যে ব্যাকুলতা বাঁচিয়ে রাখে
বই কালেকশন

Buy যে ব্যাকুলতা বাঁচিয়ে রাখে Online in Bangladesh

লেখক: খাদিজাতুল কোবরা কাব্য

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: খাদিজাতুল কোবরা কাব্য
  • Publisher: বাংলানামা
  • Isbn: 9789849754466
  • Number Of Pages: 103
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 309৳ 35012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ছোটগল্প গ্রন্থ ‘যে ব্যাকুলতা বাঁচিয়ে রাখে’র ছোট ছোট আখ্যানগুলো যে কারো যাপিত জীবনের সঙ্গে অনেকখানি মিলে যেতে পারে। লেখক খাদিজাতুল কোবরা কাব্যের এই গল্পগ্রন্থে মূলত বেশ কয়েকটি খন্ডগল্প রয়েছে। যেগুলোর যে কোনো একটি যে কেউ পড়তে শুরু করলে শেষ না করে থামতে পারবেন না। এটাই লেখকের বড় গুণ। পাঠককে টেনে নিয়ে যাবে তার নিজস্ব জগতে। দিগন্ত বিস্তৃত প্রান্তও পাঠকের ভাবনার রঙে রঙিন হতে পারে; শেষ হয়েও শেষ না হওয়ার অতৃপ্তির সঙ্গে লেখকের যেন বড় সখ্য। মানবজীবনের নানা অলিগলি, শৈশব-কৈশোরের অম্লমধুর স্মৃতি; প্রবাসী বাঙালির স্বপ্ন; স্বপ্নভঙ্গ; দেশপ্রেমসহ নানা বিষয় স্বকীয় ভাবনায় তুলে ধরেছেন লেখক। লেখালেখি, ছবি আঁকা, নজরুল ও রবীন্দ্র সাহিত্যের প্রতি লেখকের বিশেষ দুর্বলতা রয়েছে। খুবই সৌখিন ঘরানার মানুষ তিনি। একসময়ের তুখোড় ব্যাংকার খাদিজাতুল কোবরা কাব্য বর্তমানে স্বামী এবং দুই সন্তান আয়ান ও ইনারাহকে নিয়ে মালাবি, ইস্ট আফ্রিকায় বসবাস করছেন। অভিজ্ঞতালব্ধ নানান ঘটনাকে গল্পের আলোকে উপস্থাপনে লেখক অতুলনীয়। সহজ-সরল ভাষা প্রয়োগ, উপমার ব্যবহার আর শব্দচয়নে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Hossain Shohid
Hossain Shohid ভেরিফাইড
09 Apr 2025

তুখোড় গল্পকার কাব্য। হয়ত পাঠকের সাথে পরিচয় কম, লেখেন কম। কিন্তু যা লিখেছেন সত্যিই মার-মার-কাট-কাট! জীবন-ছুঁয়ে থাকা ব্যাকুলতাগুলো সজিব হয়েছে তার কলমে। সাব্বাস। আরও অনেক লেখা চাই আপনার কাছে।

Kaniz Fatema Keka
Kaniz Fatema Keka ভেরিফাইড
07 Aug 2023

গল্প গুলো মন ছুয়ে গেল। নতুন বইএর অপেক্ষায় রইলাম।

Nilufar Khanam
Nilufar Khanam ভেরিফাইড
31 Jul 2023

'যে ব্যাকুলতা বাঁচিয়ে রাখে ' একটি অসাধারণ খণ্ডগল্পের বই। মোট একুশটি গল্প আছে এখানে। লেখক খাদিজাতুল-কোবরা কাব্য বই প্রকাশের দিক থেকে নতুন হলেও তাঁর লেখক সত্তা নতুন নয়। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে দৃঢ়ভাবে একথা বলতে পারি লেখার এক সহজাত ক্ষমতা ওর মধ্যে আছে। বাক্য গঠন, শব্দচয়ন, পরিমিতিবোধ, সেন্স অফ হিউমার সবই আছে ওর লিখায়। একবার যখন কেউ ওর এই গল্পগুলো পড়া শুরু করবেন শেষ না করে থামতে পারবেন না এ ব্যাপারে গ্যারান্টি দিতে পারি। কেবল একটি গল্প নয় এক বসাতে পুরো বইটি পড়তে চাইলে পাঠক। পাঠককে গল্পের ভেতরে ধরে রাখাই কেবল নয় লেখক প্রতিটি গল্পে জীবন বাস্তবতা, নিজস্ব দৃষ্টভঙ্গি ও মানবিক বোধের এক অপূর্ব সম্মিলন ঘটিয়েছেন। একজন পাঠক হিসেবে আমি মুগ্ধ, আপ্লুত। 'যে ব্যাকুলতা বাঁচিয়ে রাখে ' গ্রন্থটির বহুল প্রসার কামনা করছি এবং বইটি পড়ার জন্য অনুরোধ করছি।

Advocate. rana
Advocate. rana ভেরিফাইড
30 Jul 2023

অসাধারণ লেখাগুলো। মনে হয় যেন বাস্তবতা ফুটে উঠেছে গল্পের মধ্যে

Yeasin Kabir
Yeasin Kabir ভেরিফাইড
24 Jul 2023

অসম্ভব সুন্দর একটি ছোট গল্পের বই। দারুন লেখনী। যারা ছোটগল্প পড়তে ভালোবাসেন তাদের জন্য রেকমেন্ড করছি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)