

Buy ইতি তোমার মা Online in Bangladesh
লেখক: সঞ্জীব চট্টোপাধ্যায়
- Author: সঞ্জীব চট্টোপাধ্যায়
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788170661030
- Number Of Pages: 120
- Language: বাংলা
- Edition: 14th Edition, 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
”ইতি তোমার মা” - বইটির ফ্ল্যাপে লেখা কথা ছোটদের জন্যও যাঁরা কলম ধরেছেন, তাঁদের মধ্যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম নিঃসন্দেহে উল্লেখযোগ্য । আরও উল্লেখ্য এই কারণে যে, কিশোর-রচনায় তিনি শুধু ঘটাননি, একই সঙ্গে ছোটদের . পরিবর্তনের কথাও ভেবেছেন । নিছক হাসিঠাট্টার উপাদান ছোটদের ক্ষেত্রে তাঁর উপজীব্য নয় । অল্প বয়স থেকেই ছোটরা যাতে বড় হবার, মানুষ হবার প্রেরণা পায়-তাঁর লেখার মধ্যে সেই দিকটার দিকেই নজর বেশি । আগুনে না পোড়ালে যেমন সোনা হয় না, তেমনি দুঃখ-কষ্টভরা বাস্তব জগতের অভিজ্ঞতা ছাড়াও মানুষ খাঁটি মানুষে পরিণত হতে পারে না । কিশোর-উপন্যাসে এই সত্যটিকেই যেন তুলে ধরেন সঞ্জীব চট্টোপাধ্যায়। যেমন, এই ‘ইতি তোমার মা” । বিচিত্র ঘাত-প্ৰতিঘাতের মধ্য দিয়ে এক প্রতিকূলতাকে কীভাবে জয় করতে শিখল, তারই এক গভীর, মর্মস্পশী কাহিনী এই উপন্যাস । সত্য, ধর্ম ও পৌরুষের চূড়ান্ত জয়ের এক অপ্রতিম আলেখ্য ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমার বেশ ভালো লেগেছে ❤️❤️
অনেক ভালো বইটি, সঞ্জীব চট্টোপাধ্যায় এর লেখা সত্যি অসাধারণ, ছোট ভাই বোন কে উপহার দেওয়া যাবে, বইটি টাইমমেশিনের মতো আপনাকে একটু হলেও ছোট বেলাকে মনে করাবে বা বলতে পারেন ছোট বেলায় নিয়ে যাবে,


ভীষণ, ভীষণ ভালো বই,গল্পের ছলে চমৎকার কিছু জিনিস নিয়ে লেখক আলোচনা করেছেন, দারুণ ♥️♥️♥️♥️♥️♥️
আমার কান্না আসছে বইটি শেষে
ইতি তোমার মা' পড়ে খুব ভালো লাগলো। এটি মূলত একটি কিশোর উপন্যাস। উপন্যাসে এক কিশোরের জীবনের সুখ দুঃখের কাহিনী খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন সাংবাদিক লেখক। এটিকে 'বিল্ডাংসরোমান্' বলা যেতে পারে। বইটির মলাটে লেখা আছে "বিচিত্র ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এক কিশোর জীবনের যাবতীয় প্রতিকুলতাকে কীভাবে জয় করতে শিখল, তারই এক গভীর, মর্মস্পর্শী কাহিনী এই উপন্যাস। সত্য, ধর্ম ও পৌরুষের চুড়ান্ত জয়ের এক অপ্রতিম আলেখ্য।" উপন্যাসের কাহিনীর বর্ণনা করেছেন কাহিনীর মূল চরিত্র বা প্রোটাগনিস্ট বুড়ো। কাহিনীর শুরুতেই দেখা যায় বুড়োর মা তার বাবাকে বকেছেন কারণ বাবা বাজার করার টাকা থেকে দুশো টাকা অফিসের পিওন মধুর মেয়ের চিকিৎসার জন্য দিয়েছেন। এই নিয়ে অনেক কথাই শোনান মা। বাবা কিন্তু বুড়োর ফুল সাপোর্ট পেয়ে যান। প্রথমে মা কে চিনতে আমার ভুল হয়। ভুল ভাঙে যখন মা বাবার হাতে চায়ের কাপটি দিয়ে জিজ্ঞাসা করে "এ-বাজারে দুশো টাকায় কিছু হয়!.... তুমি তাহলে আজ বরং আরও একশো টাকা দিয়ে দাও।" সত্যিই এমন মা আর একটা নেই। বাবা বলে ''আর একটা তুই খুঁজে বের কর, আমার কান কেটে ফেলব।" গল্পের শুরুতেই বাবা ও ছেলের যে বন্ধুত্বসুলভ সম্পর্ক চোখে পড়ে তা সত্যিই অসাধারণ। বাবা আমাকে বলেছেন, "দ্যাখ বুড়ো, আমরা কিন্তু বড়লোক নই... আমি না তোকে রোজ মাছ, মাংস, কালিয়া, পোলাও খাওয়াতে পারব বা। চুক্তি। সারেন্ডার। আমি বলেছি, " ওসব আমি খেতে চাই না।" বাবার সে কি আনন্দ? বললে' " হাত মেলাও?" গল্পের পরবর্তীতে এরকম বাবা-ছেলে হাত মিলিয়েছেন বেশ কয়েকবার। ছেলের মতোই বাবারও শিশু মন। এরপর বাবা বাড়িতে নিয়ে আসে একটি বিড়াল ছানা। পুশ নাম। বাড়িতে পিঙ্কা নামে একটি কুকুর আগে থেকেই ছিল। এই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে যে স্বর্গীয় সম্পর্ক গড়ে ওঠে তা দু এক কথায় বর্ণনা করা যায় না। বুড়ো পরবর্তীতে একটি যোগ -ব্যায়ামাগারে ভর্তি হন। বিশুদার কাছে দীক্ষা নিয়ে তারই নজরদারিতে শুরু করে প্র্যাক্টিস। উদ্দেশ্যে ছিল শ্যমলের(বড়লোকের ছেলে) উপর বদলা নেওয়া যে তাকে একদিন বিনা কারণেই মাটিতে ঠেলে ফেলে দিয়েছিল। তিন দিনের মাথাতেই শ্যামলকে কাবু করতে সক্ষম হল কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে পড়ল। এদিকে মায়ের দাঁত তোলার পর থেকেই প্রচন্ড ব্যথা। ডাক্তার পরিস্কার জানিয়েছেন শুধু দিনের অপেক্ষা- ব্লাড ক্যান্সার হয়েছে। বাবা ও ছেলের মাথায় বাজ পড়ল। বাবা পুরো ভেঙে পড়েছেন। বুড়ো হঠাৎ অনেক বড় হয়ে গেছে- এখন বাবাকে সামলাচ্ছে। কিছুদিন আগেই এক সন্যাসি বাড়িতে এসেছেন। তিনি বুড়োর মায়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছেন। কোর্টে বিচার বুড়োর। সরকারি উকিলের সামনে বুড়োর পক্ষের কোনো সাক্ষীই টিকতে পারল না। কিন্তু হঠাৎ সহায় হল স্বয়ং শ্যামলই।সে নিজের দোষ নিজে স্বীকার করে নিল এবং বুড়োকে রেহাই দেওয়ার কথা আদালতকে জানাল। বুড়ো রেহাই পেল। বুড়ো বাড়ি ফিরে দেখে মা আর মা নেই। 'মায়ের কেমন রুপ খুলেছে। খাটের ওপর শুধু ফুল। অজস্র ফুল।' বাবা এখন চাকরি ছেড়ে স্বাধীন হয়েছেন।ঘাম ঝড়িয়ে উপার্জন করেন। আর বুড়োর সম্বল মায়ের একখানা চিঠি। চিঠির শেষে লেখা 'বিদায়।অনেক অনেক ভালবাসা। জল নয় আগুন।'
প্রশ্ন ও উত্তর (Q/A)
boitir page koto
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 120। ধন্যবাদ।
boitir page koto
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 120। ধন্যবাদ।























