কফির টেবিলে কফিনের সাক্ষাৎ
বই কালেকশন

Buy কফির টেবিলে কফিনের সাক্ষাৎ Online in Bangladesh

লেখক: খায়রুজ্জামান খান সানি

4.88
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: খায়রুজ্জামান খান সানি
  • Publisher: জ্ঞানকোষ প্রকাশনী
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 215৳ 25014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ভালোবেসে থেকে যেও, যেভাবে দুঃখ থাকে আষ্টেপৃষ্ঠে লেন্টে। ভালো থাকার তাগিদে কাউকে তুমুলভাবে ভালোবেসে হারিয়ে ফেলার পর নিজেকে কোথাও যখন খুঁজে পাই না। অসহ্য যন্ত্রণা পুষে রাখি বুকের মাঝে। স্মৃতিরোমন্থন করি। চিরচেনা পথে হেঁটে চলি যদি একবার পাই তার দেখা। কতশত অব্যক্ত অনুভূতি, না-বলা কথা। বলব ভেবে চেপে রাখা। অভিমানের ভাষা কোনো একদিন বুঝবে, আবারও হয়তো খুঁজবে। এই পাওয়া-না-পাওয়া শহরে বিষাদের গল্পেরা যেমন ভর করে ঠিক তেমনই পূর্ণতারা আশা জোগায়-কাউকে প্রচণ্ড রকম ভালোবাসা উচিত। এই উচিত- অনুচিতের মাঝে আমরা জড়িয়ে যাই সীমাহীন মায়ায়। কফির টেবিলে একদিন সুখকর অনুভূতি সৃষ্টি করে, নানান পরিকল্পনা সাজায়। সে ভালোবাসা পূর্ণতা যদি না পায় কফিনের সাক্ষাৎ করিয়ে থাকে।তখন যদি প্রশ্ন করা হয়, কী চাও?দুই শব্দে বলে দিই-স্মৃতির মরণ।জানি আদৌ সে স্মৃতির মরণ সম্ভব হয় না। কুরে কুরে খায় ভেতরটা। একদিন ফিরে পেলে না-বলা কথাগুলো বলব ভেবে পার করে ফেলি শতাব্দীর পর শতাব্দী। তবুও, এই অপেক্ষারশেষ হয় কি?নাকি কোথাও থেমে যায় জীবন।সবকিছুর শেষ হয় কি? একটা প্রশ্ন করেছিলাম। হয় না বোধহয় আরও কিছু কথা থেকে যায়, থেকে যায় আক্ষেপ, অপেক্ষা।জীবনের প্রতিটি মুহূর্তে গল্পেরা নেয় ভিন্ন ভিন্ন মোড়। অতঃপর কিছু উত্তর খুঁজে যাই পাব না জেনেও। অনেক সময় যে মানুষটা সুখকর অনুভূতি তৈরি করেছিল সে মানুষটি একটা সময় পর দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কফির টেবিল থেকে কফিনের সাক্ষাৎ করিয়ে থাকে। স্মৃতি মুছতে গিয়ে মুছে ফেলি নিজের অস্তিত্ব। লিখে ফেলি গোটা কয়েক পাতা অপূর্ণতার সংলাপ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.88
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Hemal Mondal
Hemal Mondal ভেরিফাইড
10 Mar 2026

শেষ মুহূর্তে হারাতে চাইলে মনে হয় আরেকটু থেকে যাই; আবারো কি চিত্রার দেখা পাবো নাকি সেও হারিয়ে যাবে মেঘের আড়ালে? আসলেই অনেক ভালো ছিলো। 😭

Arpita Chowdhury
Arpita Chowdhury ভেরিফাইড
15 Feb 2026

#book_review বই: কফির টেবিলে কফিনের সাক্ষাৎ লেখক: খায়রুজ্জামান খান সানি জনরা: রোমান্টিক উপন্যাস প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৫ মুদ্রিত মূল্য: ২৫০৳ ⭐ ব্যক্তিগত রেটিং: ৩.৮/৫ "কফির টেবিলে কফিনের সাক্ষাৎ" উপন্যাসটি একটি না পাওয়া ভালোবাসার গল্প। গল্পের শুরুতে পাঠকের সাক্ষাৎ হবে শান ও সকালের সাথে, যেখানে সকাল শানকে প্রচন্ড রকমের ভালোবাসে, কিন্তু শান তার প্রথম ভালোবাসা, আনন্দিতাকে ভুলতে পারেনি আজও, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ছেড়ে চলে যাওয়ার পরেও শান তাকে এখনো প্রথম দিনের মতোই ভালোবাসে, হয়তোবা আরো বেশি। এর মধ্যে হঠাৎ আনন্দিতার সাথে দেখা হয় শানের, সে জানতে পারে আনন্দিতার ভয়াবহ অতীত যা তাকে আনন্দিতাকে ফিরিয়ে আনতে চাওয়ার অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে। কিন্তু শেষ পর্যন্ত আনন্দিতা কি শানের জীবনে ফিরে এসেছিল নাকি গল্পটা অন্যদিকে মোড় নিয়ে নিয়েছিল ইতিমধ্যেই? — সেটি জানতে পড়তে হবে খায়রুজ্জামান সানি ভাইয়ের লেখা "কফির টেবিলে কফিনের সাক্ষাৎ" বইটি। ব্যক্তিগত অভিমত: খায়রুজ্জামান সানি ভাইয়ের লেখা এই প্রথম পড়ার সুযোগ হয়েছে। বইটা পড়তে গিয়ে বারবার মনে হয়েছে লেখক যেন নিজের সবটুকু আবেগ আর অনুভূতি উজাড় করে বইটা লিখেছেন। বইয়ের কিছু কিছু অংশের অনুভূতিগুলো এতো সুন্দর যে পাঠক সহজেই নিজেকে খুঁজে পাবেন। গল্পের মাঝামাঝি পর্যায়ে গিয়ে আনন্দিতার প্লটটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। তবে শেষের অংশটা আরেকটু গোছানো হতে পারতো। বইটি সম্পাদনার ক্ষেত্রে বেশ কিছু ভুল-ত্রুটি চোখে পড়েছে। তবে মূল গল্পের প্লটটা বেশ ভালো ছিলো, বিশেষ করে সকালের চরিত্রটা আমার বেশি ভালো লেগেছে। আশা করি, বইটির পরবর্তী মুদ্রণে সম্পাদনার এই সামান্য ত্রুটিগুলো দূর হয়ে বইটি পাঠকের কাছে আরো উপভোগ্যকর হয়ে উঠবে। সবশেষে, লেখকের জন্যে অনেক শুভকামনা, সামনে উনার আরো দারুণ সব লেখা পাবো আশা করছি। ©️ অর্পিতা চৌধুরী

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Md samiul islam
Md samiul islam ভেরিফাইড
15 Jul 2025

one of the best book. I like very much.

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন