

Buy মাঝরাতে সে যখন একা Online in Bangladesh
লেখক: সুমন্ত আসলাম
- Author: সুমন্ত আসলাম
- Publisher: পার্ল পাবলিকেশন্স
- Isbn: 9789844951013
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মাঝরাতে সে যখন একা" বইটির সম্পর্কে কিছু কথা: ফোনটা রিসিভ করল কান্তা, ‘হ্যালাে। ‘প্রথমেই স্যরি বলে নিচ্ছি। সম্ভবত আপনি ঘুমিয়েছিলেন। ‘হা।' দ্বিধাজনিত গলা কান্তার, কিন্তু কে বলছেন, প্লিজ। ‘আমার নাম আন্দালিব। ‘আন্দালিব? কান্তা চেনার চেষ্টা করে নামটা। ‘আপনার নাম কান্তা। কিন্তু আপনাকে আমি কখনাে দেখিনি, আপনিও আমাকে না। কেবল নামটা জেনেছি আপনার। ‘কোথা থেকে জেনেছেন?” “সে এক জটিল ইতিহাস। তবে আপনাকে আন্তরিক অনুরােধ জানাচ্ছি—প্রচলিত কোনাে কারণে ফোন করা হয়নি আপনাকে, তাই যা বলার জন্য ফোন করেছি আমি, একটু ধৈর্য ধরে তা শুনতে হবে আপনাকে। যদি আপনি বিরক্ত হন, তবুও। ‘তাহলে দয়া করে এবার বলে ফেলুন।' কান্তা কিছুটা চিবিয়ে বলার মতাে করে বলল। থেমে রইল আন্দালিব। হঠাৎ শব্দ করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, “কিছুক্ষণ আগে আপনার বাবাকে অপহরণ করা হয়েছে। বেঁধে রাখা হয়েছে তাকে একটা চেয়ারের সঙ্গে। ফোনটা কেটে দিল আন্দালিব, অফ করে দিল সেটা সঙ্গে সঙ্গেই।























