60014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"প্রিয়তমা, তোমাকে" বইয়ের ফ্ল্যাপের লেখা: ভালােবাসা দিয়েই চলছে এই বিশ্বভুবন। আর গল্প-কবিতার বিষয় হিসেবে প্রেমের কোনাে তুলনা নেই। কত না প্রেমের গল্প কবিতা গান নাটক চলচ্চিত্র রচিত হলাে প্রেম নিয়ে, কত শিল্পকর্ম, কত আত্মদান, কত যুদ্ধবিগ্রহ, সভ্যতার উত্থান-পতনের পেছনে কাজ করল প্রেম, ভালােবাসা। কিন্তু এই সময়ের প্রেম কেমন। আনিসুল হক লিখেছেন কতগুলাে আশ্চর্য প্রেমকাহিনি, যেখানে ফুটে উঠেছে। এই সময়ের তরুণ-তরুণীর হৃদয়ের কথা। কিন্তু কেবল প্রেমের কথাই কি? আছে তাদের জীবনের অন্যতর অনুষঙ্গও। আছে রাজনীতি। আছে ফেসবুক আর ইন্টারনেট। আছে সামরিক শাসন বিরােধিতাও।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.83
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
Sharif
Sharif ভেরিফাইড
12 May 2021

wonderful book.

Tultul Zabin
Tultul Zabin ভেরিফাইড
12 Sep 2017

‘প্রিয়তমা, তোমাকে’ বইটি বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সুপরিচিত কথাসাহিত্যিক আনিসুল হক এর লেখা একটি রোমান্টিক উপন্যাস ।আনিসুল হক এর জন্ম ১৯৬৫ সালের ৪ মার্চ । আনিসুল হকের জন্ম রংপুর বিভাগের নীলফামারীতে। তিনি একাধারে একজন বাংলাদেশী কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক। বর্তমানে তিনি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক পদে কর্মরত আছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ের সত্য ঘটনা নিয়ে তাঁর লেখা মা বইটি বেশ জনপ্রিয় । বাংলা ভাষার পাশাপাশি বইটি দিল্লী থেকে ইংরেজি ভাষায় এবং ভুবনেশ্বর থেকে উড়ে ভাষায় প্রকাশিত হয়েছে । তিনি রংপুর জিলা স্কুল থেকে ১৯৮১ সালে এস.এস.সি. এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯৮৩ সালে এইচ.এস.সি. পাস করেন। উভয় পরীক্ষাতেই রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান পান। এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তিনি ৩য় এবং এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় ৮ম স্থান লাভ করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) পুরকৌশল বিভাগ থেকে স্নাতক পাস করেন। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক। তার লেখা প্রিয়তমা তোমাকে বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় সময় প্রকাশনী থেকে এবং এর প্রকাশক ফরিদ আহমেদ । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । ভালোবাসা, অত্যন্ত গুরুত্বপুর্ন একটি জিনিস , এই ছোট্ট একটি শব্দের সাথে মিশে রয়েছে অনেক কিছু , ভালোবাসা দিয়েই চলছে এই বিশ্বভুবন । আর গল্প ও কবিতার মধ্যে প্রেম ভালোবাসা এর কোন তুলনা নেই । প্রেম ভালোবাসা নিয়ে কত যে লেখালেখি হয়েছে , তার নেই কোন শেষ । আনিসুল হক লিখেছেন কতগুলো আশ্চর্য প্রেম কাহিণী , যেখানে ফুটে উঠেছে এই সময়ের তরুন তরুনীদের হৃদয়ের কথা । সাথে মিলে মিশে একাকার হয়েছে রাজনীতি ও । আছে ফেসবুক এবং ইন্টারনেট । আছে সামরিক শাষন বিরোধিতাও । ভালোবাসার মানুষের হাতে ভালোবাসা সহ তুলে দেওয়ার মত এই বইটি সকলেরই ভালো লাগবে ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন