

Buy আম আঁটির ভেঁপু Online in Bangladesh
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Publisher: সূর্যোদয় প্রকাশন
- Isbn: 9789849638018
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে-ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল-ওহে হরি, ভূষণো গোয়ালার দরুন কলাবাগানটা তোমরা কি ফের জমা দিয়েচো নাকি? হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল-ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা-আ-আ-পথের বাঁকের আড়াল হইতে একটি ছয়-সাত বছরের ফুটফুটে সুন্দর, ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল-আবার পিছিয়ে পড়লে এরি মধ্যে! নাও এগিয়ে চল-
রিভিউ ও রেটিং (Review & Rating)
. ◼️সারসংক্ষেপ- এই উপন্যাসের মূল চরিত্র অপু নামের এক গ্রাম্য বালক। শহর ছাড়িয়ে বহুদূরের প্রত্যন্ত এক গ্রাম নিশ্চিন্দিপুর। বাংলাদেশের আর দশটি গ্রামের মতোই তাদের নিশ্চিন্দিপুর। অপুর দিদি দুর্গা তার খেলার সাথি। গ্রামের সহজ-সরল পরিবেশে আর অতি দরিদ্র পরিবারে বেড়ে উঠতে থাকে দুই ভাইবোন। অজানাকে জানার সহজাত নেশা তাদের। তাই মায়ের শাসন-বারণ উপেক্ষা করেও দুরন্ত দুর্গার হাত ধরে সে প্রকৃতির সঙ্গে মিশে যেতে থাকে। দিদির সঙ্গে ঝড়ের দিনে আম কুড়োনো, হইচই, চড়ুইভাতি, শরতের কাশবনের দীর্ঘ মাঠ পেরিয়ে রেলগাড়ি দেখা-এ রকম নানা অ্যাডভেঞ্চারের তার একমাত্র সাথি দিদি দুর্গা। চারপাশের ক্রমাগত বিস্ময়বোধ নিয়ে বড় হতে থাকে অপু। চরম দারিদ্র্য আর পাওয়া না-পাওয়ার বেদনার মধ্যেই তাদের জীবনে ঘটতে থাকে নানা অম্লমধুর ঘটনা। কিন্তু তার কাছের মানুষ এই দিদিই একদিন হারিয়ে যায় পৃথিবী থেকে। সেই কষ্টের স্মৃতি মুছতে না মুছতেই আরও পরিবর্তন আসে তার জীবনে। দারিদ্র্যের কারণেই একসময় গ্রামের পার্ট চুকিয়ে নিজের ভিটেমাটি ছেড়ে তাদের চলে যেতে হয় কাশীতে। ◼️লেখক পরিচিতি: বাংলা সাহিত্যের কালজয়ী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর রচিত বেশকিছু অমর গ্রন্থের মাধ্যমে জয় করে নিয়েছেন বাংলাভাষী পাঠকের হৃদয়। রচনা করেছেন উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি, দিনলিপি ইত্যাদি। তাঁর জন্ম ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলায়, তবে তাঁর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের যশোর জেলায়। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তিনি প্রথম বিভাগে এন্ট্রান্স, আইএ এবং কলকাতার রিপন কলেজ থেকে ডিস্টিংশন-সহ বিএ পাশ করেন। তাঁর গ্রন্থসমূহের মধ্যে অন্যতম 'পথের পাঁচালী', যা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: 'আরণ্যক', 'চাঁদের পাহাড়', 'ইছামতি', 'আদর্শ হিন্দু-হোটেল', 'দেবযান' প্রভৃতি। ১৯৫০ সালের ১ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর 'রবীন্দ্র পুরস্কার'-এ ভূষিত হন। ◼️পাঠ্যানুভূতি: "আম আঁটির ভেঁপু"বইটি পড়ার সময় শৈশবের সোনালী দিনগুলোতে যেন হারিয়ে গিয়েছিলাম। গ্রাম্যজীবনের মধুর স্মৃতি। বৈশেখীর ঝড়ে আম কুড়ানোর স্মৃতি, আম বাগান, মাঠ পেড়িয়ে সবকিছু দেখার নেশা। মাঠের মাঝে ডাইনির ভয়। গ্রাম্য মেলার আসর। মেলায় গিয়ে নতুন নতুন খেলা, খাবার কেনার আনন্দ! সবকিছুর কথা মনে পড়ে যাচ্ছিল। শুরু করে ছিলাম আনন্দ নিয়ে কিন্তু শেষটা করলাম বুকভারি করা দীর্ঘশ্বাস দিয়ে। অস্তিত্ব না থেকেও যে স্মৃতিতে বসবাস করে তারে ভোলা কঠিন, তার স্মৃতি কেবলই বেদনাময়। পরিশেষে, লেখকের গল্প বলার ধরণ, সংলাপ, কাহিনি, সাবলিল ঘটনাপ্রবাহ, মনোমুগ্ধকর প্লট সব মিলিয়ে ভালোই লেগেছে। বিভূতিভূষণের লেখা পড়ার মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করে! ◼️পছন্দের কিছু অংশ: ▪️ -“তুই অতগুলো খাবি দিদি? -অতগুলো বুঝি হল? এই তো ভারি বেশি-যা, আচ্ছা নে আর দুখানা -বাঃ, দেখতে বেশ হয়েচে রে-একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে- -লঙ্কা কি করে পাড়বো দিদি। মা যে তক্তার ওপর রেখে দ্যায়-আমি যে নাগাল পাইনে। -তবে থাকগে যাক-আবার ওবেলা আনবো এখন। পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেচে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। খিড়কির দোর ঝনাৎ করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল-দুর্গা ও দুগ্ধা- দুর্গা বলিল-মা ডাকচে, যা দেখে আয়-ওখানে খেয়ে যা-মুখে যে নুনের গুড়ো লেগে আছে, মুছে ফ্যাল-” ▪️"বড় হইয়া নীলকুন্তলা সাগরমেখলা ধরণীর সঙ্গে তাহার বড় ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল। কিন্তু যখনই গতির পলকে তাহার সারাদেহ শিহরিয়া উঠিত, সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতিমুহূর্তে নীল আকাশের নব-নব মায়ারূপে চোখে পড়িত, হয়তো দ্রাক্ষাকুঞ্জবেষ্টিত কোনো নীল পর্বতসানু সমুদ্রের বিলীয়মান চক্রবাল-সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত, অদূরে অস্পষ্ট দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার দানের মতো মহামধুর কুহকের সৃষ্টি করিত তাহার ভাবময় মনে-তখনই তাহার মনে পড়িত এক ঘনবর্ষার রাতে, অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে, এক পুরনো কোঠায়, অন্ধকার ঘরে, রোগশয্যাগ্রস্ত এক পাড়াগাঁয়ের গরীবঘরের মেয়ের কথা-তাহার হারানো দিদির স্মৃতি!" ◼️এক নজরে বইটি: বই: আম আঁটির ভেঁপু' লেখক: বিভূতিভূষণ বন্দোপাধ্যায় পৃষ্ঠা সংখ্যা: ১১১ প্রকাশনায়: সূর্যোদয় প্রকাশন প্রকাশ সাল: ২০২২ (সূর্যোদয় প্রকাশন থেকে) ©️Review By Fahmida Afrin

অসাধারণ একটি বই
হার্ড কভার এবং পেজ গুলো সুন্দর ❤️❤️


প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা হার্ডকভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
এটা হার্ডকভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।























