

Buy বুক পকেটে মেঘ Online in Bangladesh
লেখক: রুদ্র মেহেরাব
- Author: রুদ্র মেহেরাব
- Publisher: বাংলানামা
- Isbn: 9789849512059
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
প্রিয় নন্দিতা, সেদিন তোমার বাড়ির সামনের জেল খানার মোড়টায় তোমাকে এক পলক দেখার আশায় প্রবল বৃষ্টিতে একা একা খালি পায়ে হেঁটেছি। লোকে আমাকে পাগল ভেবে খানিকটা কৌতুকের দৃষ্টিতে তাকিয়েছে বটে কিন্তু কারো চেহারায় কোন কৌতুহল ছিলো না৷ বহু বছরের পুরনো সেই জেল খানার প্রাচীরে বৃষ্টির ফোঁটা পড়তেই সোঁদা মাটির গন্ধের মতো ইট সুরকির বুক চিড়ে ঝুপ করে যে ঘ্রানটা ছড়িয়ে পড়ে, তোমাকে বলেছিলাম না ইট সুরকির সেই সোঁদা মাটির গন্ধটা আমার অনেক প্রিয়? আমি সেখানটায় দাঁড়িয়ে থেকে প্রাণ ভরে গন্ধ নিয়েছি। কি সুন্দর সে গন্ধ! ঠিক যেনো তোমার খোঁপার মতো প্রকট! নন্দিতা, তোমার কি মনে পড়ে আমরা কতো দিন মোড়ের টং দোকানটায় পরম তৃপ্তিতে আলু ভাজা আর রং চা গিলেছি? শেষ কবে এমন তৃপ্তি পেয়েছি মনে পড়ছে না আমার। তোমার মনে পড়ছে? তোমাদের অবশ্য গোশত-পোলাও খাওয়া মুখ, সামান্য আলুর দমের কি আর সাধ্য আছে রসনা গ্রন্থি আলোড়িত করে? কিন্তু জুম্মন ব্যাপারির চায়ের স্বাদ তুমি কখনো ভূলে যেতে পারবে না, এটা আমি হলফ করে বলে দিতে পারি৷ আর ছোট জিতু মিয়ার অমায়িক হাসি? ছেলেটা অভাবের তাড়নায় হোটেলে এসে কাজ নিয়েছিলো৷ ভাগ্যের কি নির্মম পরিহাস, গরম পানি নামক ঠান্ডা আগুন সাত বছরের কচিকাঁচা জীবনটাকে নরপিশাচের মতো ছিনিয়ে নিলো ৷ আচ্ছা, নিলু কেমন আছে বলোতো? ওর হাইস্কুল পর্বের ইতি হয়েছে নিশ্চয়ই? ও কিন্তু দেখতে অবিকল তোমার বাবার মতে হয়েছে৷ তুমি হয়েছো মায়ের মতো। বাবা সোহাগী মেয়েদের কপালে দুঃখ থাকে৷ তুমি বেঁচে গিয়েছো, তোমার কপালে কোন দুঃখ নেই৷ নন্দিতা, তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমার কথা কি তোমার মনে পড়ে? কতোদিন তোমাকে ভেবে লিখতে বসি না! অথচ একসময় রোজ রাতে তোমাকে মুঠোফোনে নিত্য নতুন কবিতা শোনানো ছিলো আমার দৈনন্দিন জীবনের একটা অংশ। জানি তার বেশিরভাগই ছিলো অখাদ্য,তবুও আমার মন খারাপ হবে ভেবে সেটা বলতে চাইতে না তুমি। বরং রিয়ালিটি শো-এর বিচারকদের মতো রোবটিক গলায় বলতে ' খুব ভালো হয়েছে '। তোমার ঘুম জড়ানো নরম কন্ঠস্বর,গাঢ় নিশ্বাসের শব্দ আজো আমার কানে ভেসে বেড়ায়,জানো? নন্দিতা - তোমার হাতের রেখায় কি এখনো বেলি ফুলের গন্ধ লেগে থাকে? কোমড়ে কি এখনো মাখন গলে গলে যায় সহজাত স্নিগ্ধতায়? যে রাতে তুমি আমার কাছে ধরা দিলে, আমি যেনো পূর্নিমার চাঁদ হাতে পেলাম। যখন তুমি বিবস্ত্রা