পটমঞ্জরী
বই কালেকশন

Buy পটমঞ্জরী Online in Bangladesh

লেখক: অভীক সরকার

4.20
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: অভীক সরকার
  • Publisher: পত্রভারতী (ভারত)
  • Isbn: 9789394913011
  • Number Of Pages: 275
  • Language: বাংলা
  • Edition: ষষ্ঠ মুদ্রন ২০২৩
৳ 758৳ 7985% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

তখন বাংলায় মাৎস্যান্যায়ের যুগ। চতুর্দিকে ঘোর অমানিশা। এক মহিষী ও তাঁর প্রধান গুরু তিব্বতের অবক্ষয়ী বৌদ্ধধর্মের প্রতিভূ হয়ে ভয়ংকর অনাচারে লিপ্ত। আর্তনাদ-হাহাকার-দুর্ভিক্ষ বাংলা জুড়ে। এই ক্রান্তিকালেই বাংলার বুকে ঘটল অভূতপূর্ব গণজাগরণ। জনসাধারণ, শৈব এবং সহজিয়া বৌদ্ধ সাধকবর্গের সম্মিলিত বিদ্রোহে পট-পরিবর্তন ঘটল এই দেশের। নতুন অভ্যুত্থান ঘটল, অন্ধকারে আলো ফুটল। ইতিহাসে এই প্রথম জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সিংহাসনে বসলেন বপ্যট-পুত্র, পালবংশের প্রথম রাজা গোপাল। কিন্তু কীভাবে ঘটল এই জাগরণ ? ‘পটমঞ্জরী’ ইতিহাস নয়, ইতিহাসের প্রেক্ষাপটে রচিত সুবিশাল এক উপন্যাস, যার পাতায় পাতায় ছড়িয়ে আছে রোমাঞ্চ, রুদ্ধশ্বাস সংগ্রাম, হিংসা, কদর্য ষড়যন্ত্র, বীরত্ব এবং সর্বোপরি প্রেম ও মহত্ত্ব।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.20
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
0%
3
0%
2
0%
1
50%
SHOUBHICK ROY RUHAN
SHOUBHICK ROY RUHAN ভেরিফাইড
22 Jun 2026

রাজা গোপালের রাজ্যাভিষেক নিয়ে ইতিহাসভিত্তিক উপন্যাস । গোপাল ছিলেন পাল রাজবংশের প্রতিষ্ঠাতা, যিনি অষ্টম শতকে বাংলার রাজনৈতিক অস্থিরতার মধ্যে উঠে এসে এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তাঁর রাজ্যাভিষেক শুধু একজন রাজার সিংহাসনে বসা নয়, বরং বাংলার ইতিহাসে স্থিতিশীলতা ও ঐক্যের সূচনা হিসেবে ধরা হয়

Tasira Sarram
Tasira Sarram ভেরিফাইড
28 Oct 2024

এত বিচ্ছিরি লেগেছে যে আমি পুরোটা পড়তেই পারি নি। কাহিনীর পটভূমি খুব সুন্দর। জমজমাট। কিন্তু লেখার স্টাইল ভালো লাগেনি। ডায়ালগ গুলো immature লেগেছে। চরিত্রগুলো হালকা হয়ে গেছে। কিছু বর্ণনা বেশ সুন্দর, আবার কিছু বর্ণনা বিদঘুটে। সব মিলিয়ে পড়ে সারতে পারলাম না আপাতত। শেষমেষ কি হলো জানার ইচ্ছে আছে। পরে কখনো আবার চেষ্টা করে দেখব হয়তো!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)