আমি কি সুন্দর?
বই কালেকশন

Buy আমি কি সুন্দর? Online in Bangladesh

লেখক: সারাহ দিবা

4.71
(11 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সারাহ দিবা
  • Publisher: দাঁড়িকমা প্রকাশনী
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 300৳ 300
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘আমি কি সুন্দর?’ আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন? হয়তো মোবাইল বা টিভির পর্দায় দেখা কারো সাথে নিজের তুলনা করে, আয়নার সামনে দাঁড়িয়ে, অথবা কারো তাচ্ছিল্য ভরা কথার পরে? হয়তো মুখ ফুটে বলা হয় না, কিন্তু নীরবে, নিভৃতে এই প্রশ্নটি আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করতে থাকে। ‘আমি কি সুন্দর?’ এমন এক মননশীল গল্পের বই, যা আমাদের সমাজের বাহ্যিক সৌন্দর্য এবং ব্যক্তির মুল্যায়নের মানদণ্ড নিয়ে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। বইটি সমাজে প্রচলিত বিভিন্ন ধ্যান-ধারণা আর মতের টানাপোড়েনকে গল্পে বুনে শেষ পর্যন্ত আমাদেরকে শেখায়- সকল পার্থক্যের ঊর্ধ্বে উঠে শুধু মানুষ পরিচয়টি গ্রহণ করতে, নিজের প্রতি আত্মবিশ্বাস অর্জন এবং আত্মপরিচয়ে গর্বিত হতে।বইটিতে রয়েছে রশ্মি, বিদিতা, রাশিক, ইভান, রুকাইয়ার মতো একাধিক চরিত্র- যারা ছোটবেলা থেকেই তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন শারীরিক বৈশিষ্ট্য এবং সমাজের ঠুনকো আদর্শের মাপকাঠির যাঁতাকলে পড়ে হীনমন্যতায় ভুগে আসছে। চরিত্রগুলোর পথচলা, জীবনের সংগ্রাম, তাদের পরিবার, বন্ধুত্ব ও প্রতিকূলতার গল্প তুলে ধরে নতুন এক দৃষ্টিভঙ্গি এবং শেখায় কীভাবে নেতিবাচকতার মোকাবেলা করা যায় ইতিবাচক বিশ্বাস ও প্রতিবাদের মাধ্যমে। যদিও গল্পটি কিছু নির্দিষ্ট বয়সের চরিত্রের মাধ্যমে প্রতিফলিত হয়েছে, তবে এই বইটি কোনো নির্দিষ্ট বয়সের জন্য নয়। গল্পের বক্তব্যগুলো বড়দেরও প্রবলভাবে স্পর্শ করবে। পাঠকরা যে বয়সেরই হোক না কেন, এই গল্পগুলো তাদের অতীতে ফিরিয়ে নিয়ে যাবে এবং পরবর্তী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে সাহায্য করবে।আপনি যদি কখনো নিজের সৌন্দর্য নিয়ে সন্দিহান হয়ে থাকেন, যদি কারো কটাক্ষ মনে ক্ষত তৈরি করে থাকে, অথবা যদি আপনি চান অন্যকে উৎসাহিত করতে, যে এমন সংগ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, অথবা আপনার পরবর্তী প্রজন্মকে এই কলুষতা থেকে মুক্ত রাখতে- তাহলে এই বই আপনার জন্য। শেষ পৃষ্ঠাটা উল্টানোর পর আপনি হয়তো নতুন করে নিজেকে ভালোবাসতে শিখবেন। কারণ এই বই একটাই কথা বলে, ‘আপনি যেমন, তেমনই সুন্দর’।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.71
(11 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Rafia Binte Aziz
Rafia Binte Aziz ভেরিফাইড
19 Aug 2025

Boi ta pore khubi valo legese. ami nejer upor atto bissas khuje pelam. upostapona onk valo hoyese. sarah diba apur boita ak kothay best ❤️.

