দ্য সুলতান’স হারেম
বই কালেকশন

Buy দ্য সুলতান’স হারেম Online in Bangladesh

লেখক: কলিন ফ্যালকনার

4.10
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: কলিন ফ্যালকনার
  • Publisher: আদী প্রকাশন
  • Isbn: 978984919865
  • Number Of Pages: 190
  • Language: বাংলা
  • Edition: 4th Print, 2024
৳ 284৳ 33014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দ্য সুলতান’স হারেম বইয়ের ভূমিকা ইতিহাস আমার খুবই পছন্দের একটা বিষয়। কিন্তু ইতিহাস নির্ভর বই কেন যেন আমাকে খুব একটা টানতো না। অন্ততপক্ষে এই বইটা পড়ার আগ পর্যন্ত না। অথচ ইতিহাস নিয়ে লেখা বই খুব বেশি না পড়লেও একেবারেই যে পড়া হয়নি তা নয়। হুমায়ূন আহমেদের মাতাল হাওয়া থেকে মধ্যাহ্ন, অথবা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় থেকে প্রথম আলো। পাঠ্যপুস্তকে রক্তাক্ত প্ৰান্তর তো ছিলই। তবে বাংলা উপন্যাস পড়া হলেও ইংরেজি উপন্যাস পড়া হয়নি একেবারেই। সেদিক দিয়ে ‘দ্য সুলতান'স হারেম আমার প্রথম পড়া এবং প্রথম অনুবাদ করা হিস্টোরিকাল ফিকশন। বইটা অনেকটাই সংক্ষেপিত এবং পরিমার্জিত। তবে তাতে কাহিনীর কোথাও কোনো ছেদ পড়েনি বলেই আমার বিশ্বাস। অনুবাদ করতে খুব কষ্ট হয়েছে। তবে আনন্দও পেয়েছি খুব। বাকিটা এখন পাঠকদের হাতে। পাঠকরা যদি সাদরে গ্রহণ করেন তাহলেই আমার পরিশ্রম সাৰ্থক বলে ধরে নেবো । অনেককেই ধন্যবাদ দেওয়ার আছে। ফুয়াদ ভাইকে ধন্যবাদ দিয়ে ছােট করব না। এই মানুষটার এনার্জি দেখে আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। আদী প্রকাশনীর কর্ণধার। সাজিদ ভাইকেও একটা বড় করে। ধন্যবাদ। তিনি না বললে এই বই আমার অনুবাদ করাই হতো না। আর আরেকজনের কথা না বললেই নয়, সে আমার স্ত্রী। সংসারের অন্য সব কাজ ও নিজের হাতে তুলে না নিলে হয়তো আমি এই বই শেষ করতে পারতাম না । অনেক নিখুঁত করার চেষ্টা করেছি। কিন্তু যেহেতু এটা আসমানী কিতাব না। তাই ভুলভ্রান্তি থাকতে পারে। আশা করি, পাঠকবৃন্দ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইমতিয়াজ আজাদ

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.10
(9 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
22%
3
11%
2
0%
1
0%
রায়হান রিফাত
রায়হান রিফাত ভেরিফাইড
22 Oct 2021

দ্য সুলতানস হারেম -কলিন ফ্যালকনার -ইমতিয়াজ আজাদ এক বসায় শেষ করার মত একটা বই|| ইতিহাসের অলিতে গলিতে কি পরিমাণ থ্রিল যে ছিল, তার কিছুটা ধরতে পারবেন 😉 ভাল একটা রোলার কোস্টার রাইড ছিল|| আর অনুবাদ টা ছিল মাখন|| শুধু দুটা জায়গায় একটু কঠিন লেগেছিলো,বাদবাকি সব জায়গায় মাখন 🖤 আন্ডাররেটেড একজন অনুবাদক || রেটিং: 8/10

Rezwan Mahmud
Rezwan Mahmud ভেরিফাইড
13 May 2021

ফালতু একটা বই।

jheelam biswas
jheelam biswas ভেরিফাইড
10 Apr 2021

খুব ভাল লেগেছে

Amir Khasru
Amir Khasru ভেরিফাইড
28 Oct 2019

কলিন ফ্যাল্কনার ইতিহাস নির্ভর রচনার জন্য প্রসিদ্ধ একজন উপন্যাসি, তার রচিত দ্যা সুলতান'স হারেম এই সিরিজের প্রথম বই। মুল বইটি অনুবাদ হতে আরো বেশি ঘটনাবহুল ও তথ্যসমৃদ্ধ কিন্তু অনুবাদক ইমতিয়াজ আজাদের বাংলা অনুবাদে অনেক ঘটনা ও তথ্য বাদ পড়েছে যা হয়তো বইয়ের আকারের কথা চিন্তা করে কিংবা পাঠকের মনোযোগ ধরে রাখার জন্য করা হয়েছে। আসলে অটোমান সাম্রাজ্যের কাহিনী বর্ননা করতে গেলেই নারী, হারেম আর যৌনতার প্রসঙ্গ চলে আসে তাতে ধর্মের দোহাই দিয়ে ঢেকে দেওয়া যাবেনা, তারপরও এই বইয়ে এমন কিছু যৌনতার এমন কিছু রগরগে বর্ননা পাওয়া যায় যার কোন ঐতিহাসিক স্বাক্ষী আছে কিনা আমি জানিনা। যাহোক বইটা পড়ে অটোমান সাম্রাজ্যের অনেক অজানা তথ্য জানা যায় আবার অনেক নেতিবাচক ধারণা ও জন্ম নেই সেটা বিচার করার ভার পাঠকের। সবার জন্য শুভকাম।

K M Ehsan
K M Ehsan ভেরিফাইড
12 Oct 2019

A good to read book. Could finish it in a single sitting. However the book could be more big to complete the story. Translation is very good. I suggest others to read it. Thanks

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

নূর

নূর

৳ 220৳ 220
5.00(7)
কিনুন