

Buy সার্কাসের ছেলে Online in Bangladesh
লেখক: এনায়েত রসুল
- Author: এনায়েত রসুল
- Publisher: সিঁড়ি প্রকাশন
- Isbn: 9789848802816
- Number Of Pages: 168
- Language: বাংলা
- Edition: 1st Published, 2011
পণ্য সারসংক্ষেপ (Summary)
দুপাশে পাহাড়- পূর্বা আর পশ্চিমা! একপাশে নদী আর একপাশে বন- পাহাড় নদী আর বনের গা ছুঁয়ে বিশাল এক ভূখণ্ড। সেই ভূখণ্ডে রয়েছে কয়েকটি গ্রাম। সেই গ্রামের ভেতর একটি গ্রাম মৌঝুরি - মৌঝুরির শেষপ্রান্তে আমজাদ মৃধার বাড়ি। যে নদীটি মৌঝুরির পাশ দিয়ে বয়ে গেছে সে নদীর নাম ঝিলমিল। ঝিলমিলের ওপারে তিতিরপুর। সেখানে রয়েছে তিতিরপুর বালিকা বিদ্যালয়। সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমজাদ মৃধা - তাই তার বাড়ির নাম হয়েছে মাস্টারবাড়ি। মাস্টারবাড়ির ছেলে সূর্য। বারো কি তেরো বছর বয়স। কোঁকড়ানো চুল, টানাটানা চোখ, সুঠাম স্বাস্থ্য আর গায়ের রঙ ফর্সা। যেদিন সূর্যের জন্ম হয়েছিলো সেদিন সারা পৃথিবীর আনন্দ এসে ধরা দিয়েছিলো আমজাদ মৃধার মনে। উপার্জন সীমিত। তবু তার সাধ্য মতো গ্রামের মানুষজনকে নিমন্ত্রণ করে খাইয়েছিলেন তিনি। গ্রামে মসজিদ আছে। সেই মসজিদে কিছু ধর্মীয় বই আর এক বুড়োকে একটি লুঙ্গি কিনে দিয়েছিলেন।























