মরণের ডঙ্কা বাজে
বই কালেকশন

Buy মরণের ডঙ্কা বাজে Online in Bangladesh

লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

4.75
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • Publisher: সতীর্থ প্রকাশনা
  • Isbn: 9789849907527
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 169৳ 32047% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বিমল ও সুরেশ বাঙাল মুল্লুকের দুই যুবক। বেকারত্ব ঘোচাতে পাড়ি জমায় বিদেশ বিভূঁইয়ে। রেঙ্গুনের এক স্টিমারে পরস্পরের সাথে তাদের পরিচয়। পেশাজীবন সূচনার লক্ষ্যে দুজনেরই গন্তব্য সিঙ্গাপুর। কিন্তু ঘটনাচক্রে তারা জড়িয়ে পড়ে চীন-জাপান যুদ্ধে। কনসেশন আর্মির হয়ে কাজ করতে তারা পৌঁছে যায় সাংহাই-এ। যুদ্ধের নারকীয়তার মধ্যে তাদের পরিচয় ঘটে পিতৃসুলভ প্রফেসর লি এর সাথে। যিনি অসীম জীবনীশক্তির অনন্য আধার। অপরদিকে রয়েছে মিনি এবং এ্যালিস। মৃত্যুভয় ছাপিয়ে যাদের কণ্ঠে শুধুই মনুষ্যত্বের জয়গান। ভাগ্য তাদের সকলকে গেঁথে দিয়েছে একই সুতোয়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.75
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
880****054
880****054 ভেরিফাইড
14 Jan 2026

সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর

 মোঃ সামসুদ্দোহা রিফাত
মোঃ সামসুদ্দোহা রিফাত ভেরিফাইড
12 Jan 2026

দুই বাঙালী তরুণ সুরেশ্বর ও বিমল। ভাগ্যান্বেষণ করতে রওনা হয়েছিলেন সাগরপথে। গন্তব্য সিঙ্গাপুর। জাহাজেই দেখা হয় দুজনেরই। আস্তে আস্তে পরিচিত হয়ে উঠেন এবং গন্তব্য পৌছে যান। কিন্তু বাধ সাদলো নিজের বিবেক। ঘটনাক্রমে সেই বিবেকের তাড়নায় ছুটে যান দুইজনই বিধ্বস্ত চীনে রোগীদের সেবা করতে। যেখানে চলছে চীন-জাপান যুদ্ধ(১৯৩৭-১৯৪৫)। জাপান একের পর এক বোমারু প্লেন নীল আকাশকে কালো করে যাচ্ছে চীনের উপর বোমাবর্ষণ করে। বইটা পড়ে মনে হচ্ছিলো কোনো নরকে চলে গিয়েছি আমি। প্রত্যক্ষ যুদ্ধ যে কতটা ভয়ংকর হতে পারে তা পাতায় পাতায় ফুটে উঠেছে। ফ্রন্টলাইনের যোদ্ধাদের নিজের জীবন নিয়ে চিন্তা করা যে বোকামী তা দেখিয়ে দিয়েছে বইটা। সাধারণ মানুষের মানবেতর জীবনযাপন, পদে পদে ম*রার ভয় বাঙ্গালী যুবকদের মাধ্যমে লেখক পাঠকদেরও সেখানে নিয়ে গিয়েছেন। লেখক যুদ্ধ চলাকালীন সময়েই এই বইটা লিখেছেন। এ এক অন্য বিভূতিভূষণ এর লেখা বলা যায়। যেরকম সবসময় আমরা উনার বই পড়ে এসেছি এটা তার ভিন্ন। অনেক তথ্যবহুল বইটা। যুদ্ধ ও মানবতার একটা মিশ্রণ এই বইটা বলতে গেলে। সতীর্থ প্রকাশনীর পেপারব্যাক এই এডিশনটার বাইন্ডিং আমার দারুণ লেগেছে। আরামসে খুলে পড়া যায়। প্রচ্ছদটাও সুন্দর। যারা রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে মানবতার গল্প পড়তে চান তাদের জন্য এই বইটা উপভোগ্য হবে।

Gaji Khalid
Gaji Khalid ভেরিফাইড
09 Oct 2025

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা এই উপন্যাসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন ও জাপানের যুদ্ধ নিয়ে লেখা। উপন্যাসটিতে লেখক নিঁখুতভাবে যুদ্ধের নির্মমতা ও বর্বরতার বর্ণনা করেছেন। একইসাথে লেখক চীনের বিভিন্ন, খাবার-দাবার ও অন্যান্য জিনিসের নিঁখুত বর্ণনা করেছেন। বইটির পৃষ্ঠা সংখ্যা ১২৮

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা কি সাধু ভাষা নাকি প্রমিত ভাষায় লেখা?

উত্তর

প্রমিত ও সহজ বাংলায় লেখা।

প্রশ্ন

বইটি কত পৃষ্ঠার?

উত্তর

১২৮ পৃষ্ঠা ম্যাম।

প্রশ্ন

কভার কি বাশপাতা ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

এটা কি সাধু ভাষা নাকি প্রমিত ভাষায় লেখা?

উত্তর

প্রমিত ও সহজ বাংলায় লেখা।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Charlotte's Web

Charlotte's Web

৳ 900৳ 900
4.29(0)
কিনুন