Afia Nowshin
Afia Nowshin ভেরিফাইড
10 Aug 2025

লেখিকা এক কথায় একজন সুন্দর মনের অধিকারী। যিনি প্রত্যেক নারীর মাঝে পজিটিভ চিন্তা ছড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

reh****com
reh****com ভেরিফাইড
07 Aug 2025

"আমি কী সুন্দর?!” — প্রচলিত সৌন্দর্যবোধের কাছে প্রশ্ন। আসলে, সৌন্দর্য কী? এটাকে কি সত্যিই কোনো নির্দিষ্ট ছকে ফেলা যায় না নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়? না কি সমাজের নির্ধারণ করে দেওয়া মাপকাঠিতে পরিমাপ করা সৌন্দর্যই কেবল সুন্দর? আচ্ছা বলুন তো, জীবনে কখনো কি আপনি আপনার কোনো শারীরিক বৈশিষ্ট্য নিয়ে করা কারো কোনো তির্যক মন্তব্য শুনে মনে মনে ভেঙে পড়েননি বা নিভৃতে কাঁদেন নি অথবা নিজেকে অসুন্দর মনে হয় নি? কখনো কি মনে হয়নি—"ইশ্, আমি যদি অমন হতাম, তাহলে তো এমন শুনতে হতো না!" কিন্তু বিশ্বাস করুন, আপনি যেমনই হতেন না কেন, এই ধরনের মন্তব্য কখনো থামতো না। কারণ, মানসিকতার এই ধরন আমাদের সমাজে অলিখিতভাবে প্রতিষ্ঠিত। যারা নেতিবাচক মন্তব্য করেন তারা যে নেতিবাচক মানুষ বলেই করেন বিষয়টা সবসময় এমনও নয়। বরং বিষয়টা যে অনুচিত এই বোধটুকু আমাদের মধ্যে তৈরি হয় নি। কিন্তু আর কত—এই চক্রে আর কতদিন? এখনও কি সময় হয় নি ঘুরে দাঁড়াবার? আমরা ভাবি আমার ভিন্নরকম ভাবলে কী হবে, অন্যরা তো এভাবে ভাববেন না। কিন্তু ভুলে গেলে চলবে না পরিবর্তনের সূত্রপাতটা নিজের মধ্য থেকেই করতে হয়, যা ছড়িয়ে দিতে হয় পরবর্তী প্রজন্মে। এই জায়গা থেকেই লেখা হয়েছে সারাহ্ আপুর বই—"আমি কী সুন্দর?!" যেখানে কৈশোরের মনোজগত, সৌন্দর্য আর সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক কথা বলা হয়েছে একদম প্রাঞ্জল ভাষায়। আমি বিশ্বাস করি বইটি আপনার চিন্তাধারাকে শাণিত করতে সাহায্য করবে। আপনি এর পূর্বে সারাহ্ আপুর কাজের সাথে পরিচিত থাকুন বা না-ই থাকুন, বইটির মর্মার্থ বুঝতে আপনার একটুও কষ্ট হবে না। কথা দিচ্ছি বইটির শেষ লাইনে এসে যেমন নিজেকে নতুনভাবে চিনতে পারবেন তেমনি দেখার জগতটাও কিছুটা হলেও বদলে যাবে।। - ভালোবাসায় ধূসর পান্ডুলিপি ❤️

Rumana Islam Maria
Rumana Islam Maria ভেরিফাইড
05 Aug 2025

অসাধারণ লিখেছো আপু, ভবিষ্যতে আরও পড়তে চাই । শুভকামনা রইলো ❤️

Sabiha Islam Tahsina
Sabiha Islam Tahsina ভেরিফাইড
05 Aug 2025

সারাহ আপুকে আমার খুব ভালো লাগে। সারাহ আপু যেমন সুন্দর তেমনি তার মন মানসিকতা ও সুন্দর।প্রথমে তাকে আমি পছন্দ করতাম তার মন মানসিকতার জন্য। এখন আমি " সারাহ দিবা আপু " পুরো মানুষটা কেই খুব পছন্দ করি। তার এই সুন্দর মন মানসিকতার একটি প্রমাণ এই বই।এই বইয়ের মাধ্যমেই সে তার এই পরিচ্ছন্ন মন মানসিকতা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে💖 আমি বইটি পড়ে খুব ভালো লেগেছে 🥰

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Charlotte's Web

Charlotte's Web

৳ 900৳ 900
4.29(0)
কিনুন