অন্যমনস্ক
বই কালেকশন

Buy অন্যমনস্ক Online in Bangladesh

লেখক: জুনায়েদ ইভান

3.84
(85 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জুনায়েদ ইভান
  • Publisher: অধ্যয়ন প্রকাশনী
  • Number Of Pages: 134
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 279৳ 33517% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

একজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে অন্য একজন নিখোঁজ হলেন। দুজনের কেউই জানে না, তারা হারিয়ে গেছে। এ রকম একটি গল্প বলার চেষ্টা করেছি। মাঝে মধ্যে দুজনকে একই মানুষ মনে হবে। মাঝেমধ্যে মনে হবে, ওরা আসলে দুজন না। ওরা তিনজন। মনস্তাত্ত্বিক বিভ্রমের নানান স্তরের কর্মকান্ড থেকে এক একটি চরিত্র ধার করা হয়েছে। একটা মানুষ যখন তার কল্পনাকে সত্য মনে করে তখন তার চিন্তা করার সিস্টেমগুলো কেমন করে কাজ করে? কিংবা সমস্যা যখন আরও জটিল হয়? সত্যকে তিনি কল্পনা মনে করছেন!! চারপাশের সবকিছু অ্যাবস্ট্রাক্ট ছবির মতো-অর্ধেক বস্তু অর্ধেক কল্পনা। কিংবা কোনো একটি গল্পের চরিত্র জীবিত একজন মানুষকে মৃত মনে করছে। যাকে তার মৃত মনে হয়, তাকে ব্যাপারটা জানানো হয়েছে। তারা দুজন মিলে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে সবকিছু উল্টো দিকে ঘুরতে শুরু করে। ভোরবেলায় যে রকম রাত আর দিনের মধ্যে সাক্ষাৎ ঘটে, সে রকম সম্বন্ধ হয় ডিলিউশন আর হ্যালুসিনেশনের মাঝে। যেন ইথারে মিলিয়ে যায় বস্তুগত সূর্য, ভাবগত প্রেম অথবা জীবন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.84
(85 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
10%
3
0%
2
0%
1
10%
Reon Marshall
Reon Marshall ভেরিফাইড
09 Jul 2025

জুনায়েদ ইভান-এর “অন্যমনস্ক” কোনো সাধারণ বই নয়—এটি হলো এক মনস্তাত্ত্বিক আয়না, যেখানে পাঠক নিজের অজানা অনুভূতিগুলোর মুখোমুখি দাঁড়াতে বাধ্য হয়। বইটির প্রতিটি অনুচ্ছেদ যেন মন-মানসিকতার একেকটি পরত উলটে দেয়—চুপচাপ জমে থাকা ক্লান্তি, না-বলা কথা, ভুলে যাওয়া বিকেল কিংবা জীবনের হঠাৎ থেমে যাওয়া মুহূর্তগুলো এখানে এত গভীরভাবে আঁকা হয়েছে যে, একসময় পাঠক বুঝে যান—এই গল্প আসলে তারই। “অন্যমনস্ক” পড়া মানে নিজের চেতনাকে ছুঁয়ে ফেলা, নিজের অগোচরে বসবাস করা সেই ‘আমি’-কে ধরা। ইভানের ভাষা কখনো আধ্যাত্মিক, কখনো গভীরভাবে বাস্তব—কিন্তু প্রতিবারই সে পাঠকের হৃদয়ের অদৃশ্য কোনায় গিয়ে ধাক্কা দেয়। এই বইটি যত না পড়ে শেষ করার, তার চেয়ে বেশি অনুভব করে চুপ করে বসে থাকার। “অন্যমনস্ক” একবার পড়ে ফেললে আর কিছুক্ষণ আপনি চুপ থাকবেন, কারণ তখন আপনার ভেতরের মানুষটি আপনাকেই প্রশ্ন করতে শুরু করে। এ বই শুধু সংগ্রহযোগ্য নয়—এটা অনুভবযোগ্য, বারবার পড়ার মতো, এবং একবার পড়া মানেই নিজেকেই নতুন করে আবিষ্কার করা।

880****871
880****871 ভেরিফাইড
04 Mar 2025

অর্ধেক পড়া হয়েছে,এখনো আমি মনে হয় কল্পনায় ডুবে আছি।

Review Upload 1
Review Upload 2
ZI D AN
ZI D AN ভেরিফাইড
29 Jan 2025

বই গতকাল হাতে পেয়েছি। আমার বইটি অসাধারণ লেগেছে।

Review Upload 1
Review Upload 2
Tasnim Adan
Tasnim Adan ভেরিফাইড
04 Mar 2024

ভালো লাগলো পড়ে🤍

Sharyar Islam
Sharyar Islam ভেরিফাইড
15 Aug 2023

এককথায় বইটা অসাধারণ। ইভান ভাইয়ের লেখা মানেই ভিন্ন কিছু🖤

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটা অর্ডার দিলে কবে পাবো?

উত্তর

প্রি-অর্ডারের এই পণ্যটি 03 Feb 2022 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে দৈব দুর্বিপাক বা বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে।

প্রশ্ন

vaiya boi ar price ta ki boi hate paoyar pore dibo naki age?

উত্তর

টাকা হাতে পাওয়ার পরও দিতে পারবেন, অগ্রিমও দিতে পারেন।

প্রশ্ন

বইটা কি প্রকাশ পেয়েছে??? প্রি-অর্ডার করেছি কবে হাতে পাবো??

উত্তর

প্রি-অর্ডারের এই পণ্যটি 12 Feb 2022 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে দৈব দুর্বিপাক বা বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে।

প্রশ্ন

জুনায়েদ ইভান এর signature কি থাকবে বইটায়?

উত্তর

দুঃখিত, অটোগ্রাফসহ আর পাওয়া যাবে না।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)