প্রেমাতাল
বই কালেকশন

Buy প্রেমাতাল Online in Bangladesh

লেখক: মৌরি মরিয়ম

3.36
(18 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মৌরি মরিয়ম
  • Publisher: অধ্যয়ন প্রকাশনী
  • Isbn: 9789849725909
  • Number Of Pages: 399
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 799৳ 98018% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বইটির প্রথম ফ্ল্যাপ থেকেসিগারেটের নেশা খুব খারাপ, গাঁজার নেশা আরও খারাপ। খারাপ সীসা, কোকেন, ইয়াবা, ফেনসিডিল আর অ্যালকোহলের নেশাও। নেশাগুলার শুরু হয় ধোঁয়া থেকে, ঘ্রাণ থেকে। একটু একটু করে নেশা ভেতরে প্রবেশ করে, আর মানুষগুলো অন্য রকম হয়ে যায়।একবার যার ভেতরে কোনো নেশা ঢুকে যায়, সে আর ওই জিনিস ছাড়া বাঁচতে পারে না।তার কাছ থেকে ওই জিনিস হারিয়ে গেলে, সে বদ্ধ উন্মাদ হয়ে যায়, তিলে তিলে মরতে থাকে। নেশাগ্রস্তরা পুরোপুরি মরে না, মরার অনুভূতি নিয়ে বেঁচে থাকে।সবচেয়ে খারাপ বোধহয় ভালোবাসার নেশা! একবার এই নেশায় মাতাল হলে, সে আর কখনোই বের হতে পারে না।মাকড়শার জালে আটকে পড়া ছোট্ট পোকাদের মত অসহায় হয়ে, দুঃসহ সব স্মৃতি মাথায় করে, মুক্ত হওয়ার অপেক্ষা করতে থাকে!ঠিক যেমন অপেক্ষা করছিল মুগ্ধ-তিতির। তাদের দেখা হয়েছিল ভ্রমণপথে। ভুলক্রমে দলছুট হয়ে ঘটে রোমাঞ্চকর সব ঘটনা।অতঃপর গভীর প্রণয়। এক আগ্রাসী ঝড়ের আবির্ভাবে দিশেহারা দুজনে। দু'প্রান্তে ছিটকে পরা, হারানোর ভয়! কিন্তু তারপর? কী হয়েছিল এই প্রেমাতালদের পরিণতি?

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.36
(18 টি কাস্টমার রিভিউ)
5
56%
4
11%
3
6%
2
0%
1
28%
Atika Hossain
Atika Hossain ভেরিফাইড
10 Mar 2026

আমার পড়া প্রথম বই প্রেমাতাল, যেটা পড়ে আমি বই এবং মৌরি আপু দুইজনের প্রেমেই পড়েছি. আপুর সাথে দেখা হবার পর বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়ে উঠেনি... বইটি আমার খুব প্রিয় 🩷

Tasfia Yashfa
Tasfia Yashfa ভেরিফাইড
18 Jan 2026

অনেক আবেগের মিশ্রণ ছিল এই বইটিতে,,মনে হচ্ছিল অন্য এক জগতে আছি যেখানে শুধু ভালোবাসা আর স্বপ্ন আছে,, জীবনে আরও কয়েকবার হয়তো বইটা পড়ব❤️

880****840
880****840 ভেরিফাইড
19 Jul 2025

বাংলা সিনেমার কাহিনি কিরকম হয় সেটা যদি আরেকটু জানতে চান তাহলে এই বইটা তাদের জন্য! 😂

Jannatul ferdous
Jannatul ferdous ভেরিফাইড
23 May 2025

❤️

Maknun Mariam Habib
Maknun Mariam Habib ভেরিফাইড
22 Nov 2024

Facebook writers should just stick to Facebook. I feel sorry for the Wattpad readers who actually think this is the bEsT bOoK eVeR and can't get over it. I wholeheartedly pray that you get the taste of actual LITERATURE and open a whole new world of magic for you to dive in. Happy reading!

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কত?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ৩৯৯ পৃষ্ঠা, ধন্যবাদ।

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কত?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ৩৯৯ পৃষ্ঠা, ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন