মানুষের ইতিহাস - প্রাচীন যুগ
বই কালেকশন

Buy মানুষের ইতিহাস - প্রাচীন যুগ Online in Bangladesh

লেখক: নূরুন নাহার বেগম

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নূরুন নাহার বেগম , আবদুল হালিম
  • Publisher: আগামী প্রকাশনী
  • Isbn: 9789840415380
  • Number Of Pages: 287
  • Language: বাংলা
  • Edition: 10th Printed, 2013
৳ 609৳ 70013% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"মানুষের ইতিহাস (প্রাচীন যুগ)" বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ মানুষের ইতিহাস প্রাচীন যুগ গ্রন্থে পুরান পাথর যুগের শিকারী সমাজ পর্বে মানুষের বিবর্তন : রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস থেকে নিরাণ্ডার্থাল মানুষ ও তদ্ধিমান মানুষের উত্থান, আদিম সমাজের পরিচয়, মাতৃতন্ত্র, ক্ল্যান সংগঠন ও চিন্তাধারার সামাজিক ভিত্তি আলোচিত। নতুন পাথর যুগের সংস্কৃতি পর্বে কৃষির অধিকার, নবোপলীয় সমাজের পৃথিবীব্যাপী বিস্তার, সভ্যতার প্রস্তুতিপর্ব : তাম্রযুগ ও ব্রোঞ্জযুগ বিষয় বিধৃত। প্রাচীন মিশরের সভ্যতা ও সংস্কৃতির পরিচয় পর্বে ধর্ম, সামাজিক, অর্থনৈতিক, জোতির্বিদ্যা, বিজ্ঞান ও জ্যামিতি, চিকিৎসাবিদ্যা, শিল্পকলার অবস্থা আলোচিত। মেসোপটেমীয় সভ্যতার ও সংস্কৃতির পরিচয়, সুমেরীয় সংস্কৃতি, ব্যবিলনীয় যুগের সংস্কৃতি, আসিরীয় যুগের সংস্কৃতি, ক্যালন্ডীয় যুগের সংস্কৃতিও সমানভাবে আলোচিত। প্রাচীন পারস্য সভ্যতা, সাম্রাজ্য ও তার ইতিহাস,পারসিক সংস্কৃতি ও তার প্রভাব, হীব্রু সভ্যতা, ধর্ম ও জাতির উৎপত্তি ও ইতিহাস, হিট্রাইট, ফ্রিজীয়, লিডীয়, ফিনিশীয় ও মাইনোসীয় সভ্যতা বিষয়টি আলোচিত। গ্রীসীয় সভ্যতার আদি পর্যায়, হোমারীয় যুগ, গ্রীসীয়-পারসিক যুদ্ধ, এলেনীয় শক্তির অভ্যুদয়, পেরিক্লিসের যুগ, পেলোপনেসীয় যুদ্ধ, আলেকজাণ্ডারের সাম্রাজ্য বিষয় আলোচিত। গ্রীসীয় সংস্কৃতির পরিচয়, হেলেনিষ্টিক যুগের সভ্যতা ও সংস্কৃতি, রোমক সভ্যতা, আদি ইতিহাস, রাজতন্ত্র, প্রজাতান্ত্রিক রোম, রোমের গৃহযুদ্ধ, সামাজিক ইতিহাস, সভ্যতার বিভিন্ন দিক ও ঐতিহ্য আলোচিত। প্রাচীন ভারতের ইতিহাস পর্বে সিন্ধু সভ্যতার নগর জীবন, জীবিকা। ও শিল্প দ্রব্য ও ধর্ম বিশ্বাস এবং আর্যজাতি ও বৈদিক সভ্যতার ধর্ম, বৈদিক যুগের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, জীবিকা ও আর্থিক ব্যবস্থা, বর্ণশ্রম, জৈন ও বৌদ্ধ ধর্মের আবির্ভাব, মগধের অভ্যুদয় ও বৈদেশিক আক্রমণ এবং মৌর্য ও গুপ্তযুগের সভ্যতা ও সংস্কৃতি আলোচিত। চীনের প্রাচীন ইতিহাস পর্বে পুরোপলীয় ও নবোপলীয় সংস্কৃতি, ব্রোঞ্জ সংস্কৃতিসহ বিভিন্ন রাজবংশের বিষয়টি আলোচিত। আমেরিকা মহাদেশের সংস্কৃতি, মায়া, আজটেক, ইনকা সভ্যতার উৎপত্তি প্রসঙ্গ আলোচিত। এছাড়া কোরিয়া ও জাপানের প্রাচীন ইতিহাস, অষ্ট্রেলিয়ার ও ওশেনিয়ার ইতিহাস, আফ্রিকা মহাদেশের প্রাচীন ইতিহাস ও ইউরেশিয়ার বর্বর জাতিদের ইতিহাস সহ সকল বিষয় প্রাঞ্জল ভাষায়, ইতিহাসের বৈজ্ঞানিক ধারাবাহিকতায় স্বচ্ছন্দভাবে আলোচিত।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
অনিমেষ চন্দ্র বাইন
অনিমেষ চন্দ্র বাইন ভেরিফাইড
31 Jul 2022

Delivery Packaging we good.

Sneha Das
Sneha Das ভেরিফাইড
12 Jun 2022

অসম্ভব ভালো এবং উপকারী একটি বই। যারা প্রাচীন যুগের আদিম সভ্যতা থেকে রোমান সভ্যতা পর্যন্ত বিস্তারিতভাবে ইতিহাস সম্পর্কে জানতে ইচ্ছুক তারা এই বইটি পড়তে পারেন। এই বইটিতে প্রতিটি সভ্যতার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে বইটি পড়ার আগ্রহ আরও বেড়ে যায়।

Nazmul Hasan
Nazmul Hasan ভেরিফাইড
01 Oct 2021

মানুষের ইতিহাস ( প্রাচীন যুগ ) বইটিতে আফ্রিকায় মানুষের উৎপত্তি, বিকাশ ও আফ্রিকা থেকে বেড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার গল্প তুলে ধরা হয়েছে। এই বইয়ে বিভিন্ন প্রাচীন সভ্যতার কথা বলা হয়েছে। গ্রীক ও রোমান সমাজব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা এখানে রয়েছে। মূলত রোমান সাম্রাজ্যের পতনের কথা বলে লেখকদ্বয় প্রাচীন যুগের গল্প শেষ করেছেন। একই সাথে আফ্রিকার দক্ষিণে, আস্টেলিয়ায় এবং উত্তর-দক্ষিণ আমেরিকায় কেন সভ্যতার বিকাশ ঘটেনি তা নিয়ে সামান্য আলোচনা করা হয়েছে।

NAFIUR RAHMAN SHUVO
NAFIUR RAHMAN SHUVO ভেরিফাইড
20 Sep 2021

প্রাচীনযুগে মানুষের সৃষ্টি সম্পর্কে জানতে পারবেন। এতে সভ্যতা ধ্বংস নয় গঠনে মনোযোগী হবেন। ইনশাল্লাহ...

Dipto Howlader
Dipto Howlader ভেরিফাইড
14 Aug 2021

****

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)