

Buy হঠাৎ যখন বৃষ্টি নামে Online in Bangladesh
লেখক: মাহমুদ পিয়াস
- Author: মাহমুদ পিয়াস
- Publisher: বাংলার প্রকাশন
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
❤️❤️

হঠাৎ যখন বৃষ্টি নামে লেখকঃ মাহমুদ পিয়াস রিভিউঃ প্রিতম পান্ডুলিপির ঝাপসা ছবি প্রকাশের পর থেকেই অপেক্ষায় ছিলাম বইটার। "হঠাৎ যখন বৃষ্টি নামে" এই নামটার মাঝেই একটা ভালো লাগা কাজ করে। অনেক সময় যেমন, কারো প্রতি ভালোলাগা তৈরি করতে নামটাই যথেষ্ট। এ ক্ষেত্রেও তাই। নামকরণ দেখেই বুঝেছিলাম দারুণ কিছু আসতে চলেছে। এসেছেও তাই। ৮০ পেজের বইটা পড়তে একটা সেকেন্ডের জন্যও অন্যমনস্ক হইনি। উপন্যাস টা পড়তে পড়তে আপনার ধারণা হয়েই যাবে, নীলাশা থেকে শুরু করে ফুল বিক্রি করা জবা সবার গুরুত্ব কতটা। প্রত্যেকটা চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। উপন্যাসের প্রথম পাঠ পড়ে ভেবেছিলাম নীলাশা আর ফরহাদ কেন্দ্রীক বাকি পাঠগুলো হবে। কিন্তু না। এর মাঝে কখন রাফিন ছেলেটার মায়ায় পড়ে যাবেন আর নীলাশার প্রেমে পড়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না। কি অদ্ভুত নাহ্! কথা না বলে, না দেখে কারো গল্প শুনে আবার প্রেমে পড়া যায় নাকি? যায়। লেখক যেভাবে নীলাশাকে উপস্থাপন করেছে আপনি প্রেমে পড়তে বাধ্য। উপন্যাসের কোথাও কোথাও আপনার মন খুশিতে উপচে পড়বে আবার কোথাও অজান্তেই চোখের কোণে দুই-একফোঁটা জলও চলে আসবে। উপন্যাসের মাঝে ধাঁধাও পাবেন। যেগুলো আপনাকে আরেকটু ভাবাবে। নজরুল কে আমার নেহাতই বিদ্রোহী মনে হতো, উপন্যাসে ব্যবহৃত নজরুলের যে গান গুলো আর দৃশ্যপট কল্পনা করলে কতটা আবেগ প্রবণ আপনি বুঝতে পারবেন। উপন্যাসের শেষটায় আমি রাফিনের দ্রুতগতিতে গাড়ি চালানো দেখে ভেবেছিলাম, লেখক হয়তো তাদের এক্সিডেন্ট করিয়ে দিয়ে কাহিনীর শেষ করবেন। কিন্তু না। শেষটা আপনাকে ভাবাবে। যেন শেষ হয়েও হলো না। উপন্যাসের কাহিনি আমি বললাম না, কাহিনি জানতে হলে আপনাকে বইটা পড়তে হবে। আমার ক্ষমতা থাকলে পিয়াস ভাইকে দিয়ে উপন্যাসের পাঠ টু বের করতাম। তার ফিলোসোফি। লেখার ধরন দেখে বারবার মুগ্ধ হয়েছি। এটা তার প্রথম উপন্যাস। আর প্রথম উপন্যাসেই হৃদয় ছুঁতে পেরেছে৷ বইটা পড়ে আত্মতৃপ্তি বলে যে একটা শব্দ আছে আপনি ফিল করতে পারবেন। ভালো বই ছড়িয়ে পড়ুক💚
I am waiting for the book .
Love this.

অপেক্ষার ফল মিষ্টি হয় ❤️























