লাল ঘোড়া আমি
বই কালেকশন

Buy লাল ঘোড়া আমি Online in Bangladesh

লেখক: হাসান আজিজুল হক

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হাসান আজিজুল হক
  • Publisher: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
  • Isbn: 9789849043420
  • Number Of Pages: 54
  • Language: বাংলা
  • Edition: ২য় মুদ্রণ, ২০২৫
৳ 200৳ 25020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Shahana Khan
Shahana Khan ভেরিফাইড
19 Sep 2024

এই বইটা অনেক ভাল বই টি পরে কিশরেরা অনেক মজা পাবে

Habibur Rahman
Habibur Rahman ভেরিফাইড
20 Apr 2022

" দুই পা-ওয়ালাদের মধ্যে একমাত্র পাখিই দেখতে সুন্দর। মানুষ আবার দেখতে সুন্দর হলো কবে? " মানুষের বায়োগ্রাফি লেখা হয় সেটা জানা কথা কিন্তু তাই বলে ঘোড়ারও বায়োগ্রাফি! সে যে যেভাবেই নিক ব্যাপারটা তবে আমার কাছে এটা একটা ঘোড়ার বায়োগ্রাফি। যে বায়োগ্রাফির দ্বারা স্থান, কাল, মানুষ ভেদে দেখানো হয়েছে মানবসভ্যতার আসল রূপ। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের নির্দয়তা, পশুর প্রতি মানুষের ভালোবাসা, পশুর প্রতি মানুষের নির্দায়তা, সমাজ, সংস্কৃতি, চরিত্র, বিচার ব্যাবস্থা সব কিছুকেই দেখানো হয়েছে একটা ঘোড়ার জীবনচক্রের মাধ্যমে। বাংলা সাহিত্যের প্রায় সব সিরিয়াস সাহিত্যিকই কমবেশি শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন। হয়তো একটা দায়বদ্ধতার জায়গা থেকে তাঁদেরকে এই কাজটা করতে হয়েছে। এক্ষেত্রে সকলে যে শতভাগ সফল হয়েছেন সে কথা বলা মুশকিল । শিশু-কিশোরদের মনস্তত্ত্ব বুঝে তাদের উপযোগী সাহিত্য রচনা করা চারটে খানি কাজ না। তবে যেহেতু প্রত্যেক মানুষের ভেতরে, সে যত কঠিনই হোক না কেন, একটি করে শিশু বাস করে, বাস করে বিরাট একটা শৈশব, তাকে জাগিয়ে তুলতে পারলে কাজটা বোধহয় আর ততটা কঠিন থাকে না। বিভিন্ন পরিবেশে থাকার, বিভিন্ন পরিবেশের মানুষের সাথে মেশার সুযোগ কেবল মাত্র হয় এক সরকারী চাকুরীজীবিদের আর আরেক হয় গৃহপালিত পশু পাখিদের। এখানের লাল ঘোড়াটিরও হয়েছিলো সে সৌভাগ্য। গরীবের কুঁড়েঘর থেকে জমিদারবাড়ি পর্যন্তু পৌঁছানোর সৌভাগ্য সে অর্জন করেছিলো। আর তার মাধ্যমে যারা বইটা পড়বে তাদেরও হয়তো কিছুটা হলেও আন্দাজ হবে সামাজিক স্তরবিন্যাস সমন্ধে। এক জমিদারবাড়িতেই দেখা যায় একসাথে দুইটা চিত্র একইস্থানেই চিত্রিত করেছেন লেখক। এখানে সেই অসহায় বিদ্রোহীর কথা বলায় যায়ঃ "নরকের দখল তুমি একবার পেলে আর কি সেখানে কেউ ঢুকতে পারবে গো জমিদারবাবু?" কেমন হতো যদি আসলেই পশুপাখি কথা বলতে পারতো? তাহলে নিশ্চয় হোমিও ডাক্তারের আষাঢ়ে গল্প ফাঁস হয়ে যেত আর সাথে মানুষের সকল কুকর্ম আর গোপন থাকতোনা। যদিও তখন মানুষ পশুপাখির সামনে কিছু বলার সাহসও রাখতোনা 😐। হাসান আজিজুল হকের শিশু-কিশোর উপযোগী সাহিত্যের বহর খুব সীমিত। এ পর্যন্ত এ বিষয়ে তাঁর কাছ থেকে যে দুটো বই আমরা পেয়েছি, তা হলো—‘লাল ঘোড়া আমি’ ও ‘ফুটবল থেকে সাবধান’। ‘লাল ঘোড়া আমি’ একটি উপন্যাসিকা বা বড়ো গল্প। অন্যটি একটি গল্পগ্রন্থ, সাতটি ক্ষীণকায় গল্প আছে এখানে। হাসানের অন্য কোনো লেখায় যে শিশু-কিশোরদের উপস্থিতি ঘটেনি তা কিন্তু নয়। "লাল ঘোড়া আমি" বইটা ছোটদের জন্য যেমন পারফেক্ট তেমনি বড়দের জন্যও। কিশোর উপন্যাস হলেও ভাবার মতো অনেক উপকরণ আছে এই উপন্যাসে। যত বয়সী হোন না কেন উপভোগ করবেন এইটা নিশ্চিত। বইঃ লাল ঘোড়া আমি লেখকঃ হাসান আজিজুল হক রেটিংঃ ★★★★★

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Charlotte's Web

Charlotte's Web

৳ 900৳ 900
4.29(0)
কিনুন