

Buy বনফুলের ছোটগল্প Online in Bangladesh
লেখক: বনফুল
- Author: বনফুল
- Publisher: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
- Isbn: 9789849045519
- Number Of Pages: 103
- Language: বাংলা
- Edition: দ্বিতীয় মুদ্রণ, ২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
#রবিজ_রকমারি _বুক_রিভিউ_কন্টেস্ট। বই:বনফুলের ছোট গল্প। লেখক:বলাইচাঁদ মুখোপাধ্যায়। ভূমিকা ও সম্পাদনা:ড. ইয়াহ্ইয়া মান্নান। ধরন:গল্পগ্রন্থ। প্রকাশক:ইত্যাদি গ্রন্থ প্রকাশ। প্রথম প্রকাশ:ফেব্রুয়ারি ২০১৭। অনলাইন পরিবেশক:rokomari.com/ittadi মুদ্রিত মূল্য:১৫০। ব্যক্তিগত রেটিং:৫/৫। ছদ্মনাম 'বনফুল'।আসল নাম 'বলাইচাঁদ মুখোপাধ্যায়।খ্যাতিমান সব লেখক-সাহিত্যিকদের রচনা হয় স্বতন্ত্র।তাঁদের যেকারো সাহিত্যকর্ম পড়লে খুব ভাল করেই বোঝা যায় এটি কোন সাহিত্যিকের সাহিত্যকর্ম;কারণ রচনার স্বকীয়তা। ৯ম-১০ম শ্রেণির বইয়ে বনফুলের 'নিমগাছ' গল্পটি পড়ার সময়ই লেখকের আরো গল্প পড়তে মন চেয়েছিল।অনেকদিন পড় পেয়েগেলাম লেখকের 'বনফুলের ছোটগল্প' নামক একটি অসাধারণ গল্পগ্রন্থ।বইটি পড়ে রিভিউ লিখব বলেও ঠিক করলাম। মোট ১৫ টি ছোট গল্প রয়েছে বইটিতে।সাধু এবং চলিত উভয় ভাষারীতিতে গল্পগুলো।বনফুলের গল্পগুলোর যে বৈশিষ্ট্য সকলের চোখে পড়বে তা হল গল্পের একেবারে শেষে ম্যাজিক; যেমনটা আমরা 'নিমগাছ' গল্পে দেখতে পাই।'নিমগাছ' এবং 'মানুষের মন' গল্পদুটো স্কুলের পাঠ্য ছিল। 'বুধনী' গল্পে বিল্টু ও বুধনী নামে জঙ্গলে বসবাসকারী দুজনের অকৃত্রিম ভালবাসার কাহিনী রয়েছে।বিয়ের পর বুধনী মা হলে সন্তানের প্রতি যে সহজাত টান-ভালবাসা মাতৃমানসে দেখা দেয়,তা বিল্টু স্বাভাবিকভাবে নিতে পারেনি। সে শুধু বুঝেছিল বুধনীর সকল ভালবাসা-মনযোগ কেবল বিল্টুকে কেন্দ্র করেই হতে হবে। আর তাই হত্যা করে ফেলে নিজের সন্তানকে। 'মানুষ' গল্পে রয়েছে মানব জীবনের দুই বিপরীত দিক।আনন্দ-বেদনা, প্রয়োজন-প্রয়োজন আর পাওয়া-না পাওয়ার নানা দিকই বর্ণিত হয়েছে চমৎকারভাবে। 'পাঠকের মৃত্যু' গল্প মূলত একজন পাঠককে কেন্দ্র করে।একটি বই পড়ে শেষ করার জন্য যে পাঠক একসময় ইচ্ছে করে ট্রেন যাত্রায় দেরি করেছিল;বইটির প্রতি তীব্র আকর্ষণের কারণে;বহুকাল পরে সেই একই বইয়ের কঠোর সমালোচনা করেছিলেন পাঠক।এমন বই কে লেখে আর কারা পড়ে তা নাকি তার কাছে বোধগম্য নয়।আগের সেই পাঠকটি আর তিনি নেই।আর এই কারণেই লেখক গল্পটির নাম দিয়েছন 'পাঠকের 'মৃত্যু'। একেবারে হৃদয়স্পর্শী একটি গল্প হল 'তাজমহল'।মমতাজের প্রতি সম্রাট শাজাহানের যে ভালবাসা তা প্রায় কারই অজানা নয়।তিনি ভালবাসার নিদর্শন স্বরুপ তৈরি করেন তাজমহল।আর গল্পে লেখক দেখিয়েছেন অসুস্থ বৃদ্ধার প্রতি বৃদ্ধের অকৃত্রিম ভালবাসা,মমতা ও কর্তব্যনিষ্ঠা।বৃদ্ধ যেভাবে বৃদ্ধার সেবা-যত্ন করেছেন তা সত্যিই হৃদয়কে স্পর্শ না করে পারে না।লেখক গল্পটি এতো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে গল্পটি না পড়লে ভাল করে বোঝান কঠিন। 'গণেশ জননী' গল্পে একটি হাতির প্রতি একটি পরিবারের গভীর মমত্ববোধ ফুটে উঠেছে।পশুর প্রতি ভালবাসার অনেক বিবরণ নানা সময় আমরা বিভিন্ন লেখায়য় পড়ে থাকি।এখানেও তেমনটিই লক্ষণীয়। রিভিউ তো বড় হয়ে যাচ্ছে! একজন মানুষ চেষ্টা করলে যে অনেক কিছুই করতে পারে,অনেক অসাধ্যকে সাধন করতে পারে তাই লেখক তুলে ধরেছেন 'অর্জুন মন্ডল' গল্পে।অর্জুন মন্ডলের নিয়মানুবর্তিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তার লক্ষ অর্জিত হওয়ার দিকটি উঠে এসেছে গল্পটিতে। 'ছেলে-মেয়ে' গল্পটা আমি ভাল করে বুঝিনি।মানে মজাটা ঠিক ধরতে পারিনি। বহুদিন পর প্রেয়সীর চিঠি পেয়ে তার সাথে দেখা করার সমস্ত আয়োজনে ব্যতিব্যস্ত। নির্দিষ্ট সময়ে স্টেশনে দেখা হবে প্রিয়তমার সাথে।কিন্তু প্রিয়তমা কেন এখনও আসছে না?এমনতো হওয়ার কথা না!'চিঠি পাওয়ার পর' গল্পে রয়েছে বনফুলের সেই ম্যাজিক্যাল সমাপ্তি! এছাড়া 'তিলোত্তমা','রাজাধিরাজ','মৃত্যুঞ্জয়' আর ' বিশ্বাস মশাই' সম্পর্কে লিখে এই রিভিউকে আর দীর্ঘায়িত করলাম না। সাবলীল লিখা,ছোট ছোট গল্প এবং গল্পের তাৎপর্য সবকিছু মিলে অসাধারণ একটি গল্পের বই।আর বিশেষভাবে বইটির সম্পাদক ড. ইয়াহ্ইয়া মান্নান মহোদয় যে ভূমিকা এবং সারাংশ লিখেছেন তাও খুব চমৎকার এবং শৈল্পিক।