হয়ে আমার বুকের উপর আছড়ে পড়লে, বিশ্বাস করো পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের জোয়ার যেনো আমার বুক পাঁজরে নেমে এলো। শতসহস্র ঢেউয়ের আন্দোলিত জলকেলিতে আমার উজান গাঙের যৌবন চর যেনো ভেঙে লুটিয়ে পড়লো তোমার শৈল্পিক তনুশ্রীতে। যেনো আমি ক্ষুধার্ত ভ্রমরের মতো হরণোৎসবে মেতে উঠেছি। কিন্তু তারপর? তারপর নেমে এলো কুয়াশা। সমান্তরাল রেললাইন যেমন দূরে যেতে যেতে ক্রমেই পথের বাঁকে মিলিয়ে যায়, আমরাও কি তেমন মিলিয়ে গিয়েছি? বিগ ব্যাং মহাবিস্ফোরণে সৃষ্ট বিস্ফোরণ কণার মতো আমরা ও কি সরে এসেছি আলোকবর্ষ থেকে আলোকবর্ষে? বিস্মৃতি ছাড়া আর কিছুই কি অবশিষ্ট ছিলোনা প্রিয়তমা? নন্দিতা, তুমি জোছনা দেখো? কার্নিশে এসে কিংবা উঠোনে পিঁড়ি পেতে বসে? কাশবনে হারিয়ে যেতে ইচ্ছে করে না তোমার? কাঁচা মাটির আঁকাবাঁকা পথে অজানা দেশের পথিকের মতো হাওয়াদের সহচর হতে ইচ্ছে করে না? নন্দিতা, তুমি কেনো এসেছিলো আমার জীবনে? নিজেকে ঘিরে আমি অপূর্ণতার যে জাল পেতে রেখেছিলাম তার পরিধি আরো খানিকটা বাড়িয়ে দিতে? নাকি এটা ছিলো তোমার নিছক ছেলেখেলা? ছোটবেলার রান্না-বটি খেলার মতো? এখনো মনে পড়ে সে সন্ধ্যার কথা। হলুদ পাঞ্জাবি গায়ে, একগুচ্ছ কদম হাতে দাঁড়িয়ে থেকেছি তুমি আসবে বলে৷ তুমি আসো নি। এভাবে কত সন্ধ্যা গেলো - তবুও তুমি আসো নি৷ আজ বছর কুড়ি পর তোমাকে লিখতে বসলাম। জানি না তোমার ঠিকানা ঠিক আগেরটাই আছে কি না। আমি এটাও জানি না চিঠিখানা আদৌ ডাক বাক্সে ফেলবো কি না৷ কুড়ি বছরে মর্ত্যলোকে কতগুলো সন্ধ্যা নেমে এসে গত হয়েছে সে হিসেব কি তুমি রেখেছো নন্দিতা? আমি রেখেছি। একেকটা সন্ধ্যা আমাকে বানিয়েছে কিশোর থেকে তরুণ - তরুণ থেকে প্রৌঢ়। তবুও আমি অপেক্ষায় থেকেছি,কাটিয়েছি আধেক জীবন। Tonight I can write the saddest lines. I loved her, and sometimes she loved me too. Through nights like this one I held her in my arms I kissed her again and again under the endless sky. ইতি - স্মৃতিখানার কয়েদি

বইটি সম্পর্কে জানতে পারি একটি ফেইসবুক গ্রুপ থেকে। সেখান থেকে জানতে পারলাম লেখক তার বইটির লেখক রয়ালিটি সহ সমুদয় লভ্যাংশ এতিম ও দুস্থ মানুষের জন্য নিবেদন করেছেন৷ বই নিয়ে এমন মহৎ উদ্যোগ বোধহয় এটাই প্রথম! তারপর খুব আগ্রহ নিয়ে কিনলাম। অসাধারণ লেখনি! গল্পগুলো পড়ে মনে হচ্ছিলো ঘটনাগুলো যেনো চোখে সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি৷ বিশেষ করে দবির উদ্দিনের গন্ধ বিলাস, দগ্ধ, বুলেট কিংবা কবিয়তায় ;গল্পগুলো এক কথায় দারুণ। এমন বই চাই আরো।























