

Buy অনেক রঙের জল Online in Bangladesh
লেখক: সৈনিক
- Author: সৈনিক
- Publisher: স্বপ্ন ৭১ প্রকাশন
- Isbn: 9789849422068
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
অনেক রঙের জল আসলে অনেকগুলো গল্পের সমাহার। সেই গল্পগুলো নানা রঙের। আবার সবই জলের গল্প। জল ব্যতীত মানুষের জীবনকে ব্যাখ্যা করাতো যায় না। মানুষ মানেই জলাশ্রিত। অভ্যন্তরীন জলে পূর্ণ অথবা প্রান্তের বাহিরের জলে ভেসে চলা জীবন মানুষের। অনেক মেঘের পর আকাশ ছেড়ে যখন ঝর্নার মতো করে অবিরাম বৃষ্টি নেমে মানুষকে ভাসিয়ে দেয় অথবা পানিবন্দী করে দেয় মানুষ সেই জলেও নিজের জীবনকে আপ্লুত করে। সিক্ত করে, রোমাঞ্চিত করে। আবার অনেক রকম আবেগে সেই মানুষেরই নিজের জল অশ্রু হয়ে বাইরের পৃথিবীর আলোতে মুক্তোবিন্দুর মতো জ্বলে ওঠে। তাতে আনন্দ বা বিষাদ বা বিস্ময় বা অভিমানের আলাদা আলাদা কোনো রঙ থাকে না। বর্ণহীন এই জল সত্যিকার অর্থে অনেক আবেগের জল। অনেক রঙের জল।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ভালবাসার রঙ নাকি নীল!!! আমি এটা মানি না। জলের যেমন নিজস্ব কোন রঙ নেই। যখন যাকে আশ্রয় করে থাকে তখন তার রঙ ধারন করে, তেমন ভালোবাসার রঙও আপেক্ষিক৷ কখনও সে কৈশরের নতুন পাতার মত সবুজ, কখনও ঘৃনার মত লাল, কখনও অপ্রকাশিত কিছুর মত ফ্যাকাশে কিংবা কখনও গাঢ় কষ্টের মত গাঢ় নীল। লেখক ভূমিকায় বললেন "জলের গল্প", আর আমি খুজে পেলাম নানা রঙের ভালবাসার গল্প। সেই অনেক রঙের ভালবাসার, কষ্টের এবং জলের গল্প নিয়ে আজকের গল্প। অসাধারন কিছু গল্প । পড়লে ভালো লাগবে। রিকমেন্ডেড।























