

Buy ভালোবাসি, ভালোবাসি Online in Bangladesh
লেখক: আনিসুল হক
- Author: আনিসুল হক
- Publisher: পার্ল পাবলিকেশন্স
- Isbn: 9789844952454
- Number Of Pages: 583
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ভালোবাসি, ভালোবাসি" বইয়ের প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ ছয়টা ভালােবাসাভরা উপন্যাস নিয়ে এই ‘ভালােবাসি, ভালােবাসি'। আলাদা আলাদাভাবে প্রতিটা উপন্যাস পাঠকের ভালােবাসায় ধন্য। একেকটা উপন্যাসের কাহিনি একেক রকম, পাত্রপাত্রী ভিন্নতর, কিন্তু একটা জিনিস পাওয়া যাবে প্রতিটা কাহিনিতেই, নরনারীর পরস্পরের প্রতি প্রবল টান, ভালােবাসা। বিক্ষোভের দিনগুলিতে প্রেমের পটভূমি আশির দশকের গণতান্ত্রিক আন্দোলন। সুচরিতাসু সেই সময়ের কাহিনি, যখন ছেলেমেয়েরা পত্রমিতালি করত। যতদূর থাকো ফের দেখা হবে—এই গল্প বলবে, মৃত্যুর চেয়েও প্রেম বড়। সুদূরতমা এক মিষ্টি সময়ের নস্টালজিক গল্প। পাইবা নাহি পাই—প্রেম আর নৈতিকতার দ্বন্দ্ব যার উপজীব্য। বেকারত্বের দিনগুলিতে প্রেম একই সঙ্গে ফ্যান্টাসি আর সমাজবাস্তবতার কাহিনি। পটভূমি বিচিত্র, প্রেম আছে সর্বত্র। এই বই আপনার ভালােলাগবেই।
রিভিউ ও রেটিং (Review & Rating)

খুব ভালো লাগলো বইটা। অসাধারণ এক কথায়।
‘ভালোবাসি, ভালোবাসি’ বইটি বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সুপরিচিত কথাসাহিত্যিক আনিসুল হক এর লেখা একটি রোমান্টিক উপন্যাস ।আনিসুল হক এর জন্ম ১৯৬৫ সালের ৪ মার্চ । আনিসুল হকের জন্ম রংপুর বিভাগের নীলফামারীতে। তিনি একাধারে একজন বাংলাদেশী কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক। বর্তমানে তিনি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক পদে কর্মরত আছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ের সত্য ঘটনা নিয়ে তাঁর লেখা মা বইটি বেশ জনপ্রিয় । বাংলা ভাষার পাশাপাশি বইটি দিল্লী থেকে ইংরেজি ভাষায় এবং ভুবনেশ্বর থেকে উড়ে ভাষায় প্রকাশিত হয়েছে । তিনি রংপুর জিলা স্কুল থেকে ১৯৮১ সালে এস.এস.সি. এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯৮৩ সালে এইচ.এস.সি. পাস করেন। উভয় পরীক্ষাতেই রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান পান। এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তিনি ৩য় এবং এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় ৮ম স্থান লাভ করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) পুরকৌশল বিভাগ থেকে স্নাতক পাস করেন। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক। তার লেখা এই বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় পার্ল পাবলিকেশন্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক হাসান জায়েদী । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । ছয়টি ভালোবাসা ভরা উপন্যাসের একত্রিত রুপ এই বইটি । বইটি তে লেখক আনিসুল হক এর লেখা আলাদা আলাদা ছয়টি উপন্যাসের স্বাদ একত্রে পাওয়া যাবে । সুচরিতাসু, পাই বা নাহি পাই , যতদুর থাকো ফের দেখা হবে , সুদুরতমা , বিক্ষোভের দিনগুলিতে প্রেম ও বেকারত্বের দিনগুলিতে প্রেম এর মত ছয়টি পাঠক প্রিয় উপন্যাস রয়েছে এই বইটি তে । ভালোবাসার মানুষ কে দেওয়ার জন্য এই বইটি হতে পারে আদর্শ , অসাধারন এ বইটি সকলেরই ভালো লাগবে ।

প্রতিটি গল্প অনেক দারুন। প্রতিটি গল্পে আছে নতুনত্ব। শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখার মত.........অনেক ধন্যবাদ লেখক কে...























