

Buy নিগৃঢ়—১ Online in Bangladesh
লেখক: মুহম্মদ আলমগীর তৈমূর
- Author: মুহম্মদ আলমগীর তৈমূর
- Publisher: বিবলিওফাইল প্রকাশনী
- Isbn: 9789849515166
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: 2nd
পণ্য সারসংক্ষেপ (Summary)
জনপ্রিয় কথাসাহিত্যিক মুহম্মদ আলমগীর তৈমূর স্যার- এর 'বজ্রযোগীর প্রত্যাবর্তন: দ্য হিউম্যান কাইমেরা' এর পরে আমরা নিয়ে আসছি তার লেখা গল্পসংকলন 'নিগৃঢ়' প্রথম খন্ড। বইটিতে থাকতে মোট ৬টি গল্প ও সেই সাথে বেশকিছু ইলাস্ট্রেশন। সূচিপত্রে যে ৬টি গল্প থাকছে তা এক নজরে: ১. বংশালের বনলতা ২. হাকিনী ৩. অসীম আচার্য্যের অন্তর্ধান ৪. বজ্রযোগীর প্রত্যাবর্তন ৫. কালো পাথর ৬. ইব্রাহিম কাদরির মৃত্যু
রিভিউ ও রেটিং (Review & Rating)

very nice book
দুর্দান্ত, কমই বললাম মনে হয়। অনেক আগে কালো পাথর পড়েছিলাম রহস্য পত্রিকায়। রোমাঞ্চের সাথে আদিম অতিপ্রাকৃত ভয়, এদুটো মসলাকে হারিয়ে যাওয়া ইতিহাসের হাড় মাংসের সাথে কষিয়ে গল্পের মাধ্যমে এত উপাদেয় হিসেবে লেখক উপস্থাপন করেছেন যে, ডাল ভাত খাওয়া বুভুক্ষু পাঠকের কাছে এই নিগৃঢ় সিরিজটি রীতিমতো বেনকুইট। এ পাড়েও স্যার মুহম্মদ আলমগীর তৈমুর এর মত অশেষ স্বকিয়তা সম্পন্ন সাহিত্যিক রয়েছেন তা ভাবতেই গর্বে বুকটা ভরে উঠে। নিগৃঢ়-১ এর ভূমিকায় শ্রদ্ধেয় লেখক লিখেছেন, 'প্রাকৃত অতিপ্রাকৃত কাহিনী লিখিয়ে রথী-মহারথীরা...'।লাইনগুলো খুব ভালো লেগেছে পড়তে কিন্তুু স্যার তাদের সারিতে আপনিও এক দূর্লভ নক্ষত্র... বিবলিওফাইল প্রকাশনীকে বিশেষ ধন্যবাদ। একদিকে যেমন ক্রিম কালারের বেশ পুরু পেজ থেকে শুরু করে বইয়ের প্রচ্ছদ, বাঁধাই সবকিছুর মধ্যে পেশাদারিত্ব ও যত্নশীলতার ভাব ফুটে উঠেছে, ঠিক একইভাবে লেখার হরফ ছিল বড়সড় আর একদম ঝকঝকে তকতকে। বানানের ভুল বা অসংগতিও খুব একটা চোখে পড়েনি। গল্পগুলো সম্পর্কে আলাদা করে বলতে গেলে রাত-ভোর পার হয়ে যাবে। প্রতিটি গল্প এক একটা তৃপ্তির ঢেঁকুর। শেষে এতটুকুই বলব হরর-টেরর, থ্রিলার-চিলার, হিস্ট্রি-মিস্ট্রি আপনি যে ধরনেরই পাঠক হয়ে থাকুন না কেন নিগৃঢ়-১,২ পড়ুন। না হলে বলবো না যে আপনি মিস করবেন, কারণ সবার কপালে তো আর সব কিছু জুটে না।
ভালো























