

Buy মানুষের মাংসের রেস্তোরাঁ Online in Bangladesh
লেখক: মোজাফফর হোসেন
- Author: মোজাফফর হোসেন
- Publisher: পাঞ্জেরী পাবলিকেশন্স
- Isbn: 9789846345483
- Number Of Pages: 120
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানুষের মাংসের রেস্তোরাঁ গ্রন্থের গল্পগুলােয়। লেখক বাস্তবতাকে অতিক্রম করে অবাস্তব এবং পরাবাস্তবতার খােলসে সত্য ও মিথ্যার কৌশলী ব্যবহার ও নিপুণ দক্ষতায় নিজেকে আলাদা করে। তুলেছেন। গল্পহীনতার গল্প নয় এগুলাে; তবে সতর্ক মনোেযােগে গল্প খুঁজতে গেলে পাঠক খেই হারাবেন। কারণ বাস্তবতা এবং পরাবাস্তবতার একই আয়নায় মােজাফফর তার গল্পগুলােকে হাজির করেছেন। যেখানে সমাজের নির্মমতা, নিষ্ঠুরতা এবং নৃশংসতার নানা চিত্র কখনাে তীব্র শ্লেষে, কখনাে রূপকের মাধ্যমে উঠে এসেছে। ছােটোগল্পের কাজ যদি হয় তার সমকালকে। চিহ্নিত করা, তাহলে মানুষের মাংসের রেস্তোরা। গ্রন্থটির গল্পগুলাে সেই কাজটিতে কতটুকু সফল, তা ভবিষ্যতের জন্য ভােলা থাকুক। সূচিপত্র * একটি খুনের স্বীকারােক্তি...............৯ * শেষ মাথাটি কাটাপড়ার আগে ...............১৩ * স্পাই ...............২০ * মানুষের মাংসের রেস্তোরা ...............২৬ * জীবনের গল্প প্রতিযােগিতা...............৩৩ * বঙ্গবন্ধুকে চিঠি ...............৪২ * যে জীবন ফুটবলের ...............৪৯ * খুনের সংবাদ ধরাতে ...............৫৪ * ধর্ষণের প্রতিশােধ ...............৬১ * মিসিং পিজ্জা বয় ...............৬৫ * বাক-স্বাধীনতার এক চরম দৃষ্টান্ত ...............৭১ * পুনরুত্থান ...............৭৬ * করােনা, মৃত্যুর আগে ও পরে ...............৮১ * মেন্টাল...............৮৮ * বেকারজীবনের অপঠিত গল্পটা ...............৯১ * ফের প্রতিযােগিতায় খরগােশ-কচ্ছপ ...............১০১ * সিসিফাস হাসে ঈশ্বরের হাসি ...............১০৫ * বিড়াল পােস্টমর্টেম ...............১০৮ * গল্প না বা নিছক কল্পনা ...............১১২ * যেভাবে লেখা হলাে কবি বাবু মণ্ডলের জীবনবৃত্তান্ত ...............১১৮ * মসজিদ ...............১২৩
রিভিউ ও রেটিং (Review & Rating)

ডার্ক গল্প।
it's rare to find this kinda metaphoric book!

মানুষের মাংসের রেস্তোরাঁ মোজাফফর হোসেন পার্সোনাল রেটিং :- ৪.৪/৫ প্রকাশক- পাঞ্জেরী মূল্য -২৭৫৳ মাথাকাটা মানুষের মধ্যে একজন মাথাওয়ালা মানুষ, মাথা- নিয়ে ফুটবল খেলছে কতগুলো শিশু, খুন হওয়ার পর অফিস করছে এক সাংবাদিক, ধর্ষণের খবরগুলোর কাটিং নিয়ে উদ্যাপন করছে এক বৃদ্ধ দম্পতি, মানুষের মাংসের রেস্তোরাঁয় মেন্যু হাতে বসেছে দুই বন্ধু- এমনই সব গল্প দিয়ে মানুষের মাংসের রেস্তোরাঁ গল্পগ্রন্থে নিজের সময়কে চিহ্নিত করেছেন মোজাফ্ফর। বইয়ের নামটাই যথেষ্ট আপনাকে এর প্রতি আকৃষ্ট করার জন্য। কি অদ্ভুত কিন্ত সুন্দর একটা নাম। এখানকার গল্পগুলো বাস্তবিক। প্রতিটি গল্পই সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরে। লেখক এখানে বাস্তবতাকে অতিক্রম করে অবাস্তবতা বা ডার্ক ফ্যান্টাসির সাথে বাস্তবতার যে মিলবন্ধন করতে চেয়েছেন আমার মতে তিনি সেটা নিপুণ ভাবেই করতে পেরেছেন। নির্মম বাস্তবতাকে কি করে সুন্দর গল্পে রূপান্তর করে বলে দেয়া যায় লেখক তা আবার প্রমাণ করলেন। সমাজের নির্মমতার, নিষ্ঠুরতার, শোষণের চিত্র এখানে রূপকের মাধ্যমে ফুটে উঠেছে। মানবিক অবক্ষয় বা মনুষ্যত্বের বিলীন যাই বলি গল্প পড়লে তা ভালোমতোই টের পাওয়া যায়। আমার মতামত - মোট ২১ টা গল্পের মধ্যে ৩/৪টা ছাড়া সবগুলোই আমার ভালো লেগেছে। আমি দ্বিতীয় গল্পটা পড়েই প্রায় বড়সড় ধাক্কা খেয়েছিলাম। মনে হয়েছিলো, এভাবে তো ভেবে দেখা হয়নি কখনো। যারা ভালো ও ভিন্ন ধরনের গল্প পড়তে চান তারা মোজাফফর হোসেনের গল্প অনায়াসে পড়তে পারেন।
Short Stories great

ভালো ছিল।























