অটোমান সাম্রাজ্যের উত্থান
বই কালেকশন

Buy অটোমান সাম্রাজ্যের উত্থান Online in Bangladesh

লেখক: সাহাদত হোসেন খান

4.40
(11 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাহাদত হোসেন খান
  • Publisher: আফসার ব্রাদার্স
  • Isbn: 9789848018026
  • Number Of Pages: 664
  • Language: বাংলা
  • Edition: 3rd Edition, 2022
৳ 731৳ 85014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"অটোমান সাম্রাজ্যের উত্থান (১৮ অটোমান সুলতানের আমলের ঘটনাবলী)" বইয়ের ফ্ল্যাপের কথাঃ মুসলিম ইতিহাসে যে কটি সাম্রাজ্যের ইতিহাস খুঁজে পাওয়া যায় সেগুলোর মধ্যে নিঃসন্দেহে অটোমান সাম্রাজ্য বৃহত্তম ও শক্তিশালী। এ সাম্রাজ্যের ইতিহাস আমাদের গর্ব ও অহঙ্কারের। আমরা ক্রমশ ইতিহাসবিমুখ হয়ে পড়ছি। এভাবে চলতে থাকলে হয়তো আমরা একদিন এই গর্বিত ইতিহাস হারিয়ে ফেলবো। রাতারাতি অটোমান সাম্রাজ্য গড়ে ওঠেনি। তাদেরকে অনেক চড়াইউত্রাই অতিক্রম করতে হয়েছে। ১২৯৯ সালে ছোট একটি বেলিক বা জায়গীর থেকে এ সাম্রাজ্যের সূচনা হয়েছিল এবং ৬২২ বছর পর্যন্ত এ সাম্রাজ্য টিকে থাকে। আধুনিক তুরস্ক অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকার বহন করছে। দেশটির মূল অংশ এশিয়ায় ও ছোট একটি অংশ কন্সটান্টিনোপল ইউরোপ মহাদেশে। এ কৌশলগত সুবিধা থাকায় তুরস্কের মূল ভূখণ্ডে উদিত অটোমান সাম্রাজ্য ইউরোপকে মোকাবিলা করতে সক্ষম হয়। এ বইটিতে মোট ১৮ অটোমান সুলতানের আমলের ঘটনাবলী তুলে ধরা হয়েছে। প্রচ্ছদ: তারিক ফেরদৌস খান

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.40
(11 টি কাস্টমার রিভিউ)
5
82%
4
0%
3
9%
2
0%
1
9%
Samin Suhas
Samin Suhas ভেরিফাইড
02 Apr 2025

বইটিতে নিখুত বর্ণনা রয়েছে প্রথম সুলতান থেকে অষ্টাদশ সুলতান পর্যন্ত। বিভিন্ন রকমের তথ্যসম্বলিত একটি বই কোনো সন্দেহ নেই। তবে আপনি যদি অটোমান নিয়ে একটি ওভারভিউ নলেজ পেতে চান তবে বইটি আপনার জন্য নয়। ডিটেইল্ড স্টাডি করার ইচ্ছা থাকলেই বইটি কিনতে পারেন। বইটির লেখার ধরণ ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি, সাবলিল ভাবে লেখার চেয়ে তথ্যের বাহুল্যতাকে প্রাধান্য দেয়া হয়েছে বেশি। আমার মতে, একজন পাঠক তখন ই এটি পড়তে সাচ্ছন্দ্য অনুভব করবে যখন সে অটোমান সম্বন্ধে আগে থেকেই মোটামুটিভাবে জানে, ইন্টারমিডিয়েট লেভেলের নলেজ যাদের আছে তাদের জন্য বইটা, বিগিনার দের জন্য নয়।

AFT Global Maps
AFT Global Maps ভেরিফাইড
18 Jan 2023

আলহামদুলিল্লাহ বইটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি। লেখকের যুদ্ধের বর্ণনা ভঙ্গি অত্যন্ত চমৎকার। বইটিতে ওসমানী সুলতানদের নানা জানা অজানা তথ্যে পরিপূর্ণ। ইতিহাস পড়ায় ইচ্ছুকদের জন্য বইটি highly recommended!

S.T.N. Islamic media
S.T.N. Islamic media ভেরিফাইড
24 Jul 2022

খুব সুন্দর বই বইটি পড়ে ইসলাম সম্পর্কে বিভিন্ন তথ‍্য পেয়েছি

Sadman Arko
Sadman Arko ভেরিফাইড
01 Feb 2022

Awesome

Mahmudul Gaming
Mahmudul Gaming ভেরিফাইড
21 Sep 2021

দুটো বইয়েরই প্যাকেজিং খুব ভালো হয়েছে। বইগুলোর পৃষ্ঠাগুলোও ভালো ও লেখাগুলোও সুন্দর।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)