ট্রাভেলস অব ইবনে বতুতা
বই কালেকশন

Buy ট্রাভেলস অব ইবনে বতুতা Online in Bangladesh

লেখক: ইফতেখার আমিন

4.41
(29 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Publisher: ঐতিহ্য
  • Isbn: 9847762872
  • Number Of Pages: 288
  • Language: বাংলা
  • Edition: 2nd Printed, 2013
৳ 529৳ 60012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“ট্রাভেলস অব ইবনে বতুতা” বইটির প্রথম অংশের কিছু কথাঃএকহজ পালন ও হজরত মুহাম্মর (স.)-এর রওজা মােবারক জিয়ারতের আকাঙ্ক্ষা নিয়ে আমি যেদিন জন্মভূমি তাঞ্জিয়ার ছেড়ে মক্কার পথে যাত্রা করলাম, সেদিন। ছিল হিজরি ৭২৫ সালের ২ রা রজব, বৃহস্পতিবার (১৪ই জুন, ১৩২৫)। হিসেবমতে আমার বয়স তখন বাইশ বছর (২১ বছর ৪ মাস)। পথে সঙ্গ দেওয়ার মতাে কাউকে না পেয়ে বা কোনাে কাফেলার খোঁজ না পেয়ে একাই বেরিয়ে পড়ি আমি। তখন আমার বাবা-মা বেঁচে ছিলেন। তাদের ছেড়ে আসার পর্বটা খুব কঠিন ছিল, বিদায়ের সময় ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের সবার।তিলিমসান (Tilimsan, বর্তমানে Tlemsen) শহরে প্রথমবার যাত্রাবিরতি করলাম। তখন সেখানকার সুলতান ছিলেন জিয়ানি (Ziyani) রাজবংশের আবু তাশিফিন প্রথম (১৩১৮-১৩৪৮)। তাঁর দরবারে তিউনিসের সুলতানের দুজন দূতকে দেখলাম। সেদিনই তারা দেশে ফিরে যাচ্ছিল। আমি তিউনিস হয়ে হজে যাচ্ছি শুনে তাদের একজন আমাকে তাদের সঙ্গী হতে বলল, কিন্তু আমার রসদের ঘাটতি ছিল বলে তা সম্ভব হলাে না। তিলিমসান থেকে প্রয়ােজনীয় কেনাকাটা করে তিনদিন পর তাদেরকে ধরার জন্য পূর্ণগতিতে ছুটলাম আমি।মিলিয়ানা (Miliana) নামের এক শহরে তাদের নাগাল পেলাম এবং সবাই মিলে সেখানে দশ দিনের জন্য যাত্রাবিরতি করলাম। গ্রীষ্মের প্রচণ্ড গরমে এর মধ্যে দুই দূতই অসুস্থ হয়ে পড়ল। একজনের অবস্থা গুরুতর হয়ে উঠেছে দেখে যাত্রা করেও শহরের চার মাইল দূরে আবার তিনদিনের জন্য তাঁবু ফেলতে বাধ্য হলাম আমরা। সেখানে লােকটি মারা গেল। এ সময়ে সেখান দিয়ে তিউনিসের সওদাগরদের কাফেলা যেতে দেখে আমি তাদের সঙ্গে চললাম। আলজিয়ার্সের (Al-Jazair) আল-জাজা’ইর শহরের কাছে এসে আগের দলটির জন্য অপেক্ষা করলাম আমরা, তারপর সবাই একসঙ্গে মিটিজার মধ্যে দিয়ে ওকের পাহাড় (Jurjura) হয়ে বিজায়া (Bijaya, বর্তমানে Bougie) এলাম। তখন বিজায়ার কমান্ডার ছিল ইবনে সাঈদ আন্-নাস। সেখানে আমাদের সঙ্গী এক সওদাগরের মৃত্যু হলাে। ট্রাভেলস অব ইবনে বতুতা

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.41
(29 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
25%
3
0%
2
0%
1
0%
Mahmud Ebne Zaman
Mahmud Ebne Zaman ভেরিফাইড
02 Mar 2026

২১ বছর বয়সের এক লোক হজ্বের উদ্দ্যেশ্যে বের হয়, কিন্তু বাসায় ফিরতে সময় নেয় প্রায় ৩০ বছর। মাঝে অতিক্রম ৭৫০০০ মাইলের এক দীর্ঘ এবং রোমাঞ্চকর পথ। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, বাংলা, বর্তমান মালদ্বীপ ও চীন। ৭০০ বছর আগের ট্রাভেল ব্লগার, বলে গেছেন তার জীবনের কিছু অভূতপূর্ব ঘটনা আর পথিমধ্যে চলার সাথি ও বিখ্যাত ব্যাক্তিবর্গের সম্পর্কে। এই সকল ঘটনাগুলোই সুন্দরভাবে ফুটে উঠেছে এই বইয়ে। আমার কাছে তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলো হচ্ছে বাংলা অঞ্চলে খুব অল্প সময় হলেও তার অবস্থান এবং বিবরন, মালদ্বীপে কাটানো তার সময়কাল, তৎকালীন জীবন ব্যাবস্থা এ যেনো এক টাইম ক্যাপসুল।

Yasin Aman Feroz
Yasin Aman Feroz ভেরিফাইড
08 Oct 2025

আজ থেকে ৭০০ বছর আগে ইবনে বতুতা (রহঃ) ভ্রমনের নেশায় এক দেশ থেকে আরেক দেশে গমনের ইচ্ছাশক্তি থেকে আমি অনুপ্রাণিত হই।তিউনিসিয়া থেকে শুরু আর মালিতে এসে শেষ।এ যেন এক শাসরুদ্ধকর কাহিনী।আমি কয়েকদিনেই শেষ করে ফেলেছি।ব্যবসার তাড়া না থাকলে হয়তো এক/দুইদিনেই শেষ করে ফেলতাম। একহাতে ইতিহাস পড়েছি আর আরেকহাতে গুগুল ম্যাপ দেখে জায়গাগুলো মার্ক করেছি।ভাবছি যাতায়াতের সুবিধা না থাকা স্বত্ত্বেও শুধু ইচ্ছা আর প্রাণ শক্তি দিয়ে তিনি কখনো ধুধু মরুভূমি,উত্তাল সাগর,ঘন জঙ্গলে ঘেরা অরন্য,বন্ধুর পাহাড় আর এবড়োথেবড়ো মেঠোপথ মাড়িয়ে চলছিলেন ভ্রমনের নেশায়। সাধ্য থাকলে হয়তো সব মায়া ভুলে বেরিয়ে পড়তাম। তার সময় সীমান্তের বেড়াজাল ছিলোনা।কিন্তু আমাদের পথের বড় অন্তরায় হলো সীমান্তের বেড়াজাল। তবে কিছু জায়াগায় অনুবাদ দুর্বোধ্য লেগেছে।আশা করি আরোও সাবলিল ভাষায় আপডেট করে বাজারে ছাড়বেন। শেষ দিকে এসে বর্ণনা খুব দ্রুত হয়ে গেছে।

Md. Mustafa Kamal
Md. Mustafa Kamal ভেরিফাইড
01 Sep 2022

Excellent

Monir Hossain
Monir Hossain ভেরিফাইড
07 Apr 2022

অসাধারণ একটি বই। এই বইটির মাধ্যমে তৎকালীন সময়ের মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরা হয়েছে। যা মুসলিম সভ্যতার জন্য এক অনন্য। যদিও ইবনে বতুতার বর্ণিত কতিপয় ঘটনায় ঐতিহাসিকদের মতভেদ পরিলক্ষিত হয়। তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি পুরো মুসলিম বিশ্ব ভ্রমণ করেছিলেন। সম্পুর্ন বইয়ে তার ডাইরিতে লেখা ভ্রমণ কাহিনীই তুলে ধরা হয়েছে।

S M Saadat Hossain
S M Saadat Hossain ভেরিফাইড
27 Mar 2022

খুব ভালো অনুবাদ, তথ্য সমৃদ্ধ বই

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

“ট্রাভেলস অব ইবনে বতুতা” বইটি কি বাংলায় অনুবাদ করা ?

উত্তর

জী , বইটি বাংলায় অনুবাদ করা ।

প্রশ্ন

is it paperback or hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.

প্রশ্ন

“ট্রাভেলস অব ইবনে বতুতা” বইটি কি বাংলায় অনুবাদ করা ?

উত্তর

জী , বইটি বাংলায় অনুবাদ করা ।

প্রশ্ন

is it paperback or hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)