

Buy এলাইজা: একটি অর্থহীন কাহিনী Online in Bangladesh
লেখক: লুৎফুল কায়সার
- Author: লুৎফুল কায়সার
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9848742038
- Number Of Pages: 288
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু পর্যায় আসে যখন সে বুঝতে পারে না কোনটা ভুল আর কোনটা সঠিক--কী করতে হবে আর কী করতে হবে না। কাছের মানুষদের ধীরে ধীরে বদলে যেতে দেখা যায়। ঠিক তেমনি এক অদ্ভুত সময় কাটছিল অভির জীবনে। তারপরই হুট করে সব কিছু বদলে গেল! মাঝে মাঝে সে অন্য এক জগতে হারিয়ে যেতে শুরু করে। সত্যিই কি এমনটা হয় নাকি সবই তার কল্পনা? ততদিনে বাস্তবতা ভয়ঙ্করভাবে আঘাত করে চলেছে তাকে। কোনটা বেশি ভয়ঙ্কর, বাস্তবতা নাকি অতিপ্রাকৃত শক্তি? সত্যিই কি ডিপওয়েবে রেড রুম বলে কিছু আছে? যেখানে দর্শকের নির্দেশমতো মানুষজনকে নির্যাতন করে খুন করে উপস্থাপক? এলাইজা আসলে অর্থহীন একটি কাহিনি--কারণ এখানে সমাজের এমন এক শ্রেণির মানুষের কথা বলা হয়েছে যাদেরকে নিয়ে কেউ ভাবে না। সাধারণের চোখে এরা অর্থহীন!
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটা বেশ ভালো লেগেছে।

৪/৫ গল্পের শুরুতে লেখকের টীকা দিয়েই দিয়েছেন যে "যারা নিখুঁত বই পড়তে চান তারা দয়া করে এটি এড়িয়ে চলুন" আর বইয়ের নামেও বলা আছে "একটি অর্থহীন কাহিনী " লুৎফুল কায়সারের পড়া প্রথম বই ছিলো এটা আমার। মোটামুটি রকমের ভালো একটা গল্প। ভিন্ন কিছু পড়তে চাইলে পড়া যায় বইটা। এতো যুক্তি খুঁজতে গেলে কাহিনী টা উপভোগ করা যাবে না। এটা একটা বই আর স্বাভাবিক ভাবেই এতে লেখক তার কল্পিত গল্পকথা তুলে ধরেছেন। কিছু Quote ভালো লেগেছে খুব। যেমন ***"পৃথিবীতে সবচেয়ে অসুস্থতম প্রতিযোগীতা হলো দ্বিতীয় হওয়ার প্রতিযোগীতা" ***"জুনিয়র ব্যাচের সাথে ক্লাস করতে গেলে প্রতি ক্লাসে স্যাররা দাঁড় করিয়ে ব্যাকলগ আসার কারণ জানতে চান। যেটা অনেকেরই ইগোতে লাগে। অনেক ছাত্রের ভার্সিটি ছেড়ে চলে যাওয়ার এটাও একটা কারণ।" - দারুন বলেছেন 👌 ***মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন কোনো যুক্তি কাজ করে না। হাই স্কুলের বন্ধুত্ব নিয়ে যে ব্যাখ্যাটা দেয়া হয়েছে অসাধারণ ছিলো 👌 সরকারি ভার্সিটি গুলোর ব্যাপারে অনেক বাস্তবিক কথা তুলে ধরা ও হয়েছে।























