নামহীন কাঠগোলাপ
বই কালেকশন

Buy নামহীন কাঠগোলাপ Online in Bangladesh

লেখক: রিয়াদ ইসলাম আযান

5.00
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রিয়াদ ইসলাম আযান
  • Publisher: স্বরবিন্দু প্রকাশন
  • Isbn: 9789842903007
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 252৳ 36030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"আপনার খোঁপায় বকুলের মালা নয়, কাঠগোলাপ মানায়। আমি রোজ আপনাকে একগুচ্ছ কাঠগোলাপ এনে দিবো।" আম্বিয়ার উদ্দেশ্যে বলে চলে গেলো লোকটা।"আজব লোক একটা। আমাকে চিনে না, জানে না—আমার জন্য নাকী কাঠগোলাপ আনবে?""কাল বলে গিয়েছিলাম না, আপনার জন্য একগুচ্ছ কাঠগোলাপ আনবো।" এক গাল হেসে পিছন থেকে হাতটা সামনে বাড়িয়ে আনলো। অসম্ভব সুন্দর দেখতে একগুচ্ছ কাঠগোলাপ তার সামনে। আম্বিয়ার চোখ চকচক করছে। ঠিক যেমনটা দুপুরের উত্তপ্ত রোদে নদীর পাড়ের বালি চিকচিক করে।লোকটা চলে গেছে বুঝতে পেরেই হাতের ফুলগুলো পাশে রেখে সাদা কাগজের ভাজ খুলতে ব্যস্ত হয়ে গেলো। আকাঙ্ক্ষিত চোখগুলো বড় বড় হয়ে গেছে, কি লিখা আছে এটা দেখার জন্য। চিরকুট খুলতেই তিন লাইনের লেখা দেখতে পেলো।"হঠাৎ হয়েছে তার সাথে আলাপ।অপ্রকাশিত কত-শত সংলাপ।হে প্রিয়তমা, আপনার জন্য একগুচ্ছ কাঠগোলাপ।"

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(6 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
mor****com
mor****com ভেরিফাইড
29 Apr 2026

উইশ লিস্টে আছে, ইনশাআল্লাহ সংগ্রহ করব। এই লেখকের বিনি সুতার মালা ব‌ইটি আছে। যেটা চমৎকার একটি ব‌ই, ইতিমধ্যেই ব‌ইটি পাঠক সমাদৃত হয়েছে। আশাকরি তিনি ভবিষ্যতে আনা সকল ব‌ইয়েই পাঠকদের মন জয় করতে পারবে।

880****684
880****684 ভেরিফাইড
06 Oct 2025

ত্রিকোণ প্রেমের এক অদ্ভুত প্রেমের গল্প। যা একজন পাঠককে অনায়াসেই নব্বই দশকে নিয়ে যেতে পারে। প্রত্যেক পাঠকের উচিত নামহীন কাঠগোলাপকে ছুঁয়ে দেখা। উপন্যাসে ডুবে নব্বই দশকে হারিয়ে যাওয়া।

Jiba Tahsin Illin
Jiba Tahsin Illin ভেরিফাইড
06 Oct 2025

৯০ দশকে ফিরে যেতে ইচ্ছে করছে বইটা পড়ে। ইশশশ! ভালোবাসা সত্যিই বড্ড বিচিত্রময়

Mofacchel Reza
Mofacchel Reza ভেরিফাইড
06 Oct 2025

সাহিত্যের জগতে আরো ভালো কিছু আসুক রিয়াদ ইসলাম আযানের হাত ধরে 🤍

ѕнιƒα мαяιуα
ѕнιƒα мαяιуα ভেরিফাইড
06 Oct 2025

বর্তমানে যখন চারদিকে রোমান্টিক নামের অশ্লীল গল্পের ছড়াছড়ি, তখন "নামহীন কাঠগোলাপ"-এর প্রিয় লেখক এই উপন্যাসটির মাধ্যমে বুঝিয়ে দিলেন রোমান্টিকতা মানেই অশ্লীলতা না। "নামহীন কাঠগোলাপ" একটি সামাজিক রোমান্টিক জনরার বই, যেখানে ৯০ দশকের সাবলীল প্রেমের নিদর্শন ফুটে উঠেছে, কাঠগোলাপের মতোই স্নিগ্ধ এক প্রেম। আশাকরি এই উপন্যাসটি পড়ে কেউ আশাহত হবেন না।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন