ডেইজ অ্যাড দ্য তোরুনকা ক্যাফে
বই কালেকশন

Buy ডেইজ অ্যাড দ্য তোরুনকা ক্যাফে Online in Bangladesh

লেখক: সাতোশি ইয়াগিসাওয়া

4.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাতোশি ইয়াগিসাওয়া
  • Publisher: সূর্যোদয় প্রকাশন
  • Number Of Pages: 192
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 237৳ 43045% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

✅ কাহিনি সংক্ষেপ: টোকিয়োর এক সরু গলির ভেতর লুকিয়ে আছে ‘তোরুনকা ক্যাফে’—একটা পাড়ার ছোট্ট আশ্রয়, যেখানে পথচারীদের মতোই নিয়মিত অতিথি হয় স্থানীয় বেড়ালরাও। এই ক্যাফের নিয়মিত মুখগুলোর মধ্যে আছে চিনাতসু ইউকিমুরা—রহস্যময় এক তরুণী, যে প্রতিবার যাওয়ার সময় টেবিলের ওপর রেখে যায় ব্যালেরিনার মতো ভাঁজ করা একটা ন্যাপকিন; হিরোইয়ুকি নুমাতা—মধ্যবয়সি এক মানুষ, যে বহু বছর পর পাড়ায় ফিরে এসেছে একসময় হারানো সুখের খোঁজে; আর শিজুকু—ক্যাফের মালিকের কিশোরী মেয়ে, যে বোনের মৃত্যুর পর প্রথম ভালোবাসার অভিজ্ঞতার সঙ্গে লড়াই করছে।তোরুনকার কফির স্বাদ নিখুঁত, কিন্তু ক্যাফের আসল প্রাপ্তি কফির কাপে নয়; এখানকার মানুষদের ভেতরের ক্ষুধা মেটায় এক অদৃশ্য উষ্ণতা, যা কোনো মেনুতে লেখা থাকে না। সাতোশি ইয়াগিসাওয়া তার লেখায় হারিয়ে যাই আমরা...আবার খুঁজেও পাই নিজেকে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
100%
3
0%
2
0%
1
0%
Jannatul Ferdous
Jannatul Ferdous ভেরিফাইড
19 Nov 2025

আসসালামু আলাইকুম #রিভিউ বই: ডেইজ অ্যাট দ্য তোরুনকা ক্যাফে লেখক: সাতোশি ইয়াগিসাওয়া অনুবাদ: ওয়াসি আহমেদ টোকিও শহরের এক গলির ভেতরে লুকিয়ে থাকা একটি ক্যাফে- 'তোরুনকা ক্যাফে' খুবই সাবলীল এবং শান্ত অনুভুতিপূর্ণ একটি উপন্যাস। ভালোবাসা, বন্ধুত্ব, বিচ্ছেদ, কি নেই এই বইয়ে? জাদুকরী এই ক্যাফের পরিবেশ, মানুষের ব্যাথা আর সম্পর্কের উষ্ণতা যেন প্রতিটি বাক্যকে বাস্তবে পরিণত করে। বইটি কোনো নাটুকে ধারাবাহিকা নয়, বরং জীবনের কোমল মিষ্টি নরম আলোয় লেখা কিছু অসমাপ্ত চিঠি!! সত্যি বলতে বইটি পড়লে বোঝা যায়, মাঝে মাঝে জীবনকে ঠিক করতে বড় কোনো মাধ্যম লাগে না; লাগে শুধু একটু নিরবতা, খানিকটা সময় বা হয়তো এক কাপ কফি। ডেইজ অ্যাট দ্য তোরুনকা ক্যাফে' এটি এমন একটি বই যা সজোড়ে চিৎকার করে না কিন্তু মনে অতলের নরমভাবে ছুঁয়ে যায়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন