

Buy দ্বিখণ্ডিত ভালোবাসা Online in Bangladesh
লেখক: মুহাম্মাদ আতীক উল্লাহ
- Author: মুহাম্মাদ আতীক উল্লাহ
- Publisher: মাকতাবাতুল আযহার
- Number Of Pages: 592
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
দ্বিখণ্ডিত ভালোবাসা... আমরা বইটিকে উপন্যাস নাম দিলেও সে অর্থে উপন্যাস নয়। বইটিতে গল্পের আড়ালে আমরা বাংলাদেশে শিক্ষা ও দাওয়াহর পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি।বইটা পড়লে উপমহাদেশের বহু গুরুত্বপূর্ণ বাঁক সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হবে, বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে। এই জানাটা ভীষণ জরুরি। অন্য বইয়ের মতো এই বইতেও আমরা বাংলা ও বিশ্বসাহিত্যের অসংখ্য বইয়ের নির্যাস ব্যবহার করেছি। আমাদের এই সীমাবদ্ধতার কথা অম্লানবদনে স্বীকার করে নিতে কোনো দ্বিধা নেই।এই বইটি রচনার জন্য আমরা দীর্ঘদিন আমাদের মহান মনীষীদের জীবন ও আদর্শ নিয়ে নিবিড় পড়াশোনা করার চেষ্টা করেছি। তাদের মেহনতের ধরন-প্রকরণ বোঝার চেষ্টা করেছি। তাদের কর্মনীতির আলোকে বর্তমান বাংলায় তালিম, তাবলিগ ও জিহাদের রূপরেখা আঁকার চেষ্টা করেছি। এটাই পুরো বইয়ের নির্যাস।দীন ও দাওলার সমন্বয়ের নাম ইসলাম। ইসলাম কোনো মতবাদসর্বস্ব ধর্মমতের নাম নয়। খিলাফাহই ইসলামের একমাত্র রাষ্ট্রকল্প। খিলাফাহ ছাড়া উম্মাহর গতি নেই, মুক্তি নেই। খিলাফাহবিহীন উম্মাহ—এতিম। খিলাফাহ উম্মাহর জন্য আল্লাহর খাস রহমত। খিলাফাহব্যবস্থা ইসলামবিরোধী শক্তির জন্য ত্রাস। খিলাফাহর প্রতি নিরঙ্কুশ ভালোবাসা বিশুদ্ধ ঈমানের আলামত। খিলাফাহর প্রতি বিদ্বেষ-ভীতি ‘উবাই-সাবায়ি’-এর পরিচায়ক। শিয়া ও মুনাফিকই খিলাফাহর প্রতি শত্রুতা পোষণ করে। খিলাফাহর কথা ভাবা, খিলাফাহর কথা বলা, কোনো না কোনোভাবে খিলাফাহ প্রতিষ্ঠার মেহনতে শরিক থাকা প্রতিটি মুমিনের কর্তব্য।গল্পের চরিত্র দাদাজি সম্পর্কিত কোনো অংশকে অতি উপদেশে ভারী মনে হতে পারে, অতি নসিহতের জেরে গল্পের বুনন শিথিল লাগতে পারে। এই দুর্বলতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ রইল।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটি প্রায় ২ মাস ধরে শেষ করলাম। অনেক বড় বই, টানা পড়া কঠিন। শায়েখ আতীক উল্লাহর বই সবসময়ই সহজপাঠ্য। তবে কিছু জিনিস উল্লেখ করছি: ১। বইয়ের মূল বিষয়বস্তু ইসলাম প্রচার এর কৌশল। পুরো বইয়ে বিভিন্ন ভাবে গল্প/আত্নকাহিনীর আকারে তা উল্লেখ করা হয়েছে। মূলত ভারতবর্ষ বা বাংলাদেশের পটভূমিতে বইটি রচিত হয়েছে। ২। বইয়ের বিষয়বস্তু এবং লেখা সহজপাঠ্য হলেও কিছু কিছু সময় খাপছাড়া লেগেছে। লেখক নিজেও তা উল্লেখ করেছেন। প্রথম পর্বের শেষের কিছু অংশ একেবারেই একঘেয়ে লেগেছে। তবে বাকি অংশ গুলো গল্প আর ইতিহাসের আদলে উপস্থাপন করায় ভালো লেগেছে। ৩। মাঝে মাঝে বইতে রোমান্টিকতা এসেছে। না, প্রথাগত সাহিত্যের অশ্লীল বা লঘু গল্প না, প্রেমের বোধ টাই বেশি। ১ম পর্বে রোমান্টিকতার আতিশয্যে বিরক্ত হয়েছি। পরের পর্ব গুলোতেও ছিল, তবে অতটা না। ৪। উল্লেখ করার মত বিষয় - লেখকের ইতিহাস এবং উর্দু শের নিয়ে পড়াশোনা। পুরো লেখাতেই তা প্রকাশ পেয়েছে। বাহবা পাবার মত এফোর্ট নিয়ে বইটি লিখেছেন। বাংলার ইতিহাসের বিভিন্ন দায়ী-মুসলিম বাদশা-নবাব দের ইতিহাস বিভিন্ন ভাবে তুলে ধরেছেন। খারাপ লাগেনি এতটুকু বলতে পারি। আমার নিজের অনেক জ্ঞান বৃদ্ধি হয়েছে। ৫। বইতে লেখক দ্বীন ইসলাম প্রচারের কিছু কৌশল উপস্থাপন করেছেন। অনেকের কাছে ভিন্নমতের মনে হতে পারে। তবে তিনি এই বাংলার জমিনে ঐতিহাসিক ভাবে চর্চিত এবং প্রমাণিত কৌশল গুলো উপস্থাপন করেছেন।এটাও বলেছেন, যুগ এবং জায়গা ফারাকে সকল পদ্ধতি কাজে আসবে না। তবে ব্যক্তিগত ভাবে আমার কাছে ভালো লেগেছে। অনেক ঘটনা জানতে পেরেছি বইয়ের কল্যাণে। সর্বোপরি বইটি পড়ার অনুরোধ রইলো। ইতিহাস এবং সাহিত্যের অনেক অচেনা জ্ঞান লাভ করতে পারবেন।




প্রশ্ন ও উত্তর (Q/A)
কত পৃষ্ঠার বই এটি?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৫৯২। ধন্যবাদ।
কত পৃষ্ঠার বই এটি?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৫৯২। ধন্যবাদ।























