

Buy দিঘির জলে কার ছায়া গো Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: অন্যপ্রকাশ
- Isbn: 9848685405
- Number Of Pages: 94
- Language: বাংলা
- Edition: 5th Printed, 2009
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লেখ কিছু কথাবুধবার হলো মুহিবের মিথ্যাদিবস। মিথ্যাদিবসে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সে মিথ্যা কথা বলে। তার এই ব্যাপারটা একজন শুধু জানে। সেই একজনের নাম লীলা। লীলার বয়স একুশ। সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। অনার্স সেকেন্ড ইয়ার।বিষয় ইংরেজি সাহিত্য।লীলার সবই সুন্দর। চেহারা সুন্দর, চোখ সুন্দর, মাথার কোঁকড়ানো চুল সুন্দর। ক্লাসে তাঁর একটা নিক নেম আছে- সমুচা। এমন রূপবতী একটা মেয়ের নাম সমুচা কেন সেটা একটা রহস্য। নাম নিয়ে লীলার কোনো সমস্যা নেই। সে বন্ধুদের টেলিফোন করে নির্বিকার ভঙ্গিতে বলে, আমি সমুচা বলছি। মুহিবের বয়স ত্রিশ। গায়ের রঙ কালো। বেশ কালো। কালো ছেলেদের ঝকঝকে সাদা দাঁত হয় মুহিবের দাঁত ঝকঝকে সাদা।পেপসোডেন্ট টুথপেস্ট কোম্পানি একবার তাকে টুথপেস্টের বিজ্ঞাপনের জন্যে সিলেক্ট করেছিল। ডিরেক্টর সাহেব তাকে দেখে বললেন, এই ছেলের চেহারায় তো কোনো মায়া নেই। চোখ এক্সপ্রেশনসলেস।একে দিয়ে হবে না।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Best romantic story 💖
good

তবে বই এর গল্প তা সুন্দর, আশা করি ভালো লাগবে সবার

worst book ever made. paradoxical sajid is soooooo much better than this book
আমি একদিনে কোন বই শেষ করিনা; দ্রুত শেষ করতে ভাল লাগেনা। তবে, সকালে "দিঘির জলে কার ছায়া গো" বইটা পড়া শুরু করি হুমায়ন আহমেদের লেখা। পড়ে বেশ ভাল লাগে। তারপর একদিনে শেষ করেই ফেললাম 😊 যারা আমার মত হ্যাপি ইন্ডিং পছন্দ করেন! তাদের জন্য পারফেক্ট একটি উপন্যাস এটি,যদিও এসব অনেকের বহু আগেই পড়া শেষ! আমি সব কিছুই লেইট করে পড়ছি। তবে আহসান সাহেব শেষে কি হলো জানার ইচ্ছা থেকে গেল 😑
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি এখন অর্ডার করলে পাওয়া যাবে???
জি, পাওয়া যাবে অর্ডার করতে পারেন।
বইটি আবার কবে আসবে ভাই?
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।
boi Tay koto page
প্রিয় গ্রাহক, বইটির মোট ৯৪ পৃষ্ঠা, ধন্যবাদ।
বইটি এখন অর্ডার করলে পাওয়া যাবে???
জি, পাওয়া যাবে অর্ডার করতে পারেন।























