ফুটন্ত গোলাপ
বই কালেকশন

Buy ফুটন্ত গোলাপ Online in Bangladesh

লেখক: কাসেম বিন আবুবাকার

3.52
(8 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: কাসেম বিন আবুবাকার
  • Publisher: নূর-কাসেম পাবলিশার্স
  • Isbn: 9847630011
  • Language: বাংলা
৳ 309৳ 35012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ভূমিকাবর্তমান সমাজের চরম অবনতি উপলব্ধি করে এই কাহিনী লেখার প্রেরণা পেয়েছি। আমার মনে হয়েছে এভঅবে যদি দিন দিন আমার প্রগতি ও নারী স্বাধীনতার নাম দিয়ে চলতে থাকি, তা হলে ইসলাম থেকে সমাজের মানুষ বহুদূরে চলে যাবে। শুধু মুখে ,কেতাবে ও মুষ্টিমেয় লোকের কাছে ছাড়া অন্য কোথাও ইসলামের নাম গন্ধ থাকবে না।বিদেশী শিক্ষাকে আমি খারাপ বলছি না। পৃথিবীর যে কোনো ভাষায় আমরা জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু বিদেশী শিক্ষার সংগে সংগে তাদের ভালো দিকটা বাদ দিয়ে খারাপ দিকটাই অনুকরণ করে আমরা যেন ‘কাকের ময়ূর হওয়ার মত’ মেতে উঠেছি।অথচ আল্লাহ তা’য়ালা কোরআন পাকে বলিয়াছেন-“তোমরা (মুসলমানরা)উত্তম সম্প্রদায়, যে সম্প্রদায়কে প্রকাশ করা হইয়াছে মানবমণ্ডলীর জন্য। তোমরা নেক কাজের আদেশ কর এবং মন্দ কাজ হইতে নিবৃত্ত রাখ এবং আল্লাহর প্রতি ঈমাণ রাখ।” (সূরা আল ইমরান, ১১০ নং আয়াত, পারা-৪।)আর এখন আল্লাহ পাকের কথিত সেই মুসলমানেরা কোরআন ও হাদিসের আদর্শ ত্যাগ করে দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। তাই তারা পৃথিবীর সকল দেশেই উৎপীড়িত ও লাঞ্ছিত।আমরা যদি আল্লাহর ও রাসূলের (দ:) বাণীকে অনুকরণ ও অনুস্বরণ করে চলি, তা হলে নিশ্চয়ই আল্লাহপাকের রহমতে আবার আমরা আমাদের গৌরবজ্জ্বল ইতিহাস তৈরি করতে পারব।যদি এই বাস্তবধর্মী উপন্যাসটি পড়ে বর্তমান যুব সমাজ সামান্যতমও জ্ঞান লাভ করে সেইমতো চলার প্রেরণা পায়, তবে নিজেকে ধন্য মনে করব।আমার এই প্রাণ প্রিয় উপন্যাসটি প্রথম প্রকাশ পায় ১৯৮৬ ইং সালে এবং প্রথম সংস্করণে বাংলাদেশ ও ভারতের পাঠক সমাজে আশাতীতভাবে সমাদৃত হয়। এ জন্য আমি আল্লাহপাকের দরবার শতকোটি শুকরিয়া আদায় করছি এবং সেই সংগে আমার প্রিয় পাঠকবর্গের কাছে অকুণ্ঠ কৃতজ্ঞতাও জানাচ্ছি।ওয়াস সালামকাসেম বিন আবু বক্কর

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.52
(8 টি কাস্টমার রিভিউ)
5
38%
4
13%
3
0%
2
13%
1
38%
Taslima khan Farzana
Taslima khan Farzana ভেরিফাইড
17 Jul 2023

আমার পড়া ফালতু বইয়ের মধ্যে একটি। লাইলী চরিত্রের সাথে বাস্তবের কোনো মিল নাই। লাইলীকে অতিরিক্ত ভালো মানুষ বানানো হয়েছে। যা শুধু মাত্র কল্পনা জগতেই সম্ভব। যে গল্পের সাথে বাস্তবের কোনো মিল থাকে না সে বই পড়ে কোনো মজা নেই

Nozibul Islam
Nozibul Islam ভেরিফাইড
21 Mar 2023

best books so far....jaray bujay na ,tara abul tabul bolay....

Rakib
Rakib ভেরিফাইড
09 Jul 2022

Good

Md Ashraf Uddin
Md Ashraf Uddin ভেরিফাইড
25 Jul 2020

আমার পড়া সর্বশেষ ৬টি উপন্যাসের মধ্যে বেস্ট উপন্যাস হলো এইটা।যদিও শরীয়ত নিষিদ্ধ ভালোবাসা এবং শরীয়ত সম্মত ভালোবাসা ও ধর্মের ব্যবহার ফূটিয়ে তুলেছে।অন্যকে সমাজে প্রচলিত কিছু জঘন্যতম পাপাচারের ব্যপারে উল্লেখ আছে। তবুও আমি বলি, খারাপের চেয়ে ভালোর দিক অত্যাদিক।

Saikat Biswas
Saikat Biswas ভেরিফাইড
15 Feb 2020

সম্ভবত লেখক হিন্দি সিরিয়াল বা করন জোহরের মুভি থেকে অনুপ্রানিত হয়ে বইটি লিখেছেন। যেকোন ঘটনা শুরু হয় নায়িকার রুপের বর্ননা দিয়ে। ঘটনা প্রবাহও বাংলা সিনেমা বা সিরিয়ালের মত। ধনী ধর্ম পালন না করা ব্যাবসায়ী কিভাবে ধার্মিক মেয়ের সংস্পর্শে এসে ধার্মিক মানুষে পরিনিত হয় তা বর্ননা করা হয়েছে। এখানে ধার্মিক বাবা মা, প্রতিবেশী, অধার্মিক ভিলেন ক্যারেক্টার সবই আছে। তবে সাহিত্যগুন বিচারে বইটি নিন্মমানের। এখানে ধর্মের মিশ্রনটাও মানানসই না। সেল বারানোর জন্যে লেখন এটা করেছেন কিনা আমার বোধগম্য নয়। যারা কোয়ালিটি বই পড়েন তাদের জন্যে রিকমেন্ডেড নয়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন