

Buy প্রেমের গল্প Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: অনন্যা
- Isbn: 9844120985
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 8th Printed, 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লিখা কথা প্রেমের গল্প বলতে যা বুঝায় আমি সে রকম গল্প লিকতে পারি বলে মনে হয় না। একটা ছেলে একটা মেয়েকে বলছে “আমি তোমাকে ভালবাসি” এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। তারপরেও এ ধরনের গল্প যে লিখিনি তা-না, তবে সেইসব গল্প অতিপ্রাকৃত ধরনের। পাথরের সঙ্গে প্রেম, মূর্তি বা ছায়ামূর্তির প্রতি গাঢ় অনুরাগের গল্প। পাঠক যখন প্রেমের গল্প পড়তে চান তখন মানব-মানবীর সম্পর্কের গল্পই পড়তে চান। কাজেই আমার গল্প পড়ে হয়তবা ভুড়ু কুচকাবেন। কি আর করা? আমি যা পেরেছি, তাই লিখেছি। যা পারি না, তা কি করে লিখব। সূচিপত্র * সুখী মানুষ * পাথর * অতিথি * রূপা * কল্যানীয়ামু * একটি নীল বোতাম * দ্বিতীয়জন * একজন ক্রীতদাস * সাদাগাড়ি * বী্ণার অসুখ * শঙ্খমালা * অচিনবৃক্ষ * নিশিকাব্য * শ্যামল ছায়া * ভালোবাসার গল্প * নন্দিনী * গোপন কথা
রিভিউ ও রেটিং (Review & Rating)
Compared to other literary giants of Bengali literature (like Rabindranath Tagore, Buddhadeb Basu, or Sunil Gangopadhyay), Humayun Ahmed’s exploration of romance is often viewed as intellectually light. His dialogues are witty and his prose is engaging, but his stories sometimes skim the surface of human psychology instead of diving into the profound, raw, or darker complexities of human desire and existential crisis. Summary: While Humayun Ahmed’s Premer Golpo collection is masterful in evoking immediate nostalgia, melancholy, and entertainment, it often suffers from formulaic plotting, idealized/stereotypical gender roles, and a preference for melodrama over deep psychological realism.

Excellent

#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ প্রেমের গল্প (হার্ডকভার) লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশনীঃ অনন্যা প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী, ২০০০ পৃষ্ঠাঃ ১৬০ মুদ্রিত মুল্যঃ ২৫০৳ #রিভিউঃ একদিন রকমারি. কম -এ হুমায়ুন আহমেদের গল্পের বই খুঁজতে খুঁজতেই হঠাৎ চোখে পড়ল “হুমায়ুন আহমেদের প্রেমের গল্প” বইটি। আমি খুবই বিস্মিত হলাম বইটি দেখে, কারণ হুমায়ুন আহমেদের প্রেমের উপন্যাস পড়েছি -গল্প নয়। আর এতোগুলো গল্প একসাথে পাবো এই লোভও সামলাতে না পেরে সাথে সাথেই ফোনে অর্ডার দিয়ে কিনে ফেললাম বইখানা। আদতে “প্রেমের গল্প” বইয়ের নাম হলেও গল্পের বিষয়বস্তু কিন্তু তেমনটা নয়। আর এখানেই হুমায়ুন আহমেদের সার্থকতা। একটা ছেলে একটা মেয়েকে বলছে “আমি তোমাকে ভালবাসি” এটা তাঁর কাছে মোটেও ভালো লাগেনা বরং হাস্যকর মনে হয়। নিশ্চয় মনে কৌতূহল জাগছে সবার, ভাবছেন কি আছে গল্পগুলোয়? সেইসব গল্প অতিপ্রাকৃত ধরনের। পাথরের সঙ্গে প্রেম, মূর্তি বা ছায়ামূর্তির প্রতি গাঢ় অনুরাগের গল্প। পাঠক-পাঠিকারা হয়তবা পড়ে অবাক হবেন, ভ্রু-কুচকাবেন। পাঠক-পাঠিকাদের সুবিধার জন্যে গল্পগুলোর নাম দিয়ে দিলাম। সূচিপত্রঃ সুখী মানুষ, পাথর , অতিথি, রূপা, কল্যানীয়ামু, একটি নীল বোতাম , দ্বিতীয়জন, একজন ক্রীতদাস, সাদাগাড়ি, বী্ণার অসুখ, শঙ্খমালা, অচিনবৃক্ষ, নিশিকাব্য, শ্যামল ছায়া, ভালোবাসার গল্প, নন্দিনী , গোপন কথা। গল্পের ভাষাভঙ্গি, পরিবেশ-চিত্রণ ও বর্ণনারীতি এতটাই আকর্ষণীয় যে মুগ্ধ হতে হয় সকলকে। যারা হুমায়ুন আহমেদকে উপন্যাসিক হিসেবে চিনেন তারা নতুন করে গল্পকার হুমায়ুন আহমেদকে চিনবেন। সুতারাং আর দেরি কেন? রকমারি থেকে সংগ্রহ করে নিতে পারেন এই-বই।























