

Buy নৈঃশব্দ্যের চার অধ্যায় Online in Bangladesh
লেখক: সেঁজুতি মাসুদ
- Author: সেঁজুতি মাসুদ
- Publisher: বলাকা প্রকাশন (ঢাকা)
- Isbn: 9789846314518
- Number Of Pages: 104
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
সমকালীন জীবনের জটিলতার গল্প। যেখানে আছে আনন্দ, বেদনা, উচ্ছ্বাস, দীর্ঘশ্বাস। মূল্যবোধের গভীরতা মেপে মেপে দেখার দারুণ প্রয়াস। গল্পের ছত্রে ছত্রে আধুনিক জীবন ও বাস্তবতার নানা প্রশ্ন। কখনও উত্তর জানা, কখনও অজানা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সেজুতি মাসুদের লেখা “নৈ:শব্দ্যের চার অধ্যায়”- বইটিতে নিজের পরিচিতি অংশেই তার মন-মানসিকতার কথা ফুটে উঠেছে। সে লিখেছে “বাস্তবতার মধ্যে তুমুল কৃত্রিমতা”। “মুরগীর খাঁচার মতো চৌকো ফ্লাটবাড়ির ফাদে আটকা পড়ে মিনি-বাবলীর মতো মানববিছানাদের শৈশব কৈশোর, স্বপ্ন, সম্ভাবনা-।” আমাদের দেশের বর্তমান মেকি আধুনিকতা, তথাকথিত সভ্যতাকে সে তিরস্কার করেছে। এটা তো সাহসিকতা। সেজুতি তো আমাদের মেয়ে ইংরেজী সাহিত্যে পড়া মেধাবী মেয়ের অতি চমতকার দাতভাঙ্গা বাংলার বই লেখা এযেন মাইকেল মধুসুদনের চর্চা। মুক্তিযোদ্ধা বাবা কৃষিবিদ মাসুদুল কাদেরের কথা লিখেছো, দাদার কথা টাও এক বাক্য বলতে পারতে, সেও তো বড় চাকুরে ছিলেন মা। আমার এক মামা তার “অসমাপ্ত জীবন স্মৃতিতে লিখেছেন,” যে দুই পুরুষ পেছনে গেলেই পূর্ব-পুরুষের নাম মুখে আসেনা, সে তো অসমাপ্ত জীব। “আত্বপক্ষে”-লিখেছো, সদ্য ধার করা জ্ঞানের পরিক্ষায় আমার দৌড় তখন ছিলো, কেবল আমাদের ইয়ারের দেয়ালিকায়,---। আমি ততো বুঝিনা, তবে মনে করি তোমার লেখা যথেষ্ট সমৃদ্ধ, চিন্তাচেতনার মানও খুবই উন্নত। তুমি তোমার লেখাগুলোতে খুব মানানসই, চমতকার করে ইংরেজী শব্দ বাংলা হরফে লিখেছো আমি মনে করি শব্দ চারনে এটা একটি শুভ সংযোগ । “বারান্দা-সখী” পুরুটাই পড়লাম। এ যেন আমাদের দাদা তার দাদারেই কথা, এর সমাধান বা পরিত্রাণ কোথায়। তুমিই তোমার লেখায় বলে দাও। আমাদের সমাজটায় কিছু পজিটিভ ভাংগাচোড়া হয়তো করতেই হবে। আরো লিখে যাও যা আমাদের চলমান সমাজ উপকৃত হবে। লেখার আগুনে তোমার সফলতা ও সুসাস্থ্য কামনা করি। -বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম মোল্লা























