মায়াবতী
বই কালেকশন

Buy মায়াবতী Online in Bangladesh

লেখক: মোঃ সাইফুর রহমান

4.25
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোঃ সাইফুর রহমান
  • Publisher: মাতৃভাষা প্রকাশ
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: ৪র্থ মুদ্রণ২০২৪
৳ 319৳ 36011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

প্রতিটি পুরুষের জীবনেই মায়াবতী আসে। কারো আগে, কারো পরে। তবে একজীবনে বেশিরভাগ পুরুষেরই তার সেই মায়াবতীকে পাওয়া হয় না। শুধু ভাগ্যবান পুরুষের জীবনে তার মায়াবতীকে পাওয়ার পূর্ণতা আসে। তাই চলার পথে কোনো এক ক্ষণে সে মায়াবতীর কথা মনে হতেই বুকের ভেতর এক ইছামতি নদীর বয়ে চলা টের পাওয়া যায়। জীবন হয়তো কেটে যায় তার আপন গতিতে, কিন্তু আজীবনই বয়ে বেড়াতে হয় মায়াবতীর মধুর স্মৃতি। অনুভূতির গভীরতায় মানবজীবন মহাকালের মতোই বিশাল। এই জীবনরূপী মহাকালে প্রতিটি মানুষের সাথেই ঘটে নানান ঘটনা। কিছু ঘটনা রূপ নেয় একেকটি গল্পে। এমন অসংখ্য ছোট ছোট গল্পের সমষ্টিই আমাদের এই নশ্বর জীবন। এরই মাঝে কিছু গল্প দাগ কেটে যায় আমাদের মনে। এমনই কিছু থ্রিলার, রোমান্টিক, হাস্যরসাত্মক, স্যাটায়ার, সাইকোলজিক্যাল থ্রিলার, ভৌতিক-আধিভৌতিক ছোটগল্প নিয়েই গল্পগ্রন্থ ‘মায়াবতী’। প্রতিটি গল্পই ভিন্ন স্বাদের একেকটি জীবনগাঁথা, যা মেটাবে পাঠকের সাহিত্যের তৃষ্ণা আর প্রিয়জনের জন্য হবে অনন্য সুন্দর এক উপহার। বইয়ের পাতা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু রয়ে যাবে তার রেশ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.25
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Monika Masud
Monika Masud ভেরিফাইড
23 Feb 2023

এক কথায় অসাধারণ

রুবেল বিশ্বাস
রুবেল বিশ্বাস ভেরিফাইড
31 Mar 2021

‘মায়াবতী’ কিছু ব্যতিক্রমী গল্পের সমাহার। আমরা যেখানে বিভিন্ন লেখকের একই রকমের ছোটগল্প পড়তে পড়তে বোরিং হয়ে উঠেছি, মো. সাইফুর রহমান ‘মায়াবতী’তে সেখানে এক ভিন্ন স্বাদ নিয়ে এসেছেন। বাংলা সাহিত্যে তিনি বেরিয়ে এসেছেন সেই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের ছায়া থেকে। ছোটগল্পের কিছু বৈশিষ্ট্য রয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছোটগল্পের ভাষা সহজ, সরল ও প্রাঞ্জল হবে। ছোটগল্প জীবনের বিলাসিতাকে ধারণ করে না। এর সমগ্র বর্ণনার মধ্যে একটি বোধ থাকে, যা পাঠকের মধ্যে সঞ্চারিত হয়। ছোটগল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে গল্পকার যেখানে পরিসমাপ্তি টানেন, পাঠকের সেখানে চিন্তার শুরু হয়। মো. সাইফুর রহমান এখানে সফল। তিনি ‘মায়াবতী’ গল্পগ্রন্থে প্রত্যেকটি গল্প এমনভাবে পরিসমাপ্তি টেনেছেন গল্প শেষ হলেও এর মায়া বা রেশ থেকে যাবে অনেক্ষণ, যা পাঠককে ভাবিত করবে। রবীন্দ্রনাথ ছোটগল্পের বর্ণনা দিতে গিয়ে বলেছেন- ‘অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ।’ আমার কাছে মায়াবতীর প্রত্যোকটি গল্প পড়ে এমনই অতৃপ্তি রয়ে গেছে। তিনি একেকটা গল্পে একেকটি ভাবের অবতারণা করেছেন। ‘মায়াবতী’তে মানবপ্রেম, পশুপ্রেম, ত্রিভুজ প্রেমের গল্পের পাশাপাশি দাম্পাত্যের রসায়ন এমনকি অন্তর্দহন ফুটে উঠেছে। প্রত্যেকটি গল্প স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ । লেখক প্রত্যেকটি চরিত্র এমনভাবে সৃষ্টি করেছেন- পাঠক হিসেবে আমি দ্বিধায় পড়ে গেছি। প্রত্যেকটি গল্পের সার বা রহস বুঝা গেছে সমাপ্তিতে। সত্যিই আমি ‘মায়াবতী’ তথা লেখক সাইফুর রহমানের লেখার প্রেমে পড়ে গেছি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)